জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা শিবির বহরমপুরে
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদঃ
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বহরমপুর সুইচিং স্টেশনে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা শিবির। আধুনিক প্রযুক্তিনির্ভর এই যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এই শিবিরের আয়োজন ও তত্ত্বাবধান করেন পাওয়ার গ্রিডের চিফ ম্যানেজার এস. কে. দাস, এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্রাট ভট্টাচার্য।
কলকাতায় অবস্থিত পাওয়ার গ্রিডের রিজিওনাল হেড কোয়ার্টার থেকে কর্মীদের জন্য আয়োজিত হয় একাধিক অনলাইন কর্মসূচি-যেমন অনলাইন কুইজ প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতা, এবং সেমিনার। অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
এছাড়াও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে সাইবার সুরক্ষা সম্পর্কিত বার্তা ফুটিয়ে তোলা হয় শিল্পের মাধ্যমে।
অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীর হাতে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সর্বোপরি, এই উদ্যোগের মাধ্যমে সমাজে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।







