BREAKING:
৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪ ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দ্বিগুণ, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবক ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জায়গা জমি নিয়ে মারপিঠের ঘটনায় গ্রেপ্তার ২ জয়নগরে অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের তোলাবাজি, জামুড়িয়ায় গ্রেফতার ২, চাঞ্চল্য শিল্পাঞ্চলে রাস্তা জুড়ে নামাজ পড়া বন্ধ করতে রাজাবাজারে পুলিশি অভিযান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে উজ্জ্বল সাফল্য কাঞ্চননগরের গর্বিত শিক্ষার্থীদের ডুয়ার্সে হাতির হামলায় যুবক নিহত, মৃতদেহ নিয়ে বিক্ষোভ বন অফিস ঘেরাও তৃণমূল কাউন্সিলরদের দূর্নীতির প্রতিবাদে চন্দননগর পুর নিগমে বিক্ষোভ ডেপুটেশান দশ রাউন্ড কার্তুজ ও তিনটি আগ্নেয়াস্ত্র সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার যুবকের গঙ্গায় ঝাঁপ, পাশের ঘাটে ভেসে উঠল দেহ, চুঁচুড়ায় চাঞ্চল্য চেন্নাইয়ের দুর্গ ভেঙে জয়ের হাসি লখনৌ শিবিরে গ্রামের কৃষকের ছেলের উচ্চমাধ্যমিক বোর্ডে স্থানাধিকার মন্দির মসজিদ গীর্জা সহ সকল ধর্মীয়স্থানে লাউডস্পিকার বন্ধের নির্দেশিকা জারি রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জনজাতি গরিমা উৎসব ২০২৬ নৈহাটিতে সাহিত্য আড্ডার আসর, ২০২৬ ডুয়ার্সে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩ ট্র্যাক্টর ও চালক.! মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সাফল্যের পুনরাবৃত্তি ভয়েস পাবলিক স্কুলে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা ধূপগুড়িতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু পদত্যাগ করলেন চন্দননগর পুরো নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল

কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে

প্রকাশিত: ২৬ মে ২০২৬, সকাল ১১:০৮ | আপডেট: ২৬ মে ২০২৬, সকাল ১১:০৯

রফিকুল হাসান: মানুষের জীবন শুধু দেহ, অর্থ কিংবা বাহ্যিক সাফল্যের সমষ্টি নয়। মানুষের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে তার চরিত্র, আচরণ ও মানসিকতার মধ্যে। এমন অনেক গুণ আছে, যা মানুষকে শুধু ভাল মানুষই বানায় না; বরং তার জীবনকে অর্থবহ ও সুন্দর করে তোলে। কৃতজ্ঞতা তেমনই এক অনন্য গুণ। এটি এমন একটি আলো, যা মানুষের অন্তরকে আলোকিত করে, সম্পর্ককে মজবুত করে এবং জীবনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। যে মানুষ কৃতজ্ঞ হতে জানে, সে কখনও পুরোপুরি নিঃস্ব হয় না। কারণ, তার হৃদয়ে সবসময় প্রাপ্তির অনুভূতি বেঁচে থাকে। বর্তমান যুগে মানুষ উন্নতির শিখরে পৌঁছেছে। প্রযুক্তির বিস্ময়, আধুনিক সভ্যতা, অর্থনৈতিক অগ্রগতি — সবকিছু যেন মানুষের হাতের মুঠোয়। কিন্তু এত উন্নতির মাঝেও মানুষের অন্তরে অদ্ভুত এক শূন্যতা বাড়ছে। মানুষ আগের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে, কিন্তু শান্তি কমে যাচ্ছে। কারণ, মানুষ ধীরে ধীরে কৃতজ্ঞতা বোধ হারিয়ে ফেলছে। মানুষ নিজের প্রাপ্তির দিকে না তাকিয়ে সবসময় অপূর্ণতার দিকে তাকিয়ে থাকে। ফলে, তার জীবন অভিযোগ, হতাশা ও অস্থিরতায় ভরে ওঠে। একজন কৃতজ্ঞ মানুষ, আর একজন অকৃতজ্ঞ মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। কৃতজ্ঞ মানুষ অল্পের মাঝেও সুখ খুঁজে পান। তিনি জানেন, জীবনের প্রতিটি ছোট নিয়ামতেরও মূল্য আছে। সকালে সুস্থ শরীরে ঘুম থেকে ওঠা, পরিবারের সঙ্গে হাসিমুখে কথা বলা, কারও আন্তরিক ভালবাসা পাওয়া, একবেলা খাবার খেতে পারা — এগুলোই তো জীবনের প্রকৃত সম্পদ। কিন্তু মানুষ যখন শুধু অভাবের হিসাব করতে শুরু করে, তখন সে নিজের আশপাশের অসংখ্য নিয়ামতকে অস্বীকার করে বসে।

