BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

ইসলামে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:০৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:০৮

পাশারুল আলম

আরও পড়ুন:

নতুন পয়গাম: ইসলামে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং এগুলো সামাজিক, নৈতিক ও আইনি কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, ভারসাম্য এবং মানবিকতার ওপর জোর দেয় এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। অন্যদিকে, ভারতের সাম্প্রতিক আইনি সংস্কার, বিশেষ করে মুসলিম নারীদের অধিকার সুরক্ষা এবং তিন তালাক নিষিদ্ধকরণ, এই বিষয়ে একটি নতুন মাত্রা যোগ করেছে। এই প্রবন্ধে আমরা ইসলামে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের দৃষ্টিভঙ্গি এবং ভারতের আইনি কাঠামোর সঙ্গে এর সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আরও পড়ুন:

ইসলামে বিবাহ; এক পবিত্র বন্ধন:

আরও পড়ুন:

ইসলামে বিবাহ (নিকাহ) একটি পবিত্র চুক্তি, যা দু’জন মানুষের মধ্যে ভালবাসা, সম্মান, দায়িত্ব এবং প্রশান্তির ভিত্তিতে গড়ে ওঠে। কুরআন মাজিদে আল্লাহ বলেন, “আর তার নিদর্শন সমূহের অন্যতম হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন।”
(সূরা রূম: ২১)। রাসূল (সা.) বলেছেন, “বিবাহ আমার সুন্নাত, আর যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়, সে আমার অন্তর্ভুক্ত নয়।” (সহীহ বুখারী ও মুসলিম)। এই বাণী থেকে বোঝা যায়, বিবাহ শুধু একটি সামাজিক রীতি নয়, বরং এক ধর্মীয় দায়িত্ব, যা মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক জীবনের পথে পরিচালিত করে। বিবাহের উদ্দেশ্য হল চরিত্র সংরক্ষণ, সন্তান জন্মদানের মাধ্যমে প্রজন্মের ধারাবাহিকতা, এবং পারস্পরিক ভালবাসা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি। এটি শুধু শারীরিক সম্পর্কের বৈধতা নিশ্চিত করে না, বরং পারিবারিক জীবনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে।

আরও পড়ুন:

বিবাহের শর্তাবলি:

আরও পড়ুন:

ইসলামে বিবাহ বৈধ হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন- স্বতঃস্ফূর্ত সম্মতি: পাত্র ও পাত্রী উভয়ের সম্পূর্ণ এবং স্বাধীন সম্মতি অপরিহার্য। জোরপূর্বক বিবাহ ইসলামে নিষিদ্ধ।
মাহর: বরের পক্ষ থেকে কনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ প্রদান করা ফরয বা আবশ্যিক, যা নারীর আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে।
সাক্ষী: কমপক্ষে দু’জন মুসলিম পুরুষ বা একজন পুরুষ ও দু’জন নারীর উপস্থিতিতে বিবাহ সুসম্পন্ন হয়।
ইজাব ও কবুল: পাত্র-পাত্রীর মৌখিক সম্মতির মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়। এই শর্তগুলো বিবাহকে একটি সুসংগঠিত ও ন্যায়ভিত্তিক প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত করে।

আরও পড়ুন:

বিবাহ বিচ্ছেদ; ন্যায় ও মানবিকতার ভিত্তি:

আরও পড়ুন:

ইসলাম তালাক বা বিবাহ বিচ্ছেদকে অপছন্দনীয় হিসেবে বিবেচনা করে, তবে এটি এমন পরিস্থিতিতে বৈধ বলে গণ্য করে, যেখানে সমঝোতার জন্য শত চেষ্টার পরেও দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। হাদিসে বলা হয়েছে, “আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল বস্তু হল তালাক।” (আবু দাউদ)।
তালাকের অনুমোদন দেওয়া হয়েছে এমন ক্ষেত্রে, যেমন- স্বামীর নির্যাতন, স্ত্রীর কর্তব্যচ্যুতি, মানসিক বা শারীরিক অসুস্থতা, বিশ্বাসঘাতকতা বা পারস্পরিক বোঝাপড়ার অভাব। তবে, তালাকের অপব্যবহার রোধে ইসলাম সুনির্দিষ্ট নিয়ম-কানুন প্রণয়ন করেছে।

আরও পড়ুন:

তালাকের প্রক্রিয়া:

আরও পড়ুন:

ইসলামে তালাকের তিনটি প্রধান প্রক্রিয়া রয়েছে- (১)স্বামীর পক্ষ থেকে তালাক: স্বামী তার স্ত্রীকে স্পষ্টভাবে তালাক দিতে পারেন। তবে এটি তিনটি পৃথক পর্ব বা পর্যায়ে দেওয়া উচিত, যেখানে প্রতিটি তালাকের পর ইদ্দতকাল অতিক্রম করতে হয়। একবারে তিন তালাককে বলা হয় ‘তালাক-ই-বিদআত’, এক বৈঠকে এভাবে তালাক দেওয়া ইসলামে নিষিদ্ধ ও গর্হিত অপরাধ হিসেবে গণ্য হয়। (২) স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক: স্ত্রী যদি বিবাহ বিচ্ছেদ চান, তবে তিনি মাহর ফিরিয়ে দিয়ে বা স্বামীকে কিছু দিয়ে খোলার মাধ্যমে বিচ্ছেদের আবেদন করতে পারেন। এবং (৩) ফাসখ বা ইসলামী আদালতের মাধ্যমে তালাক: চরম অবিচারের ক্ষেত্রে ইসলামী বিচারক বা কাজী বিবাহ ভঙ্গ করতে পারেন।

আরও পড়ুন:

ইদ্দত; নারীর নিরাপত্তার জন্য একটি ব্যবস্থা:

আরও পড়ুন:

তালাক বা স্বামীর মৃত্যুর পর নারীকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা ‘ইদ্দত’ নামে পরিচিত। এর সময়কাল নির্ভর করে পরিবেশ-পরিস্থিতির ওপর। যেমন- তালাক প্রাপ্ত মহিলার জন্য তিনটি হায়েয/মাসিক চক্র। গর্ভবতী মহিলার জন্য সন্তান জন্ম পর্যন্ত। স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন। ইদ্দত নারীর আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এবং পুনর্বিবাহের আগে সম্পর্কের স্পষ্টতা ও সন্তানের পিতৃত্ব নির্ধারণে সহায়তা করে।

আরও পড়ুন:

নারী-পুরুষের অধিকার ও সামাজিক গুরুত্ব:

আরও পড়ুন:

ইসলাম বিবাহ ও তালাকের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের অধিকার সুনির্দিষ্টভাবে বর্ণনা করেছে। স্বামীর দায়িত্ব-কর্তব্যের মধ্যে রয়েছে স্ত্রীর ভরণ-পোষণ, সঠিক পথে পরিচালনা এবং সম্মানজনক আচরণ। স্ত্রীর অধিকারের মধ্যে রয়েছে মাহর, ভরণ-পোষণ, শারীরিক ও মানসিক সুরক্ষা এবং সম্মান। এই অধিকারগুলো পারস্পরিক সম্মান ও দায়িত্বের ভিত্তিতে গড়ে ওঠে।
ইসলামে বিবাহ ও তালাক সংক্রান্ত নীতিমালা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি এবং স্থিতিশীলতা সুনিশ্চিত করে। এই মৌলিক নীতিগুলো পরিবার ভেঙে পড়া রোধ করে, নারীর সম্মান ও আর্থিক নিরাপত্তা প্রদান করে এবং তালাকের অপব্যবহার প্রতিরোধ করে।

আরও পড়ুন:

ভারতের আইনি কাঠামো: মুসলিম বিবাহ ও তালাক:

আরও পড়ুন:

ভারতে মুসলিম পার্সোনাল ল’ (শরীয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট-১৯৩৭ অনুযায়ী, মুসলমানদের বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও ওয়াকফ বিষয়ে শরীয়তের বিধান প্রযোজ্য। তবে, সাম্প্রতিক সময়ে তিন তালাকের অপব্যবহার রোধে ভারত সরকার একটি আইনি পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন:

