উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ ও অষ্টম স্থান মুর্শিদাবাদের
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও চমক দিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বহরমপুরের মহারানী কাশীশ্বরী গার্লস হাই স্কুলের ছাত্রী আদ্রিতা পাল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে গর্বিত গোটা মুর্শিদাবাদ। আদ্রিতা ভবিষ্যতে মলিকিউলার বায়োলজিস্ট হতে চান, যা দেশ ও সমাজের জন্য অত্যন্ত হিতকর। তার পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জেলার আরেক কৃতি ছাত্র রাজ্যে অষ্টম স্থান অধিকার করে চমক দিয়েছে মুর্শিদাবাদের খড়গ্রামের নগর আজিজা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ছাত্র রায়হান পারভেজ। ৫০০ র মধ্যে রায়হানের প্রাপ্ত নম্বর ৪৮৯। ভবিষ্যতে ডাক্তার হতে চায় রায়হান।
আরও পড়ুন








