বাংলার ভোট রক্ষা সহায়তা শিবির খতিয়ে দেখলেন সাংসদ মৌসম বেনজির নুর
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
রাজ্যের শাসক দল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে রাজ্যের জেলায় জেলায় বাংলার ভোট রক্ষা সহায়তা ক্যাম্প করা হয়েছে। অন্যান্য জেলার মতো মালদা জেলাতেও ভোট রক্ষা সহায়তা ক্যাম্প চলছে সাধারণ মানুষের এসআইআর ফরম পূরণে সহায়তা প্রদান করতে। রবিবার জেলার রতুয়া এবং মালতিপুর বিধানসভা এলাকার বিভিন্ন বুথে বাংলার ভোট রক্ষা সহায়তা ক্যাম্প পরিদর্শন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। দলের ভোট রক্ষা ক্যাম্পে দলের কর্মীরা এলাকার বাসিন্দাদের এসআইআর ফরম পূরণে সহায়তা করছেন। এই কাজ খতিয়ে দেখতে বাংলার ভোট রক্ষা সহায়তা ক্যাম্পে এদিন উপস্থিত হন সাংসদ মৌসম বেনজির নুর। এদিন তিনি রতুয়া বিধানসভা এলাকার বাহারাল ও রতুয়ার বিভিন্ন বাংলার ভোট রক্ষা সহায়তা ক্যাম্প এবং মালতিপুর বিধানসভা এলাকার মালতিপুর,জালালপুর অঞ্চল ছাড়াও আড়াইডাঙ্গা অঞ্চলের বাংলার ভোট রক্ষা শিবির দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে পরিদর্শন করেন। এই প্রসঙ্গে সাংসদ মৌসম বেনজির নুর বলেন, দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন এলাকায় বাংলার ভোট রক্ষা সহায়তা ক্যাম্প করা হয়েছে। যাতে একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। তাই দলের পক্ষে সাধারণ মানুষের সুবিধার্থে তাঁদের এসআইআর ফরম পূরণে সহায়তা করা হচ্ছে। তিনি আরও বলেন,আমি এদিন বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছি এবং মানুষের সঙ্গে কথা বলেছি। বিজেপির চক্রান্ত আমরা ব্যর্থ করবো সাধারণ বৈধ ভোটারের ভোট রক্ষার মাধ্যমে।







