ইন্টারন্যাশনাল নিউস্টার এর বর্ষবরণ সাহিত্য উৎসব ১৪৩৩
নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: ১০ ই মে, রবিবার বেলা তিনটে থেকে শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল নিউ স্টার সাহিত্য পত্রিকার উদ্যোগে এবং স্বর্গীয় হরিপদ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে বর্ষবরণ সাহিত্য উৎসব। বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক সুব্রত চ্যাটার্জী , ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, সম্পাদক ইউসুফ মোল্লা সহ আরো বিশিষ্ট গুনীজনেরা। বিশেষ অতিথি হিসাবে আসন অলংকৃত করেন কবি ও চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। তিনি সংক্ষিপ্ত বক্তব্যসহ স্বরচিত অনুগল্প ও কবিতা পাঠ করে উপস্থিত দর্শকবৃন্দের মন জয় করে নেন। আরও কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি কৌশিক গাঙ্গুলী, কবি মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে লেখক ওয়াকিব মন্ডলের লেখা “ফিরে দেখা বইটির মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন সম্পাদক আরতি ঘোষ মহাশয়া। এছাড়াও আয়োজক ও কর্ণধার সম্মানীয় সৌমেন সেন এর গৌরবময় উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান এক অনন্য শোভা ছড়ায়। উপস্থিত বিশিষ্ট সম্মানীয় অতিথিদেরকে স্মারক সম্মানে সম্মানিত করা হয় এবং বিশিষ্ট গুণীজনদের কবিতা, অনুগল্প, গান ও বক্তৃতার মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।








