BREAKING:
সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার

ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, দুপুর ৩:৪৪ | আপডেট: ২৩ জুন ২০২৬, দুপুর ৩:৪৪

নতুন পয়গাম, কলকাতা, ২০ জুন: বর্তমান সময়ে ছাত্র-যুব সমাজের মধ্যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়া ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কলকাতায় এক রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) পশ্চিমবঙ্গ। “ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি এবং ড্রাগ অ্যাডিকশন” শীর্ষক এই আলোচনা সভায় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে বিষয়টির বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য, বর্তমানে এসআইও সারা রাজ্যজুড়ে “তোমরা সৎকর্ম এবং সংযমের পথে পরস্পরের সহযোগিতা কর” — শীর্ষক প্রচার অভিযান পরিচালনা করছে। ছাত্র-যুব সমাজকে নৈতিক অবক্ষয়, আসক্তি এবং সামাজিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার লক্ষ্যেই রাজ্যব্যাপী এই মহৎ কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতার এই গোলটেবিল বৈঠক ছিল সেই প্রচার অভিযানেরই অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব।

আরও পড়ুন:

বৈঠকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা প্রশাসক, চিকিৎসক, মনোবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন বিনোদনের অতিরিক্ত ব্যবহার আজকের ছাত্র-যুব সমাজকে এক ধরনের ডিজিটাল নির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে তাদের পড়াশোনা, মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক দায়বদ্ধতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা আরও বলেন, পর্নোগ্রাফির সহজলভ্যতা কিশোর, তরুণ ও যুবকদের নৈতিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। একইসঙ্গে মাদকাসক্তির বিস্তার সমাজের জন্য এক বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। এসব আসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়; তার পরিবার এবং সমাজকেও ক্ষতিগ্রস্ত করছে। তাই বিষয়টিকে কেবল আইন-শৃঙ্খলার সমস্যা হিসেবে নয়; একটি সামাজিক ও মানবিক সংকট হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন:

আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন যে, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি, শিশু ও কিশোরদের সঙ্গে নিয়মিত ইতিবাচক যোগাযোগ, কার্যকর কাউন্সেলিং ব্যবস্থা এবং ব্যক্তিগত পর্যায়ে সঠিক দিকনির্দেশনা প্রদান অত্যন্ত জরুরি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূল্যবোধভিত্তিক শিক্ষা, নৈতিকতার চর্চা এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন:

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইও-র সর্বভারতীয় সভাপতি আবদুল হাফিজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে শুধু তথ্য ও প্রযুক্তির ব্যবহার শেখালেই হবে না; বরং প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে তরুণ প্রজন্মের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইও-র রাজ্য সভাপতি শেখ ইমরান হোসেন। তিনি বলেন, এসআইও দীর্ঘদিন ধরে ছাত্র সমাজের নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশে কাজ করে আসছে। ডিজিটাল আসক্তি, পর্নোগ্রাফি এবং মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এসআইও বিভিন্ন রকমের সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

বৈঠকের শেষে উপস্থিত অতিথিরা সহমত পোষণ করেন যে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় নেতৃত্ব এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তারা একটি সুস্থ, সচেতন, মূল্যবোধসম্পন্ন ও আসক্তিমুক্ত প্রজন্ম গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে এসআইও-র রাজ্য নেতৃবৃন্দ-সহ বিভিন্ন জেলার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-যুব সমাজকে ঘিরে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সংকট নিয়ে একটি ফলপ্রসূ ও সময়োপযোগী আলোচনা অনুষ্ঠিত হয় বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder