BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

কলকাতায় প্রথম বাস চালান আবদুস সোবহান

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১০

মুদাসসির নিয়াজ

আরও পড়ুন:

নতুন পয়গাম: কলকাতা শহরে বাস চলাচলের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। ১৮৩০ সালে প্রথম ঘোড়ায় টানা গাড়ি হিসেবে বাস চলাচল শুরু হয় এবং ১৯১৮ সালে প্রথম মোটর বা ইঞ্জিন চালিত বাস চালু হয়। ১৯২০-এর দশকে বাসের নামকরণ হয় এবং ১৯৪৮ সালে সরকারি বাস পরিষেবা (CSTC ও WBSTC) চালু হয়। ১৯৮০ সালে মিনিবাস রাস্তায় নামে এবং ২০০৫ সালে ঐতিহ্যবাহী ডাবল ডেকার বা দোতলা বাস বন্ধ হয়ে যায়। প্রথম দিকে ব্রিটিশ আমলে জেলা থেকে কলকাতা অভিমুখে বাস চালু হয় ১৮৩০ সালে। সেই বাস ব্যারাকপুর থেকে ছেড়ে আসত ধর্মতলা পর্যন্ত। তবে এগুলি ছিল ঘোড়ায় টানা অমনিবাস।

আরও পড়ুন:

আজ থেকে ১০৭ বছর আগে ১৯১৮ সালে কলকাতার দুটি রুটে প্রথম বাস চালিয়ে ছিলেন আবদুল সোবহান নামে এক ব্যক্তি। সেই রুট দুটি হল শিয়ালদা থেকে বেলেঘাটা এবং খিদিরপুর থেকে মেটিয়াব্রুজ। ১৯২২ থেকে মহানগরে বেশ কিছু সংখ্যক যাত্রীবাহী মোটর চালিত বাস চলাচল শুরু করে, যার কোনো নম্বর ছিল না। সেই সময় বাসগুলোর বাহারি নাম ছিল – পথের বন্ধু, চলে এসো, মেনকা, কিন্নরী ইত্যাদি। কলকাতায় সরকারি বাস পরিষেবার সূচনা হয় ১৯৪৮ সালে, স্বাধীনতার পরের বছর।

আরও পড়ুন:

অবশ্য তার অনেক আগে ১৯২৬ সালে কলকাতায় প্রথম ডাবল ডেকার বাস চালু হয়, যা লন্ডনের সফল অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছিল। ১৯৩০-৪০ এর দশকে এই বাসগুলো শহরের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে। ১৯৮০ সালে মিনিবাস চালু হয়। বর্তমানে সরকারি ও বেসরকারি উভয় ধরনের অসংখ্য বাস কলকাতায় চলাচল করে। এছাড়াও ট্রাম, মেট্রো এবং শহরতলি রেলও চলাচল করে। একে চক্ররেল বলা হয়।

আরও পড়ুন:

তিনটি ঘোড়ায় চালিত গাড়িতে ধর্মতলা থেকে ব্যারাকপুর পর্যন্ত যাত্রী পরিবহণ শুরু হয়। অবশ্য সেই ‘বাস’ বেশিদিন রাস্তায় চলেনি। ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়েছিল সেই সময়। দেখা যায় ট্রামের দাপট। সেজন্য তখন আর বাসের প্রয়োজন পড়েনি। ধীরে ধীরে কলকাতাগামী মানুষের যাতায়াত বাড়তে থাকায় ক্রমেই পরিবহণের জন্য বিকল্প ব্যবস্থার চাহিদা বাড়ে। আবারও বাস ফিরে আসে কলকাতার মানচিত্রে। তখন ১৯১৮ সালে তিলোত্তমা কলকাতা শহের প্রথম বাস চালু করেন আব্দুল সোবহান।

আরও পড়ুন:

এর ৪ বছর পর ১৯২২ সালে ওয়ালফোর্ড অ্যান্ড কোম্পানির তৈরি বাস চালাতে শুরু করে ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি বা সিটিসি। তখন থেকেই কলকাতায় পুরোদমে বাস পরিষেবা চালু হয়। এছাড়াও ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, অল্পবিস্তর কিছু রুট যেমন- রামরাজাতলা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত বাস চালু হয় সেই সময়েই। পাশাপাশি চালু হয় বালিখাল, শিবপুর এবং হাওড়া জেলার বিভিন্ন বাস রুট। ১৯২৫ সালে গঠিত হয় বেসরকারি বাস মালিকদের সংগঠন ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’। তারপর ১৯২৬ সালে কোম্পানির হাত ধরে সর্বপ্রথম রাস্তায় নামে আইকনিক ডাবল ডেকার বাস। উত্তরে শ্যামবাজার এবং দক্ষিণে কালীঘাটের সঙ্গে যুক্ত করে ওই দোতলা বাস। এভাবেই ধীরে ধীরে একের পর এক রুটে বাসের চাহিদা বাড়তে থাকে। ক্রমেই কলকাতা ও হাওড়া ছাড়িয়ে হুগলি, ২৪ পরগনায় বাসরুট চালু হয়।

আরও পড়ুন:

১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় ‘রিজিওন্যাল ট্রান্সপোর্ট অথরিটি’ (RTA), যারা বাস অপারেটরদের পারমিট দেওয়া থেকে বাস পরিষেবার যাবতীয় দায়িত্ব পায়। আবার ১৯৪০ সালেই কোম্পানির সঙ্গে চুক্তিগত সমস্যার কারণে বাস পরিষেবা বন্ধ করে দেয় সিটিসি। ১৯৪৫ সালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, তারপর ১৯৪৮ সালে কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চালু হয়। ধীরে ধীরে দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন বাস রুটের নিয়ন্ত্রণ হাতে নেয় সিএসটিসি। ১৯৪৮ সালে তৈরি হওয়া সিএসটিসি ২০২৩ সালে ৭৫ বছরে পদার্পণ করে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। সেই সংস্থারও ৬০ বছর হয়েছে ২০২৩ সালে।

আরও পড়ুন:

কলকাতায় এখন প্রায় ৬৪০টি সরকারি বাস চলছে। অন্যদিকে ট্যাক্সির সংখ্যা কিছুটা কমেছে, যেখানে কোভিড অতিমারীর আগে প্রায় ১৮ হাজার ট্যাক্সি চলত, এখন সেখানে অর্ধেকেরও কম ৭ হাজার ট্যাক্সি কলকাতার রাস্তায় চলাচল করছে। ২০২০ সালের এক রিপোর্ট অনুযায়ী, কলকাতা শহরে প্রায় সাড়ে ৭ হাজার বেসরকারি বাস ২৩০টি রুটে চলাচল করে। তবে ১৫ বছরের বেশি পুরনো বাস বন্ধে হাইকোর্টের নির্দেশিকার কারণে এই সংখ্যা এখন একটু কমেছে।

আরও পড়ুন:

চলতি বছর জানুয়ারি মাসে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, বর্তমানে কলকাতা ও শহরতলিতে সরকারি বাসগুলি দৈনিক ৩৩০০ ট্রিপ চলে। এরই মধ্যে কলকাতা এবং শহরতলিতে ট্রিপের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৮০০ থেকে ৯০০। তবে এই ট্রিপ সংখ্যা নিত্যযাত্রীর চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তাই সরকারি বাসের সংখ্যা বাড়িয়ে ৬৪০ এবং ট্রিপ বাড়িয়ে ৪১৯৮ করা হয়েছে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder