BREAKING:
বাংলা দখল নয়; বাংলা গড়ার রাজনীতি চাই ৪৪ ডিগ্রি পার! তীব্র তাপপ্রবাহের কবলে দেশ  সংঘ নেতার মন্তব্যে উত্তাল রাজনীতি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে দিশা দেখাচ্ছে ‘এডুসলভ এডুটেক’, দেশী-বিদেশী অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হল সমাবর্তন স্মৃতি বিস্মৃতির অন্তরালে: বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী , রাজু পারাল যাদবপুর কান্ড : মোদির ‘টুকরে টুকরে গ্যাং’ মন্তব্যে বাড়ল রাজনৈতিক উত্তাপ সামশেরগঞ্জের কৃতি সন্তান আজিজকে এসআইও-র সংবর্ধনা ডিব্রুগড়ে সাংবাদিকদের হুঁচরি দলের ষোড়শ বর্ষে পদার্পণ ৭ সাংসদ নিয়ে বিজেপিতে রাঘব চাড্ডা জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পুনরায় নোটিশ মণিপুরে ফের কুকি-নাগা সংঘর্ষ, নিহত ৩ জন পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল ট্রাইব্যুনালকে দ্রুত শুনানি করতে সুপ্রিম কোর্টের নির্দেশ (বোল্ড) স্বাবলম্বী হওয়ার সুযোগ, নাকি চিরস্থায়ী নির্ভরশীলতা? মাসুদ রহমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস গরমে লেবু-জলের উপকারিতা ক্ষমতা ও অর্থের সামনে নৈতিকতা কতটা অসহায় পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ‘প্রশ্ন করাই গণতন্ত্র’, মোদীকে মমতা ভোটের আগে উত্তপ্ত গোসাবা ধূপগুড়িতে সিপিএমের মহামিছিল, ভোটের আগে শক্তি প্রদর্শন সায়েন্সটেক ২০২৬: উদ্ভাবন ও মেধার মিলনস্থল এসবিআইএসটি ক্যাম্পাসে  বসিরহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নির্বাচন উপলক্ষে রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে হুগলি জেলা প্রশাসনের বৈঠক  ভোটের আবহে ফরাক্কায় কংগ্রেস ছাড়ার হিড়িক, তৃণমূলে শতাধিক যোগ জনজোয়ারে ভাসল ফরাক্কা, ইমরানের নিশানায় বিজেপি-তৃণমূল ষাটের দশকের বিশিষ্ট কবি, অধ্যাপক ড. নিরেন্দু হাজরা প্রয়াত গত বছর ভাল দাম মেলায় এবছর নতুন উদ্যমে পাট চাষে আগ্রহ দেখাচ্ছে চাষীরা তীব্র গরমকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুললেন সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসু বারুইপুর রাসমাঠে মমতার জনসভা: ‘বাংলা দখল করলে দিল্লি দখল করবো’ দল ত্যাগের পর হাসানুজ্জামান বাপ্পার প্রতিক্রিয়া  সাগরদিঘীতে মহাজোটের জনসভা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ নওসাদের  নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর 

সিঙ্গুরের সভা থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:৩৩ | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:৪০

নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়াঃ রাজ্যের প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ আটকে রেখে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে— দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ তুলে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, একশো দিনের কাজের টাকা-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থের যথাযথ হিসেব রাজ্য সরকার দিতে পারেনি বলেই টাকা আটকে রাখা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগও বারবার তুলেছে বিজেপি। এই অভিযোগ ও পাল্টা অভিযোগের আবর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের প্রান্তিক ও গরিব মানুষজন। এমত অবস্থায় কেন্দ্রের ওপর নির্ভর না করে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ঘোষণা করেন। সেই অনুযায়ী গ্রামীণ এলাকায় প্রকৃত উপভোক্তাদের জন্য এককালীন ১ লক্ষ ২০ হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে প্রথম পর্যায়ে ৬০ হাজার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে।

আরও পড়ুন:

এদিন সিঙ্গুরের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের প্রায় ২০ লক্ষ পরিবারকে ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্পের দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভা এলাকার ১১টি গ্রাম পঞ্চায়েতের মোট ৪,১২২টি পরিবার ইতিমধ্যেই এই প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডল বলেন, “বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রাজনৈতিক কারণে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার গরিব মানুষকে তাঁদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে।” তিনি আরও বলেন, “রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও মুখ্যমন্ত্রী সবসময় বাংলার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder