ডুয়ার্সে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩ ট্র্যাক্টর ও চালক.!
নতুন পয়গাম, বানারহাট: ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে বেআইনিভাবে বালি ও পাথর পাচারের অভিযোগ উঠছিল। কখনও প্রকাশ্য দিবালোকে। আবার কখনও রাতের অন্ধকারে একের পর এক ট্র্যাক্টর নামিয়ে নদীর বুক থেকে বালি-পাথর তোলা হচ্ছিল বলে অভিযোগ। এবার সেই বেআইনি বালি পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বানারহাট থানার পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র করা ঘোষণার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এরপরই বানারহাট থানার পুলিশের অভিযানে আটক করা হয় বেআইনিভাবে বালি পাচারে ব্যবহৃত তিনটি ট্র্যাক্টর ও চালকদের। ধৃত ট্র্যাক্টর চালকদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠায় পুলিশ। এ বিষয়ে বানারহাট থানার আইসি সুরজ থাপা বলেন। বেআইনিভাবে নদী থেকে বালি পাচারের বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি। কোথাও কোনো নদী থেকে বালি পাচারের খবর পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে।








