BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

আর কত প্রাণের বিনিময়ে স্বাধীন হবে ফিলিস্তিন?

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২৪

শামিম হক মণ্ডল

আরও পড়ুন:

গত ২১শে সেপ্টেম্বর বৃটেন, কানাডা, অস্ট্রেলিয়া — ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর সেই পথে পা বাড়িয়েছে পর্তুগাল, ফ্রান্স। একে একে জাতিসংঘের দেড় শতাধিক সদস্য দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিল। মনে পড়ে যাচ্ছে ১৯৪৮ সালের মে মাসের একটা ঘটনা- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যা ন ১৪ই মে ইজরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন। তার মাত্র ১৫ মিনিটের মা্থায় আমেরিকা এবং আড়াই দিনের মাথায় সমাজতান্ত্রিক রাশিয়াও ইজরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এ যেন ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যেকার চলমান ঠান্ডা লড়াইয়েরই অংশ ।

আরও পড়ুন:

গত দুই বছর ধরে ইজরায়েলের আগ্রাসনে গাজা প্রায় মাটিতে মিশে গেছে, এর পিছনে আমেরিকার সাহায্য না থাকলে ইজরায়েলের পক্ষে এতদিন ধরে নিধনযজ্ঞ চালানো কার্যত অসম্ভব ছিল; গত এক বছরে আমেরিকা ইজরায়েলে ১৮ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, পৃথিবীর ইতিহাসে এরকম নজির আর দ্বিতীয়টি নেই। এখন প্রশ্ন হল আমেরিকার এত ইজরায়েল প্রীতির কারণ কি?

আরও পড়ুন:

১৮৪৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যািনকে ঠিক এরকম প্রশ্নই করেছিলেন সাংবাদিকরা-‘এত তড়িঘড়ি ইজরায়েলকে স্বীকৃতি কেন দিতে হলো?’ এর জবাবে দুটো বিষয়ের কথা উল্লেখ করেন ট্রুম্যা ন- প্রথমত সহানুভূতি; আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যার করেছিলেন হিটলার, ফলে সেই সময়কার ইহুদিদের প্রতি মানুষজন সমব্যা়থি ছিলেন । প্রেসিডেন্ট দেখলেন তাঁর ভোটব্যাঙ্কের মধ্যে একটা বিরাট অংশ সেসময় চাইছিল আমেরিকা ইহুদিদের সমর্থন করুক, তারই বহিঃপ্রকাশ এই আনুষ্ঠানিক স্বীকৃতি। আর দ্বিতীয় কারণটি হল গণতন্ত্র । আমেরিকা সবসময়ই নিজেদেরকে গণতন্ত্রের পীঠস্থান হিসেবে দাবি করে এসেছে । মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তখন রাজতন্ত্রের রমরমা, তাদের মাঝে নবগঠিত একটি গণতান্ত্রিক দেশ ; ট্রুম্যা নের মতো দুঁদে রাজনৈতিক নেতা কি আর সেই সুযোগ হাতছাড়া করতে পারেন!

আরও পড়ুন:

স্বিকৃতী দিলেও ভালোবাসা কিন্তু তখনও শুরু হয়নি; কোনো আর্থিক সাহায্য বা সামরিক অস্ত্রের আদান প্রদান হয়নি তখনও। এমনকি আমেরিকা কিন্তু ইজরায়েলের কাছে অস্ত্রও বিক্রি করতো না প্রথমদিকে; রাষ্ট্র গঠনের পর ইজরায়েল প্রথম সামরিক সরঞ্জাম কেনে ফ্রান্সের থেকে।

আরও পড়ুন:

১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে । এই যুদ্ধে তিনটি আরব রাষ্ট্রকে (মিশর, জর্ডান, ও সিরিয়া) পরাজিত করে বিশ বছর বয়সী ইজরায়েল, সেই থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সুনজরে পড়ে নেতানিয়াহুর উত্তরসূরীরা। আবার আরব দেশগুলির সঙ্গে তখন রাশিয়ার সুসম্পর্ক রয়েছে, ফলে ‘শক্রর শত্রু আমার বন্ধু’-এইরকম প্রাচীন প্রবাদ মার্কিন সরকারকেও প্রভাবিত করে।সেই সময় থেকে আমেরিকা ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি করতে শুরু করে । ইজরায়েল দেখে আরব রাষ্ট্রগুলির মাঝে টিকে থাকতে গেলে আমেরিকার মতো এক নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্রের হাত মাথায় থাকা প্রয়োজন, কারণ আরব রাষ্ট্রগুলির মাথায় ছাতা ধরে আছে আর এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। অপরদিকে আমেরিকাও দেখে রাশিয়ার সাথে ঠান্ডা লড়াইয়ে জিততে গেলে মধ্যপ্রাচ্যে তাদের একটা জোরালো সমর্থন দরকার । অবশেষে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, হেনরি কিসিঞ্জার ও প্রেসিডেন্ট, নিক্সন আমেরিকার সাথে ইজরায়েলের সম্পর্ক মজবুত করেন।

