BREAKING:
আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ?

জয়নগরে বিডিওদের কাছে বিএলওদের অব্যাহতির আবেদন

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, সকাল ৬:২৫ | আপডেট: ২১ জানুয়ারী ২০২৬, সকাল ৬:২৫
বিএলওদের অভিযোগ, সিস্টেমগত ত্রুটির কারণে বহু ক্ষেত্রে ভুল তথ্য দেখানো হচ্ছে। যেমন, কোনো ব্যক্তির ছয়টির বেশি সন্তান না থাকলেও সিস্টেমে ‘৬-এর বেশি প্রজেনি’ দেখিয়ে হিয়ারিং নোটিশ আসছে। এই ভুলের দায় সাধারণ মানুষ তাঁদের ওপর চাপাচ্ছেন, ফলে তাঁরা অপমান ও হেনস্থার শিকার হচ্ছেন।

নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত কাজের অস্বাভাবিক চাপ, প্রযুক্তিগত জটিলতা এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে জয়নগরে একাধিক বুথের বুথ লেভেল অফিসার (বিএলও) সম্মিলিতভাবে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। সোমবার জয়নগর ১ নম্বর ব্লকের বহড়ু এবং জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ বিডিও দফতরে ডেপুটেশন দিয়ে লিখিতভাবে এই আবেদন জমা দেন তাঁরা। বিএলওদের অভিযোগ, গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনের নির্দেশে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর-এর কাজ করতে গিয়ে তাঁদের চরম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। জয়নগর ১ নম্বর ব্লকের ৪৫ জন এবং জয়নগর ২ নম্বর ব্লকের ২২ জন বিএলও বিডিওদের কাছে কাজ থেকে অব্যাহতির দাবি জানান। এদিন বিএলওরা জানান, মানুষের স্বার্থে কাজ চালিয়ে যেতে তাঁরা আগ্রহী হলেও বর্তমান পরিস্থিতিতে এই দায়িত্ব পালন করা তাঁদের পক্ষে ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। তাঁদের দাবি, অমানবিক পরিমাণ কাজের চাপ এবং বিপুল তথ্য যাচাইয়ের দায়িত্ব অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে শেষ করা বাস্তবসম্মত নয়। এর ফলে তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন:

তাঁরা আরও জানান, পেশাদার ডেটা এন্ট্রি অপারেটর না হয়েও এনুমারেশন ফর্ম পূরণের সময় দিন-রাত এক করে কাজ করতে হয়েছে। বর্তমানে আবার AERO-দের হিয়ারিং সংক্রান্ত নথি সংগ্রহ ও পিডিএফ তৈরির বাড়তি দায়িত্বও তাঁদের ওপর চাপানো হচ্ছে, যা তাঁদের পক্ষে করা সম্ভব নয়। প্রয়োজনে এই কাজ করতে হলে উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার দাবিও তোলেন তাঁরা। বিএলওদের অভিযোগ, সিস্টেমগত ত্রুটির কারণে বহু ক্ষেত্রে ভুল তথ্য দেখানো হচ্ছে। যেমন, কোনো ব্যক্তির ছয়টির বেশি সন্তান না থাকলেও সিস্টেমে ‘৬-এর বেশি প্রজেনি’ দেখিয়ে হিয়ারিং নোটিশ আসছে। এই ভুলের দায় সাধারণ মানুষ তাঁদের ওপর চাপাচ্ছেন, ফলে তাঁরা অপমান ও হেনস্থার শিকার হচ্ছেন। সঠিক তথ্যের অভাবে জনগণের প্রশ্নের জবাব দিতেও তাঁরা ব্যর্থ হচ্ছেন। নোটিশ জারি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএলওরা। তাঁদের দাবি, প্রতিটি বুথে গড়ে ৩০০ থেকে ৪০০টিরও বেশি হিয়ারিং নোটিশ এসেছে। এত বিপুল সংখ্যক নোটিশ বিলি করতে ন্যূনতম এক সপ্তাহ সময় প্রয়োজন। তাই হিয়ারিংয়ের অন্তত এক সপ্তাহ আগে নোটিশ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন:

এছাড়াও, একটি হিয়ারিং নোটিশ বিতরণ করতে ফর্ম পূরণ, অ্যাপে ছবি তোলা, প্রার্থীর সই নেওয়া ও রেজিস্টার রক্ষণাবেক্ষণ- সব মিলিয়ে ১০ মিনিটেরও বেশি সময় লাগছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে বলে জানান তাঁরা। বিএলওদের বড় অংশই শিক্ষক বা স্থায়ী সরকারি কর্মচারী। বিএলও ডিউটির অতিরিক্ত চাপে তাঁদের মূল পেশাগত দায়িত্ব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া ইন্টারনেট খরচ ও যাতায়াতের জন্য কোনো সরকারি সহায়তা না দিয়েই এই কাজ চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাঁদের আরও অভিযোগ, এনুমারেশন ফর্ম ফিলাপের প্রশিক্ষণের সময় জানানো হয়েছিল যে ছবি তোলা বাধ্যতামূলক নয়। অথচ এখন নতুন করে ছবি যাচাই ও নতুন ছবি তোলার নির্দেশ দেওয়া হচ্ছে, যা অযৌক্তিক ও বাস্তবায়নযোগ্য নয়। একই সঙ্গে তাঁদের সম্মতি ছাড়াই ব্যক্তিগত মোবাইল নম্বর ফর্মে প্রকাশ করায় দিন-রাত অপরিচিত ফোন কল আসছে, ফলে ব্যক্তিগত ও সামাজিক জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বিএলওরা জানান, একটানা আট ঘণ্টার বেশি কাজ করানো শ্রম আইনের পরিপন্থী। এই প্রসঙ্গে জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাস এবং জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও রাজা আদক জানান, বিএলওদের দাবিসংক্রান্ত লিখিত আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder