মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়ের হাতে উন্মোচিত হল ‘আন্তর্জাতিক দ্বিভাষিক কাব্য’
নতুন পয়গাম, ধুলিয়ান:
২ নভেম্বর ২০২৫ রবিবার মোঃ ইজাজ আহামেদ অনুবাদিত ও সম্পাদিত ‘আন্তর্জাতিক দ্বিভাষিক কাব্য’ (International Bilingual Poetry) বইটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়ের হাত দিয়ে। উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়, অমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাহিত্যিক মাননীয় আনোয়ার হোসেন সিদ্দিকী মহাশয়, হাউসনগর প্রতিবন্ধী মঞ্চের সভাপতি তৌসিক আহমেদ মহাশয়, সমাজসেবী আনোয়ার হোসেন (অপু) মহাশয়, বইটির অনুবাদক ও সম্পাদক মোঃ ইজাজ আহামেদ প্রমুখ ব্যক্তিবর্গ। এই বইটিতে ৬২ টি দেশের ১৪৭ জন সমসাময়িক আন্তর্জাতিক ইংরেজি কবিদের ফটোসহ পরিচিতি ও একটি করে মূল ইংরেজি কবিতা সহ বাংলা অনুবাদ রয়েছে। তার মধ্যে ৫ জন কবি নোবেল্ পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিলেন। কবিতার মাধ্যমে বিশ্বকে একত্রিত করার প্রয়াস করেছেন অনুবাদক ও সম্পাদক। বইটি শীঘ্রই অ্যামাজনে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।