আরও পড়ুন:

অল্পতেই সন্তুষ্ট থাকা বা মানুষের সমৃদ্ধির একমাত্র মানদণ্ড যে ধন-সম্পদ নয় — এই বাস্তবতা আমরা প্রায়ই ভুলে যাই। পৃথিবীতে এমন বহু ধনী মানুষ আছেন, যাদের ঘরে অর্থ আছে কিন্তু শান্তি নেই, খ্যাতি আছে কিন্তু সুখ নেই। আবার এমন বহু মানুষ আছেন, যাদের সম্পদ কম হলেও হৃদয়ে প্রশান্তি রয়েছে। এর অন্যতম কারণ হল, কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞ হৃদয় মানুষকে সন্তুষ্ট থাকতে শেখায়। আর সন্তুষ্টিই মানুষের সবচেয়ে বড় সম্পদ। ইসলাম কৃতজ্ঞতার শিক্ষা অত্যন্ত সুন্দরভাবে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন:“তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব।”(সূরা ইবরাহিম: ০৭)। এই আয়াতের মধ্যে মানুষের জীবনের গভীর এক রহস্য লুকিয়ে আছে। আল্লাহ কৃতজ্ঞতার বিনিময়ে (নিয়ামত) বৃদ্ধি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বৃদ্ধি শুধু অর্থের নয়; বরং জীবনের প্রতিটি কল্যাণের। কখনও তা হয় রিজিকের বরকত, কখনও মানসিক প্রশান্তি, কখনও ভাল সম্পর্ক, আবার কখনও সম্মান ও ভালবাসা। কৃতজ্ঞ মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে, আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, তার জীবন কখনও অর্থহীন থাকে না।

আরও পড়ুন:

কৃতজ্ঞতা মানুষকে বিনয়ী করে। কারণ, কৃতজ্ঞ মানুষ উপলব্ধি করেন, তিনি একা সবকিছু অর্জন করেননি। তার পেছনে অসংখ্য মানুষের অবদান রয়েছে। একজন সন্তানের জীবনে বাবা-মায়ের ত্যাগ আছে, একজন শিক্ষিত মানুষের জীবনে শিক্ষকের পরিশ্রম আছে, একজন সফল মানুষের জীবনে সমাজের সহযোগিতা আছে। আর সবকিছুর ঊর্ধ্বে রয়েছে মহান আল্লাহর অশেষ দয়া ও রহমত। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে দূরে রাখে। অহংকার মানুষকে ধ্বংস করে, আর কৃতজ্ঞতা মানুষকে উন্নত করে। যে ব্যক্তি নিজের সব অর্জনকে শুধু নিজের কৃতিত্ব মনে করে, সে ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে যায়। কিন্তু কৃতজ্ঞ মানুষ সবসময় অন্যের অবদান স্মরণ রাখেন। তাই তিনি মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন, ছোট উপকারকেও মূল্য দেন এবং কাউকে তুচ্ছ মনে করেন না। আজকের সমাজে সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ হল অকৃতজ্ঞতা। মানুষ অন্যের ভালবাসা ও ত্যাগকে খুব দ্রুত ভুলে যায়। সন্তান বাবা-মায়ের কষ্ট ভুলে যায়, শিক্ষার্থী শিক্ষকের সম্মান ভুলে যায়, স্বামী-স্ত্রী একে অপরের অবদানকে অবহেলা করে। ফলে, সম্পর্কগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অথচ একটি ছোট “ধন্যবাদ”, একটি আন্তরিক কৃতজ্ঞতার বাক্য কিংবা কারও উপকার স্মরণ রাখা — সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করতে পারে।

