চুঁচুড়ার বিধায়ক বললেন এস আই আর-এর জন্য বি এল এ-দের পাশে দাঁড়াবে তৃণমূল দল
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
এস আই আর নিয়ে এক রাজনৈতিক কর্মশালা থেকে বুথ লেভেল এজেন্টদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালায় তিনি বলেন বি এল এ হিসাবে যারা কাজ করবেন তাদের রুটিরুজির কথা ভেবেছে দল। এদিন চুঁচুড়া রবীন্দ্রভবনে চুঁচুড়া বিধানসভার তৃনমূল কংগ্রেস কর্মিদের নিয়ে কর্মশালা আরও বলেন যারা টোটো অটো চালান আর্থিক দিক দিয়ে যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেটা আমরা দলগতভাবে দেখব। কর্মশালায় আলোচনা হয় এস আই আর চলাকালীন বেসরকারী জায়গায় যারা কাজ করেন তাদের ছুটির ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখা হবে।
প্রসঙ্গত চার নভেম্বর থেকে শুরু হচ্ছে এস আই আর। চলবে একমাস।এই সময় বি এল ও’রা কাল বাড়ি বাড়ি এস আই আর এর কাজ শুরু করবেন।এনুমারেশন ফর্ম দেবেন ভোটারদের। সেই বি এল ও দের ছায়াসঙ্গী যে সকল টোটো অটো চালকেরা দলের হয়ে বি এল এ’র কাজ করবে তারা সারাদিন সেই কাজ করলে তখন আর অটো টোটো চালাতে পারবেন না তারা। তাই তাদের পাশে থাকবে দল। এদিকে এস আই আর কর্মসূচি নজর রাখতে চুঁচুড়া খাদিনা মোড় তৃনমূল অফিসে ওয়ার রুম করা হবে বলে জানা গেছে।যারা বি এল এ-২ হবেন তারা সেখানে প্রতিদিনের রিপোর্ট জমা দেবেন। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।প্রয়োজনে অভিষেক দিল্লী অভিযান করবে তৃনমূল কর্মিরা।







