চুঁচুড়ায় স্বাস্হ্য ও আইন বিষয়ে জাতীয় সেমিনার
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
গভর্মেন্ট সেন্টার ফর লিগাল এডুকেশনের পক্ষে প্রো বনো ক্লাব পূর্বতন হুগলি মহসীন কলেজের আইন বিভাগের উদ্যোগে এই সেমিনারের সোমবার মানসিক স্বাস্হ্য ও আইন বিষয়ে একদিনের রাজ্যস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। সেমিনারে আইন বিভাগের নবীন ছাত্রছাত্রী সহ পাঠরত আইন ছাত্র ছাত্রীর অংশগ্রহণ করেন। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে সেমিনারের সূচনা হয়। শুরুতে আইন কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের অভ্যর্থনাসূচক বক্তব্য রাখেন কলেজের অধ্যাপিকাবৃন্দ। কলেজের ভারপ্রাপ্ত আধিকারিক শশীনাথ মন্ডল কলেজের গৌরবময় দিক তুলে ধরে ছাত্র ছাত্রীদের আইন বিষয়ক শিক্ষাগ্রহণ করে সমাজ উন্নয়নে শরিক হওয়ার আহ্বান জানান। মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন সুরেন্দ্রনাথ ল কলেজের অধ্যাপক রাজর্ষি দাস, মানব সংবাদ এর তটিনী দত্ত প্রমুখ।
আরও পড়ুন