আরও পড়ুন:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।”(সুনানে তিরমিযী)। এই হাদিস আমাদের শেখায়, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ঈমানের সৌন্দর্যের অংশ। কেউ সামান্য সাহায্য করলেও তাকে সম্মান করা, তার জন্য দোয়া করা এবং তার উপকার স্মরণ রাখা একজন মুমিনের আসল পরিচয়। দুঃখজনক হলেও সত্য, বর্তমান সমাজে মানুষ খুব সহজে অভিযোগ করতে শেখে, কিন্তু কৃতজ্ঞ হতে শেখে না। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ অন্যের বিলাসী জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ ভাবতে শুরু করে। ফলে, তার মধ্যে হীনমন্যতা ও অস্থিরতা জন্ম নেয়। অথচ যদি সে নিজের জীবনের প্রাপ্তিগুলোর দিকে তাকায়, তাহলে বুঝতে পারবে, আল্লাহ তাকে কত অগণিত নিয়ামত দিয়েছেন। কৃতজ্ঞতা শুধু মুখে “আলহামদুলিল্লাহ”বলার নাম নয়; বরং এটি একটি জীবন্ত অনুভূতি। প্রকৃত কৃতজ্ঞতা হল নিয়ামতের সঠিক ব্যবহার করা, আল্লাহর দেওয়া নিয়ামতসমূহের খেয়ানত না করা। আল্লাহ জ্ঞান দিলে তা মানুষের কল্যাণে ব্যয় করা, সম্পদ দিলে গরিবের পাশে দাঁড়ানো, ক্ষমতা দিলে ন্যায় প্রতিষ্ঠা করা — এগুলোই প্রকৃত শুকরিয়া। কারণ, কৃতজ্ঞতা শুধু অনুভূতি নয়, এটি দায়িত্ববোধও সৃষ্টি করে। মানুষ যখন কৃতজ্ঞ হতে শেখে, তখন তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। সে হতাশার মাঝেও আশা খুঁজে পায়, বিপদের মাঝেও শিক্ষা খুঁজে পায়। এমনকি দুঃখের সময়েও সে বুঝতে পারে, আল্লাহর প্রতিটি ফয়সালার মধ্যেই কোনো না কোনো কল্যাণ রয়েছে। এই বিশ্বাসই তাকে ভেঙে পড়তে দেয় না।

আরও পড়ুন:

কৃতজ্ঞতা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। কারণ, কৃতজ্ঞ মানুষ সবসময় প্রাপ্তির দিকে তাকায়, হারানোর দিকে নয়। তাই তার অন্তরে হিংসা কম থাকে, অভিযোগ কম থাকে এবং হতাশাও কম থাকে। সে অন্যের সুখ দেখে কষ্ট পায় না, বরং নিজের নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের উচিত প্রতিদিন কিছু সময় নিজের জীবনের দিকে তাকানো। ভাবা, “আমরা কী কী পেয়েছি?” হয়ত আমাদের সব স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এমন অসংখ্য নিয়ামত আমাদের কাছে আছে, যা অন্য অনেক মানুষের কাছে কেবলই স্বপ্ন। কেউ হাসপাতালে শুয়ে সুস্থতার জন্য কাঁদছে, কেউ একমুঠো খাবারের জন্য সংগ্রাম করছে, কেউ আপনজন হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছে। সেখানে আমরা কত কিছু পেয়েও অখুশি থাকি! এই উপলব্ধি মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। কৃতজ্ঞতা মানুষকে শুধু সমৃদ্ধই করে না; বরং মানুষের জীবনের সৌন্দর্যকেও বৃদ্ধি করে। কৃতজ্ঞ হৃদয় অন্ধকারের মাঝেও আলো খুঁজে পায়। কারণ সে জানে, প্রতিটি নিয়ামতের পেছনে দয়াময় মহান রবের ভালবাসা রয়েছে। পৃথিবীর সব সম্পদের চেয়েও মূল্যবান হল সেই হৃদয়, যে হৃদয় কৃতজ্ঞ হতে জানে। তাই আসুন, আমরা অভিযোগের ভাষা কমিয়ে কৃতজ্ঞতার ভাষা শিখি। প্রাপ্তির হিসাব করতে শিখি। মানুষের উপকারকে সম্মান করি। বাবা-মা, শিক্ষক, সমাজ ও সর্বোপরি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। কারণ, কৃতজ্ঞ হৃদয়ই প্রকৃত অর্থে সবচেয়ে ধনী হৃদয়, আর কৃতজ্ঞ মানুষই সত্যিকারের সমৃদ্ধ মানুষ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder