সাময়িক পত্রিকা দ্বিতীয় কুসুম এর ১ম সংখ্যা ‘মুর্শিদাবাদ ফাইলস’ প্রকাশিত হল রবিবার
নতুন পয়গাম:
সাময়িক পত্রিকা দ্বিতীয় কুসুম এর ১ম সংখ্যা ‘মুর্শিদাবাদ ফাইলস’ প্রকাশিত হল রবিবার। প্রকাশ করে কলকাতা পুরসভার পৌরপিতা বিজয় উপাধ্যায় বলেন, বিজেপি যে মেরুকরণ করে মিথ্যার আশ্রয় নিয়ে ভোটে জেতার চেষ্টা করছে, তার বিরুদ্ধে এই সংখ্যাটি বলিষ্ঠ হাতিয়ার হবে। প্রকৃত সত্য জানতে এই পত্রিকাটি বেশি বেশি ছড়িয়ে দেওয়া উচিত এবং সকলের পড়া উচিত।
সম্পাদক মুহাম্মাদ আবদুল মোমেন বলেন, এই মুর্শিদাবাদ ফাইলসের মাধ্যমে ফ্যাসিবাদের গোপন ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার চেষ্টা করা হয়েছে। বাংলায় যে ফ্যাসিবাদী শক্তি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে রাজ্যে সম্প্রীতি নষ্ট করতে চাইছে। তাদের কথা বিশ্বাস না করে সত্যকে অনুসরণ করা উচিত।
আরও পড়ুন