আরও পড়ুন:

১৯৭৩ সালের যুদ্ধে আমেরিকা সরাসরি ইজরায়েলকে সাহায্য করে । এরপর ৭৮ সালে আমেরিকা একটা চুক্তি প্রস্তাব করে -না এবার আর শুধু ইজরায়েলের সঙ্গে নয়, ত্রিবন্ধনের আর এক প্রান্তে মিশরও ছিল । আমেরিকা প্রথম পক্ষকে তিন বিলিয়ন ও অপরপক্ষকে ২ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়, বিনিময়ে দুই পক্ষই আমেরিকার কথা শুনবে ও নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে না। অনেকটা ডনের মতো প্রস্তাব । দুই পক্ষই এই প্রস্তাবে অমত করেনি। সেই শুরু, এরপর থেকে আজ পর্যন্ত প্রত্যতক বছরই আমেরিকা নেতানিয়াহুদের অর্থ সাহায্য করে আসছে ।

আরও পড়ুন:

কি মনে হচ্ছে- মার্কিনরা খালি দিয়েই যাচ্ছে, আর এক দেশ কেবল নিয়ে যাচ্ছে! ব্য্পারটা এতটাও সরল নয় । ৮৫ সালে আমেরিকা ইজরায়েলের সাথে একটা বাণিজ্যিক চুক্তি করে-দুই দেশের আমদানি রফতানি দ্রব্যে কোনো ট্যাারিফ থাকবেনা। ভাবতে পারেন, সেই আমেরিকা, যার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেটক সপ্তাহে আমাদের হুমকি দিচ্ছে-ট্যা রিফ ২৫%, ৫০% করে দেব.., তারা কিনা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে একটি দেশের সাথে! অবাক হওয়ার কিছু নেই, কারণ এর পিছনে মার্কিনিদের একটা বড় লাভ লুকিয়ে আছে । ইজরায়েল এমনিতে চিকিৎসা ও প্রযুক্তিতে উন্নত একটা দেশ । এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে নেতানিয়াহুর দেশের প্রচুর মেধা ও প্রযুক্তির অবাধ বিচরণ আমেরিকার বাজারে; এক পরিসংখ্যান বলছে এর ফলে কর্মসংস্থান বেড়েছে প্রায় চার লক্ষ ।

আরও পড়ুন:

আমেরিকা -ইজরায়েলের ভালোবাসার পেছনে আর একটি কমিটির কথা না বললেই নয়- AIPAC (American Israel Public Affairs Committee) কমিটি। বিখ্যাত ফরচুন ম্যাগাজিন, তাদের এক সংখ্যায় এই কমিটিকে একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কমিটি হিসেবে উল্লেখ করে । এই কমিটির সাথে যুক্ত উচ্চপদস্থ মার্কিন কংগ্রেসের সদস্যরা, যারা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ করে।

আরও পড়ুন:

আসলে ইজরায়েল জানে যে স্বল্প সময়ে পৃথিবীতে প্রভাব বিস্তার করতে গেলে মিডিয়া ন্যাযরেটিভ নিয়ন্ত্রণ করতে হবে । সেই কাজ তারা শুরু করে তিন দশক আগে থেকেই । একটা সময় হলিউডের বড় বড় প্রোডাকশন হাউজের অধিকাংশই ছিল ইজরায়েল মালিকানাধীন । তাদের কাজ ছিল সুকৌশলে ইজরায়েলের ন্যাররেটিভ প্রচার করা । সুদীর্ঘ সাড়ে তিন দশক এই প্রপাগাণ্ডা প্রচার করার ফলে আমেরিকার মানুষজন ইজরায়েলের ব্যচপারে ছোটো থেকেই বেশ সহানুভূতিশীল । তবে বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে ইজরায়েলের বর্বরতার নজির দেখছে বিশ্ববাসী । আজ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কয়ারে, জায়গায় জায়গায় যে ইজরায়েল বিরোধী স্লোগান উঠছে, তা এক দশক আগে কেউ কল্পনাও করতে পারতো না। কিন্তু সমস্যা হচ্ছে নীতি নির্ধারকদের মনের ভেতরে এখনোও জমে আছে সেই পুরানো ইজরায়েল প্রীতির বরফ। আর কত রক্তপাতের বিনিময়ে সে বরফ গলবে, তা আমরা কেউই জানি না।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder