BREAKING:
বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা

বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহে স্কলার্স অ্যাকাডেমির ২০ বছরের গৌরবময় পথচলা

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৫১ | আপডেট: ২৪ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৫১

নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, মালদহ:
গঙ্গাভাঙনের ভয়াবহ প্রভাব, আর্থসামাজিক প্রতিকূলতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার আলো জ্বালিয়ে রাখার যে নিরলস প্রচেষ্টা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্কলার্স অ্যাকাডেমি। পঞ্চানন্দপুর ও বাঙ্গীটোলা এলাকার পিছিয়ে পড়া জনপদে দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষার প্রসারে কাজ করে চলা এই প্রতিষ্ঠান বৃহস্পতিবার গৌরবের সঙ্গে ২০ বছরে পদার্পণ করল। কালিয়াচক-২ ব্লকের বাঙ্গীটোলার আকন্দবাড়িয়ায় অনুষ্ঠিত বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। এই উপলক্ষে আয়োজিত হয় বিদায়ী সংবর্ধনা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সভা। দিনভর চলা অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্যাংশ উপস্থিত সকলের মন কেড়ে নেয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের পরিচয় দেয়। একই সঙ্গে বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। পুরস্কার বিতরণী সভায় কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণার সঞ্চার হয়। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রীর অভিভাবকদের নিয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভা। এখানে শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের নৈতিক বিকাশ, অভিভাবকদের দায়িত্ব ও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে সভাটি কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে। উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার উন্নতিতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে সুদৃঢ় সমন্বয় অপরিহার্য।

আরও পড়ুন:

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন পঞ্চানন্দপুর সুকিয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সুকেশ ঝা, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা তানিয়া রহমত, স্কলার্স অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরতম চৌধুরী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ও পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করাই আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষা কেবল পুঁথিগত বিদ্যা নয়; এটি মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, “শিক্ষা দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে” এই লক্ষ্যকে সামনে রেখেই স্কলার্স অ্যাকাডেমির পথচলা। আর্থিক অনটনের কারণে যাতে কোনো মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিশেষভাবে সচেতন। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোস্তাক সাহেবের সহযোগিতায় দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে অথবা স্বল্প খরচে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বহু প্রতিভাবান শিক্ষার্থী নতুন করে শিক্ষার মূল স্রোতে ফিরে আসার সুযোগ পেয়েছে।

আরও পড়ুন:

২০০৪ সালে সমাজসেবী নজরুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কলার্স অ্যাকাডেমি আজ এই এলাকার শিক্ষা মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। শুরুতে নানা বাধা-বিপত্তি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি তার গ্রহণযোগ্যতা ও সুনাম অর্জন করেছে। বর্তমানে এখানে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রায় এক হাজার ছাত্রছাত্রী এবং ৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর সমন্বয়ে বিদ্যালয়টি নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে মানবিক করে তোলে, সহনশীলতা ও সম্প্রীতির শিক্ষা দেয় এবং একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখায়। তাঁর এই আদর্শকে সামনে রেখেই স্কলার্স অ্যাকাডেমি দীর্ঘ ২০ বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। বর্ষপূর্তির এই অনুষ্ঠান শুধু একটি উদযাপন নয়, বরং আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার ও প্রত্যয়ের বার্তা বহন করে এমনটাই মনে করছেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder