ভোট প্রচারে পখন্না এলাকায় তৃণমূল প্রার্থী গৌতম মিশ্র
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: বড়জোড়া বিধানসভার পখন্না গ্রাম পঞ্চায়েত এলাকায় পখন্না ষোল আনার গ্রাম্য দেবতা ধর্মরাজের মন্দিরে পুজো দিয়ে বুধবার নিজের প্রচার কর্মসূচি শুরু করেন তৃণমূল কংগ্রেসের বড়জোড়া বিধান সভা কেন্দ্রের প্রার্থী গৌতম মিশ্র। এর পর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পখন্না গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং জোড়া ফুল প্রতীকে তাকে জয় যুক্ত করার আবেদন জানান। আজকে তার প্রচার কর্মসূচি পখন্না ধর্ম রাজ তলা থেকে থেকে শুরু হয়ে কল্যাণপুর, রাধাকান্তপুর, গোপালপুর, কমলপুর, বেসিক পূর্ব, বামা সুন্দরী, প্রতাপপুর, শীতলপুর, তাজপুর, রামপুর, পুরোকনা, রাজ মাধবপুর, মানগ্রাম প্রভৃতি এলাকায় প্রচার ও জনসংযোগ কর্মসূচি চলে। গৌতম মিশ্রের প্রচার কর্মসূচি কে ঘিরে প্রতিটি এলাকায় মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। প্রচার কর্মসূচির ফাঁকেই রং তুলি হাতে প্রার্থী দেয়াল ও লেখেন। এলাকার প্রতিটি মানুষের কাছে তিনি পৌঁছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে তাকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান। প্রচার কর্মসূচির ফাঁকে এলাকার বিভিন্ন মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম মিশ্র জানান এবারের বিধানসভা নির্বাচনে মানুষ যদি তাকে ভোট দিয়ে আশীর্বাদ করেন ও জয়যুক্ত করেন তাহলে তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও এলাকার মানুষের উন্নয়ন করে যাবেন।
তিনি আরো বলেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প গোটা বাংলার মানুষের জীবন জীবিকার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং মানুষের জীবনের মান অনেক উন্নত হয়েছে , চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গৌতম বাবু বলেন তিনি দীর্ঘদিন ধরেই নিজের উপার্জিত অর্থে মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছেন, এবং আগামী দিনে তিনি যদি বিধায়ক হওয়ার সুযোগ পান তাহলে বড়জোড়া বিধানসভা এলাকার মানুষ একদিকে যেমন সরকারি সুযোগ সুবিধা তো পাবেই তার পাশাপাশি বিগত দিনগুলির মতন ব্যক্তিগতভাবেও তিনি মানুষের সব রকম সুযোগ-সুবিধা পাওয়ার ব্যাপারে সচেষ্ট থাকবেন। গৌতম মিশ্র জানান এটা তার নির্বাচনী প্রতিশ্রুতি নয় এটা বড়জোড়া বিধানসভা এলাকার মানুষের কাছে অঙ্গীকার। আজ প্রার্থী, গৌতম মিশ্রের সঙ্গে প্রচারে অংশগ্রহণ করেন তখন না অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুদাস নায়েক, তখন না গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিনা বেগম, উপ-প্রধান অনুপম গোস্বামী, বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা আমজাদ মন্ডল সহ একগুচ্ছ তৃণমূল নেতৃত্ব।








