লোকালয় থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার!
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় ৯ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতেই এলাকার বাসিন্দারা আলুর ক্ষেতে বিশাল ওই অজগরটিকে দেখতে পান। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, পাশাপাশি সাপটিকে দেখার জন্য কৌতুহলী মানুষজনের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি বুঝে এলাকার কয়েকজন সাহসী যুবক সাপটিকে উদ্ধার করে। খবর দেন খট্টিমারি বিটের বনকর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, খাবারের সন্ধানেই পাশের খট্টিমারি জঙ্গল থেকে সাপটি বেরুবাক নদীতে এসে লোকালয়ে ঢুকে পড়ে। এর আগেও এই এলাকায় একাধিকবার অজগর উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। আর যার ফলে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। বনদপ্তর সূত্রে জানা গেছে, অজগর সাপটিকে উদ্ধার করা হয়েছে পর্যবেক্ষণের পর নিরাপদ আশ্রয় ছেড়ে দেওয়া হবে।








