BREAKING:
বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা

গ্রামের কৃষকের ছেলের উচ্চমাধ্যমিক বোর্ডে স্থানাধিকার

প্রকাশিত: ১৫ মে ২০২৬, রাত ৯:৫৬ | আপডেট: ১৫ মে ২০২৬, রাত ৯:৫৬
কালিয়াচকের সুজাপুর হাইস্কুলের ছাত্র মহম্মদ সাহাবুদ্দিন আলি

নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, কালিয়াচক: মালদহের কালিয়াচক ফের রাজ্যজুড়ে নজর কাড়ল এক কৃতি ছাত্রের অসাধারণ সাফল্যে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করল কালিয়াচকের সুজাপুর হাইস্কুলের ছাত্র মহম্মদ সাহাবুদ্দিন আলি। শুধু তাই নয়, মালদা জেলাতেও সে দ্বিতীয় স্থান অর্জন করেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত মেধা তালিকায় প্রথম দশে মোট ৬৪ জনের নাম রয়েছে। সেই তালিকায় নিজের জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে শাহাবুদ্দিন। তার প্রাপ্ত নম্বর ৪৮৮, অর্থাৎ ৯৭.৬০ শতাংশ। তবে সাহাবুদ্দিনের এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, কঠোর অধ্যবসায় এবং এক শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা। যদিও সে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে সুজাপুর হাইস্কুল থেকে, কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার পড়াশোনা হয়েছে কালিয়াচকের সাহাবাজপুর এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট স্কুলে। স্কুল কর্তৃপক্ষ তার মেধাকে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেয়। অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও যাতে মেধা হারিয়ে না যায়, সেই লক্ষ্যেই তাকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করেছে স্কুল।

আরও পড়ুন:

সাহাবুদ্দিনের বাড়ি বৈষ্ণবনগরের ভগবানপুর এলাহী টোলা এলাকায়। তার বাবা সাইফুদ্দিন আলি পেশায় একজন কৃষক। মা শিউলি বিবি গৃহবধূ। সংসারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হলেও ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ ও একাগ্রতা কখনও কমতে দেননি তারা। গ্রামের সাধারণ পরিবারের এই ছেলের সাফল্যে এখন আনন্দে ভাসছে গোটা এলাকা। এটাই প্রথম নয়। এর আগেও মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে সকলকে চমকে দিয়েছিল সাহাবুদ্দিন। সেই সাফল্যের ধারা বজায় রেখেই এবার উচ্চমাধ্যমিকেও রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিল সে। ফলে মাধ্যমিকের পর আবার উচ্চমাধ্যমিকেও বোর্ডে স্থান অর্জন করে বিরল নজির গড়ল কালিয়াচকের এই কৃতি ছাত্র। স্থানীয় শিক্ষামহলের মতে, কালিয়াচকের ইতিহাসে এই প্রথম কোনও ছাত্র উচ্চমাধ্যমিকে রাজ্যের বোর্ড তালিকায় স্থান লাভ করল। সাহাবুদ্দিন জানিয়েছে, ভবিষ্যতে সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়। তার স্বপ্ন, বড় হয়ে গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসার মাধ্যমে সমাজের সেবা করা। নিয়মিত পড়াশোনা, সময় মেনে প্রস্তুতি এবং শিক্ষকদের পরামর্শই তাকে এই সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানায় সে।

আরও পড়ুন:

এদিকে সাহাবুদ্দিনের সাফল্যে উচ্ছ্বসিত টার্গেট পয়েন্ট স্কুল কর্তৃপক্ষও। এবছর স্কুল থেকে মোট ১৭১ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০৬ জন এবং ছাত্রী ৬৫ জন। বিগত কয়েক বছর ধরেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য ফলাফল করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে নিটসহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় স্কুলের ছাত্র-ছাত্রীদের সাফল্য জেলার শিক্ষামহলে আলাদা পরিচিতি তৈরি করেছে। স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেনের বক্তব্য, সাহাবুদ্দিন অত্যন্ত শান্ত, ভদ্র ও অধ্যবসায়ী ছাত্র। পড়াশোনার প্রতি তার একাগ্রতা এবং নিয়মিত পরিশ্রমই তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তার এই সাফল্য আগামী দিনে আরও বহু ছাত্র-ছাত্রীকে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন শিক্ষকরা। ফল প্রকাশের পর থেকেই সাহাবুদ্দিনের বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন আত্মীয়-পরিজন, প্রতিবেশী এবং এলাকার মানুষ। গ্রামের এক কৃষকের ছেলে যে রাজ্যের মেধা তালিকায় স্থান পেতে পারে, সেই ঘটনাই আজ নতুন আশার আলো দেখাচ্ছে বহু সাধারণ পরিবারকে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder