এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বর্তমান সময়ে খেলাধূলা হারিয়ে যাচ্ছে,আর তাই লেখাপড়া, কারিগরি শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর নজর দিলো এস ভি আই এস টি কলেজ। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজির উদ্যোগে আন্ত: স্কুল স্পোটর্স টুর্নামেন্ট ২০২৬ শুরু হলো মঙ্গলবার কলেজের গোবিন্দপুরের ক্যাম্পাসে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ভি আই এস টির ডেপুটি ডিরেক্টর পবিত্র গায়েন, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডা: পল্লব দাস, এস ভি আই এস টির প্রিন্সিপাল ড: সোনালী ঘোষ সরকার,জি এম সোমনাথ রায়, সোমনাথ দাস সহ আরো অনেকে।এদিন দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়।যেখানে দাবায় কলকাতা ও দ:২৪ পরগনা থেকে ৩১ টি স্কুলের ৮০ জন ছাত্র ও ৬ জন ছাত্রী অংশ নেন।অন্যদিকে ব্যাডমিন্টনে কলকাতা ও দ:২৪ পরগনার ৪০ টি স্কুল অংশ নেন।
বিভিন্ন দিনে ক্রিকেট, টেবিল টেনিস,লন টেনিস, ও ফুটবল টুর্নামেন্ট হবে ৩০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।পুরস্কার বিতরণ হবে ৪ ঠা এপ্রিল। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি আমাদের শৃঙ্খলা, দলগত কাজ, নেতৃত্ব এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিভাবান খেলোয়াড়রা এদিন তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে আগামী কয়েকদিন ধরে এই প্রতিযোগিতা খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব, সম্মান এবং সহযোগিতার সুন্দর উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ ।








