সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্যে পালাবদলের পরে বিজেপির নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে কৃষির বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই তো প্রাকৃতিক কৃষি প্রসারে রাজ্য ব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা শুরু হয়েছে প্রতিটা ব্লক, মহকুমা ও জেলা স্তরে কৃষকদের নিয়ে।শনিবার জয়নগর এক নং ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে কৃষকদের নিয়ে এক দিনের কর্মশালা হয়ে গেল। যাতে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর বিডিও শুভদীপ দাস, বারুইপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা এডমিন নারায়ন মাইতি, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান সিনিয়র কৃষি বিজ্ঞানী ড: চন্দন কুমার মন্ডল, কুলতলি ব্লক সহ কৃষি অধিকর্তা মৃনাল কান্তি দাস, জয়নগর ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা মহাদেব বারুই, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি মিহির মন্ডল, যাদবপুর সাংগঠনিক জেলার কৃষাণ মোর্চার সভাপতি শংকর সর্দার সহ আরো অনেকে। মূলত প্রাকৃতিক জিনিসকে চাষের কাজে কতখানি ব্যবহার করা যায় এবং কিভাবে করা যায় সে বিষয়ে এদিন আলোচনা করা হয় এই কর্মশালায়। জয়নগর ১ নম্বর ব্লকের ১২ টি পঞ্চায়েত এলাকা থেকে বহু কৃষক এদিনের এই কর্মশালা অংশ নেন।








