BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

চাপে পড়ে চণ্ডীগড় নিয়ে রণে ভঙ্গ বিল আসছে না শীতকালীন অধিবেশনে

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, সকাল ১১:৩১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, সকাল ১১:৩১

পাঞ্জাবে সব দল এককাট্টা পিছু হটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নতুন পয়গাম, নয়াদিল্লি:

আরও পড়ুন:

চণ্ডীগড়কে পাঞ্জাব থেকে আলাদা করার পরিকল্পনা আপাতত ভেস্তে গেল। তীব্র সমালোচনার মুখে পড়ে এ ব্যাপারে পিছু হটতে বাধ্য হল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, বিষয়টি বিবেচনাধীন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনে চণ্ডীগড়কে আলাদা করার লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল তালিকায় রেখেছিল কেন্দ্র সরকার। কিন্তু সেই গোপন এজেন্ডা প্রকাশ হতেই বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানায়। স্বরাজ্যের অস্মিতার কথা ভেবে পরিস্থিতির চাপে বিরোধিতা করতে হয় পাঞ্জাবের বিজেপি নেতাদেরকেও। উল্লেখ্য, ১৯৮৪ সালের ১ জুন থেকে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসনিক দায়িত্ব পাঞ্জাবের রাজ্যপালের। তার আগে কেন্দ্র নিযুক্ত স্বাধীন মুখ্যসচিবের অধীনে ছিল চণ্ডীগড়। আগের সেই ব্যবস্থা মোদি ক্ষমতায় আসার পর ২০১৬ সালে ফিরিয়ে আনতে চেয়েছিল। সেবারও প্রবল প্রতিবাদের জেরে পিছিয়ে যেতে হয়েছিল কেন্দ্র সরকারকে।

আরও পড়ুন:

জানা গিয়েছে, আসন্ন শীতকালীন অধিবেশনে চণ্ডীগড়ের আলাদা প্রশাসনিক কাঠামোর জন্য সংবিধানের ১৩১ তম সংশোধনী বিল সংসদে আলোচনার তালিকায় রাখা হয়েছিল। ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। সংবিধানের ২৪০ ধারা প্রয়োগের প্রস্তাব রয়েছে বিলে। আন্দামান ও নিকোবর, লাক্ষ্মাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে সংবিধানের এই ধারা অনুযায়ী প্রশাসন পরিচালনার দায়িত্ব থাকে মূলত রাষ্ট্রপতির অধীনে। পুদুচেরিতে বিধানসভা না থাকলে এই ধারা প্রয়োগ করা হয়। বিলের বয়ান প্রকাশ্যে চলে আসতেই দলমত নির্বিশেষে পাঞ্জাবের প্রায় সব রাজনৈতিক শিবির তীব্র প্রতিবাদে নামে। পাঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান বলেন, ‘গভীর চক্রান্ত ও অবিচারের শিকার হচ্ছে পাঞ্জাব। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পাঞ্জাবের রাজধানীকে কেড়ে নিতে চাইছে।’’ এর তীব্র প্রতিবাদ করে শিরোমনি আকালি দল এবং কংগ্রেস।

আরও পড়ুন:

এমনকি পাঞ্জাবের বিজেপি নেতারাও বিরোধিতায় সোচ্চার হন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, চণ্ডীগড় সংক্রান্ত আইন প্রণয়ন বিবেচনায় রয়েছে মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চণ্ডীগড়ের প্রশাসনিক কাঠামো পরিবর্তনের কথা আপাতত ভাবা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রক ডিগবাজি খেয়ো এও বলেছে, শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হচ্ছে না। তবে কেন্দ্রের এসব কথায় বিশ্বাস করতে পারছে না পাঞ্জাব ও চণ্ডীগড়ের সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরা। তারা পুরো বিষয়টিকে অভিসন্ধিমূলক বলে অভিহিত করেছে এবং কেন্দ্রের মতলব সম্পর্কে সংশয়ে রয়েছে।
তাদের অভিযোগ, ২৪০ ধারা প্রয়োগ করে চণ্ডীগড়কে পাঞ্জাব থেকে পৃথক করা হলে সরাসরি চণ্ডীগড় প্রশাসনের কোন সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারবেন। কিন্তু পর্দার আড়াল থেকে বকলমে তা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকারই। লোকসভা এবং রাজ্যসভার বুলেটিনে বলা হয়েছিল, সংবিধানের ১৩১তম সংশোধনী বিল ২০২৫ সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে পেশ করা হবে, যা ১ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু হবে।
বিলটিতে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলকে ২৪০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে একটি স্বাধীন প্রশাসকের দরজা খুলে যাবে, যেমন অতীতে এর একজন স্বাধীন মুখ্য সচিব ছিলেন। এই বিলটি আনার পদক্ষেপ কংগ্রেস, আকালি দল এবং আপের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘বিজেপি সরকার পাঞ্জাবের রাজধানী ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে, এটি একটি গুরুতর অন্যায়। চণ্ডীগড় ছিল, আছে এবং সর্বদা পাঞ্জাব রাজ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। মূল রাজ্য হিসেবে পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ের উপর একমাত্র অধিকার রয়েছে, তা কেউ অস্বীকার করতে পারে না। পাঞ্জাব প্রদেশে কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা একে সম্পূর্ণ অযাচিত বলেন এবং পাঞ্জাব থেকে চণ্ডীগড় ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে রাজ্যবাসীকে সতর্ক করে
বলেছেন, ‘চণ্ডীগড় পাঞ্জাবের অবিচ্ছেদ্য অংশ, এটি ছিনিয়ে নেওয়ার যে কোন প্রচেষ্টার গুরুতর প্রতিক্রিয়া হবে।’ শিরোমণি আকালি দলের সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল বলেছেন, বিলটি চণ্ডীগড়কে পাঞ্জাবের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির সাথে বিশ্বাসঘাতকতা হবে। তাই প্রস্তাবিত বিল ও আইনকে পাঞ্জাবের অধিকারের উপর আক্রমণ হিসাবে বর্ণনা করে সুখবীর বাদল বলেন, এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো-বিরুদ্ধ।

আরও পড়ুন:

পাঞ্জাব ও চণ্ডীগড়ের ইতিহাস

আরও পড়ুন:

১৯৬৬ সালে পাঞ্জাব পুনর্গঠনের পর, চণ্ডীগড়কে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী করা হয়েছিল। পরবর্তীতে একাধিক চুক্তির অধীনে কেন্দ্র চণ্ডীগড়কে পাঞ্জাবের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছিল। পাঞ্জাবের রাজ্যপাল বর্তমানে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য প্রশাসক। ১৯৬৬ সালের ১ নভেম্বর যখন পাঞ্জাব পুনর্গঠিত হয়েছিল, তখন থেকে এটি স্বাধীনভাবে মুখ্য সচিব দ্বারা পরিচালিত হত। ১৯৮৪ সালের ১ জুন থেকে চণ্ডীগড় পাঞ্জাবের রাজ্যপাল দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং মুখ্যসচিবের পদটি কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসকের উপদেষ্টা হিসেবে রূপান্তরিত হয়। ২০১৬ সালের আগস্টে কেন্দ্র প্রাক্তন আইএএস অফিসার কে.জে আলফোনসকে শীর্ষ পদে নিয়োগ করে স্বাধীন প্রশাসক থাকার পুরনো রীতি পুনরুদ্ধার করার চেষ্টা করেছিল। তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এনডিএ-র শরিক ছিলেন এবং কংগ্রেস, আপ-সহ অন্যান্য দলগুলির তীব্র বিরোধিতার পর এই পদক্ষেপ প্রত্যাহার করা হয়।
চণ্ডীগড় হল পাঞ্জাব এবং হরিয়ানা উভয় রাজ্যেরই যৌথ রাজধানী। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপ করে জম্মু কাশ্মীরকে ভেঙে টুকরো করে তিনটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করে নরেন্দ্র মোদী সরকার। তাই পাঞ্জাব এখন জম্মু কাশ্মীর থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়েছে। কাশ্মীরের পুনরাবৃত্তি যেন পাঞ্জাবেও না হয়, সেটা ঠেকাতে তারা দলমত নির্বিশেষে এককাট্টা।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder