চুঁচুড়া সুইমিং ক্লাবের বাৎসরিক সন্তরণ প্রতিযোগিতার শুভ সূচনা
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি:
আজ চুঁচুড়া সুইমিং ক্লাব আয়োজিত বাৎসরিক সন্তরণ প্রতিযোগিতার আনুষ্ঠানিক করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জী, উপ-পৌরপ্রধান পার্থ সাহা, বিশিষ্ট সমাজসেবী রাজীব রামপাল, কৃষ্ণ চন্দ্র মন্ডল, কাজল দে, অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্ছ্বাসে মুখরিত হয় ক্লাব প্রাঙ্গণ। শিশু থেকে বড় সকল বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই বাৎসরিক ক্রীড়া উৎসবে।

আরও পড়ুন








