৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহে আমতা ২ নং সমবায় সমিতির স্বেচ্ছায় রক্তদান শিবির
অতসী মন্ডল, নতুন পয়গাম, হাওড়া:
রবিবার আমতা ২ নং সমবায় সমিতি সমূহের উদ্যোগে ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ভাতেষরী সমবায় কৃষি উন্নয়ন প্রাইভেট লিমিটেডের প্রাঙ্গণে।
শিবিরের শুভ উদ্বোধন করেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল। উদ্বোধনী পর্বে তিনি সমবায় আন্দোলনের গুরুত্ব এবং রক্তদানের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সহযোগিতা করে আমতা ২ নং ব্লক কর্মচারী সমবায় সমিতি। শিবিরে বহু রক্তদাতা অংশগ্রহণ করেন এবং আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন







