হাড়োয়ায় ‘আল রায়হান বালিকা মিশন’-এর শুভ সূচনা
নতুন পয়গাম, হাড়োয়া:
শুক্রবার ৭ নভেম্বর উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ফ্রেন্ড অ্যান্ড সোসাইটি ট্রাস্টের উদ্যোগে ‘আল রায়হান (উ:মা:) বালিকা মিশন’-এর শুভ সূচনা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে। বিদ্যাধরী নদীর তীরে এলাহী মসজিদের পেশ ইমাম সাজিদ আলাম ক্কিরাত পাঠ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানান, সমাজে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠা করাই মিশনের উদ্দেশ্য। অতিথি মুফাসসির হোসেন বলেন, “শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। সেই মুক্তির স্বাদ পাইয়ে দিতেও এই মিশনের পথচলা শুরু হল।”
এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় ১৫০ জন নারী-পুরুষ চক্ষু পরীক্ষা, ইসিজি, প্রেসার, সুগার টেস্ট-সহ নানা পরিষেবা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন ডা. কবির আহমেদ, শিক্ষক, লেখক ও সাংবাদিক মহম্মদ মফিজুল ইসলাম, সাহিত্যিক মনিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষক মো: হাসানুজ্জামান, ডা. জাকির হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ আব্দুল হালিম।







