দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
গয়েরকাটা মেচিয়া ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এ একটি লরির ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে কুমার ছেত্রী (৩০, শিলিগুড়ি) এবং খালাসি বিজয় ছেত্রী (১৭, নেপাল) গুরুতর আহত হন।
দুর্ঘটনার সময় একটি লরির চালক দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয়রা দ্রুত ধূপগুড়ি দমকল বাহিনী ও বানারহাট থানাকে খবর দেন। পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে আটকে থাকা চালককে উদ্ধার করেন। আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা পর একজনকে ছেড়ে দেওয়া হলেও অপরজনকে জলপাইগুড়ি জেলা হাসপাতাল রেফার করা হয় ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ি দুড়ি বিপরীত দিক থেকে আসছিল। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারালে দূর্ঘটনা টি ঘটে। বিক্ষিপ্ত বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় ব্রেক করলেও গাড়ি না দাড়ানোয়, দুর্ঘটনার কবলে গাড়ি গুলি। সংঘর্ষে লরির চালক কুমার ছেত্রী ও খালাসি বিজয় ছেত্রী আহত হন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধারে সহায়তা করেন।
পুলিশের সঙ্গে দমকল বাহিনীর দ্রুত তৎপরতার সাথে আহত দের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।







