জয়নগরে খেয়া গোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী বর্ষে রক্তদান শিবির হয়ে গেল
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর :
নাট্য চর্চার পাশাপাশি সারাবছর সামাজিক কাজে যুক্ত থাকে জয়নগরের খেয়া গোষ্ঠী।আর খেয়া গোষ্ঠীর উদ্যোগে তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনকে সামনে রেখে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের যোগান বজায় রাখতে রবিবার জয়নগর বিধানসভার বকুলতলা থানার সাহাজাদাপুর পঞ্চায়েতের সাহাজাদাপুর বিজয়নগর নিম্ন বুনিয়াদি স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করে।এদিনের এই শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার, সাহাজাদাপুর পঞ্চায়েত প্রধান আকিজা খান, খেয়া গোষ্ঠীর সহ সভাপতি কনককান্তি সরদার,সম্পাদক তাপস ভাদুড়ি সহ আরো অনেকে। রোটারি ক্লাব অফ ক্যালকাটা রেনেসাঁর সহায়তা এদিনের এই শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদানে এগিয়ে আসেন।তবে এদিনের রক্তদানে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন।এব্যাপারে খেয়া গোষ্ঠীর সম্পাদক তাপস ভাদুড়ি বলেন,আমরা নাট্যচর্চার পাশাপাশি সারাবছর সামাজিক কাজে থাকি।আর এলাকার মানুষের সহায়তায় রক্তদান সহ একাধিক সামাজিক কাজ আমরা সফল ভাবে শেষ করি।আগামী ডিসেম্বর মাসে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।







