বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ
দৈনিক জনকন্ঠ, আসাদ আলী: কলকাতার বাগুইআটি ফয়রা ভবন মোড়ে মন্তেশ্বরী স্কুলের পাশে রায় বাড়িতে বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক ও শ্রদ্ধেয় কবি রমেন আচার্যের প্রয়াণ দিবস স্মরণ অনুষ্ঠান হয়ে গেল। রবিবার ২৮ শে জুন ২০২৬ মানিক মাঝির সঞ্চালনা গুনে রংধনু রং মেখে নিল এ দিনের স্বপ্নিল সন্ধ্যা। কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, গুণীজনদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে ৩০তম বর্ষের তৃতীয় মাসিক সভা।
অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা পাঠ করেন অসীম চৌধুরী, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, অঞ্জন বাগচী, দুলালকৃষ্ণ বিশ্বাস, সব্যসাচী মজুমদার, করুণা সেন, আভা মুখার্জি, মৈত্রেয়ী মুখোপাধ্যায়, দীপিকা মুখোপাধ্যায়, বাসুদেব আচার্য, দ্বৈপায়ন সেন, সুচন্দা সাহা, গোপা আচার্য, ত্রিদিব কুমার শীল, অনিতা পোদ্দার, পারমিতা সরকার, শৈলেন্দ্র হালদার, নন্দিতা সেন বন্দোপাধ্যায়, প্রতিমা ব্যানার্জী প্রমুখ। গান করেন দীপিকা মুখার্জী, নন্দিতা সেন বন্দোপাধ্যায় ও লেখক, কবি, সাংবাদিক ও সংগীতশিল্পী আসাদ আলী প্রমুখ।
দ্বিতীয় পর্বে রমেণ আচার্যের কবিতা ও শিল্প চেতনা বিষয়ে আলোচনা করেন প্রাবন্ধিক, লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের সভাপতি চিরঞ্জীব শূর এবং কথাসাহিত্যিক স্বপন পান্ডা। সমাপ্তি সংগীত পরিবেশন করেন গায়ত্রী লাহিড়ী।








