তৃণমূল কংগ্রেসের এস আই আর সচেতনতা কর্মশালা
মতিয়ার রহমান, নতুন পয়গাম, উলুবেড়িয়া:
রবিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে উলুবেড়িয়া দক্ষিন কেন্দ্র ও উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সমস্ত বি এল এ ২ দের নিয়ে আগামী এস আই আর সম্পর্কিত প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল প্রমুখ।
অপরদিকে বেলপুকুরে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে এস আই আর বিষয় নিয়ে বি এল এ ২দের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়,এই কর্মশালায় উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মন্ডল, শ্যামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা প্রমুখ।









