এসআইআর: রাজ্য পর্যায়ে হেল্প লাইন চালু করল জামাআতে ইসলামী
নতুন পয়গাম, কলকাতা: এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা দিতে রাজ্য পর্যায়ে হেল্প লাইন নম্বর চালু করল জামাআতে ইসলামী হিন্দ। সংগঠনের রাজ্য মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত যে কোন সমস্যায় পড়লে, বিভ্রান্ত হলে বা সাহায্যের প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করা যাবে এই হেল্পলাইন নম্বরে এবং দ্রুত গাইডলাইন, সহায়তা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এখান থেকে।
এই হেল্প লাইন নাম্বার হল: 8017150651 এবং 8017150652। রবিবার ‘প্রতিবেশীর অধিকার’ ক্যাম্পেইন উপলক্ষে মালদা জেলায় এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই হেল্প লাইন নাম্বার চালু করেন জামাআতের রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান। তিনি বলেন, মানুষ যখন সমস্যায় থাকে তখন সঠিক দিকনির্দেশনা পাওয়া খুব জরুরি। এই হেল্প লাইন সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছে। তাঁর কথায়, আমরা চাই মানুষ নিরাপদ থাকুক এবং যেকোনো পরিস্থিতিতে সঠিক তথ্য ও সহযোগিতা দ্রুত পেয়ে যাক।

এসআইআর সংক্রান্ত এই হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধনী কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, বিভাগীয় রাজ্য সেক্রেটারি শাদাব মাসউম এবং ওসমান গনি, রাজ্য মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, সহ-সম্পাদক জিল্লুর রহমান ও আনিসুর রহমান প্রমুখ।