মুসলিম ওমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) অ্যাক্ট-২০১৯:

আরও পড়ুন:

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে একবারে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষিতে ২০১৯ সালে ‘মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট’ প্রণয়ন করা হয়। এই আইনের মূল বিষয়গুলো হল: একবারে তিন তালাক (তালাক-ই-বিদআত) অবৈধ ও অপরাধ হিসেবে গণ্য। এই ধরনের তালাক প্রদানকারী স্বামীকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান। তালাকপ্রাপ্ত মহিলা ভরণ-পোষণ (অলিমনি) এবং সন্তানের হেফাজত দাবি করতে পারেন — এই আইন মুসলিম নারীদের অধিকার সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে বলা হলেও এই আইন একতরফা বলে সমালোচিত হয়েছে। প্রয়োজনীয় তালাক বিবেচিত হয়নি। তার সঙ্গে যে ব্যক্তি তিন বছর জেলে থাকবে, সেই ব্যক্তি কীভাবে খোরপোষ দেবে, তার ব্যাখ্যা নেই। এটি ইসলামী শরীয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তবে শরীয়তী আইন একবারে তিন তালাককে গর্হিত অপরাধ বলে বিবেচনা করে।

আরও পড়ুন:

ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিতর্ক:

আরও পড়ুন:

সাম্প্রতিক সময়ে ভারতে ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি) বা ‘অভিন্ন নাগরিক বিধি’ প্রণয়ন বিষয়ে বিতর্ক চলছে। এই প্রস্তাবিত আইনের লক্ষ্য হল সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে একটি সাধারণ আইনি কাঠামো প্রণয়ন। তবে, এটি মুসলিম-সহ বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা ও উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে মনে করেন, এটি শরীয়তের ওপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত আইনের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে, সমর্থকরা বলেন, এটি লিঙ্গ সমতা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। এই বিতর্ক ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো এবং সাংবিধানিক ভারসাম্যের প্রশ্ন তুলেছে। বৈচিত্রময় ভারতবর্ষে অভিন্ন দেওয়ানী বিধি চালু করা অসম্ভব। এই আইন লাগু হলে শুধুমাত্র মুসলিম সমাজ সমস্যায় পড়বে, তা নয়। আদিবাসী, দলিত, উপজাতি এবং অন্যান্য জনজাতিগুলির যে নিজস্ব নিয়ম কানুন রয়েছে, সেসব টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই এই ধরনের আইন সমাজ, ঐতিহ্য, প্রথা ও সংস্কৃতির বিপরীতে যাবে বলে অনেকেই মনে করেন।

আরও পড়ুন:

অন্যান্য প্রাসঙ্গিক আইন:

আরও পড়ুন:

স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-১৯৫৪: ধর্ম নির্বিশেষে রেজিস্ট্রি বিবাহের সুযোগ প্রদান করে। প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট-২০০৬: নাবালক/নাবালিকা বিবাহ নিষিদ্ধ করে। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট-২০০৫: গার্হস্থ্য সহিংসতার বিরুদ্ধে নারীদের সুরক্ষা প্রদান করে।
পরিশেষে বলা যায়, ইসলামে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়। বিবাহের মাধ্যমে একটি সুস্থ ও স্থিতিশীল সমাজ গঠিত হয়, আর তালাকের নিয়মাবলি ন্যায় ও মানবিকতার ভিত্তিতে সমস্যার সমাধান নিশ্চিত করে। এই নীতিগুলো পারিবারিক জীবনে ভালবাসা, সম্মান ও দায়িত্বের শিক্ষা দেয়। ভারতের আইনি সংস্কার, বিশেষ করে তিন তালাক নিষিদ্ধকরণ, মুসলিম নারীদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করা হলেও এই আইনে অনেকগুলি বিতর্কিত বিষয় থেকেই গেছে। তবে, ইউনিফর্ম সিভিল কোডের মতো বিষয়গুলো ধর্মীয় স্বাধীনতা এবং আধুনিক ন্যায়বিচারের মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ তৈরি করবে। একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে ইসলামী নীতিমালা এবং আধুনিক আইনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder