জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে SIR সচেতনতা শিবির
নতুন পয়গাম, মেজুটি, হাওড়া:
সোমবার মেজুটি শাখা জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে ‘SIR সচেতনতা শিবির’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। “SIR” বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল ধারণা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় সঠিক তথ্য এবং দিকনির্দেশনার মাধ্যমে উপস্থিত মানুষদের বিষয়টি বিস্তারিতভাবে বোঝানো হয়।
সভায় ঘোষণা করা হয় যে, মেজুটি শাখা জমিয়তে উলামায়ে হিন্দ সপ্তাহে তিন দিন করে ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষদের পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মুফতী মইনুল ইসলাম কাসেমী, জেলা জমিয়তের সদস্য ও তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ পদাধিকারী আলহাজ্ব গোলাম মোরসালিন, এবং হাওড়া জেলা জমিয়তের সহ-সভাপতি হাফেজ আলি আকবর।
সভার সূচনায় শাখা জমিয়তের সভাপতি মুফতী রামিজুল ইসলাম কাসেমী ও সম্পাদক ইমদাদুল্লাহ মিদ্দে স্থানীয় মানুষদের উদ্দেশে SIR নিয়ে সচেতনতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে মুফতী মইনুল ইসলাম কাসেমী দোয়া পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।







