কড়িয়া শান্তি সংঘের উদ্যোগে পাওয়ার বল টুর্নামেন্টে সাংসদের শুভেচ্ছা
অতসী মন্ডল, নতুন পয়গাম, হাওড়া:
বাগনান ১ নং ব্লকের বাইনানের কড়িয়া শান্তি সংঘের পরিচালনায় আয়োজন করা পাওয়ার বল টুর্নামেন্টে শনিবার উপস্থিত হয়ে সকল খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন উলুবেড়িয়া সাংসদ সাজদা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল।
উৎসবমুখর পরিবেশে আয়োজকেরা জানান, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গ্রামীণ এলাকার তরুণ প্রজন্মকে উৎসাহিত করে এবং সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী করে তোলে।
আরও পড়ুন







