ধনেখালির মামুদপুর রাসমেলায় রক্তদান শিবির
নতুন পয়গাম, হুগলী:
হুগলি জেলার ধনেখালি ব্লকের মামুদপুর রাসমেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার মামুদপুর তরুণ সংঘের ব্যবস্থাপনায় এবং ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এটি ছিল ৭৯তম রাসযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ উদ্যোগ।
প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন গুড়াপ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিরন্তরানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, হুগলি জেলার রিজিওনাল চেয়ারপার্সন সোমনাথ চক্রবর্তী, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি দীপক সিকদার, প্রাক্তন সভাপতি শুভাশিস মুখার্জি, লায়ন নবকুমার কোলে, সমাজসেবী শান্তিময় দে, লায়ন বিমল দাস, লায়ন সাগর দত্ত ও লায়ন নিশাপতি দে প্রমুখ।
এই শিবিরে ২৯ জন মহিলা-সহ মোট ১৫০ জন রক্তদান করেন।
আগামী ৮ নভেম্বর শনিবার একই স্থানে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে একটি স্বাস্থ্য ও সচেতনা শিবির অনুষ্ঠিত হবে। রিজিওনাল চেয়ারপার্সন সোমনাথ চক্রবর্তী ও প্রাক্তন সভাপতি শুভাশিস মুখার্জি জানান, লায়ন্স ক্লাব প্রতি বছরই জেলার বিভিন্ন এলাকায় রক্তদান, স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।







