BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

৭টি বিলাসবহুল গাড়ি কিনতে চেয়ে বিজ্ঞপ্তি বিতর্কে দুর্নীতি দমনের সর্বোচ্চ সংস্থা লোকপাল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭

নতুন পয়গাম, নয়াদিল্লি:

আরও পড়ুন:

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় মানিকরাও খানবিলকর বর্তমানে লোকপালের চেয়ারপার্সন। লোকপালের সাতজন আধিকারিকের জন্য ৭টি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কেনার আর্জি জানিয়েছেন। এক একটি গাড়ি কিনতে খরচ হবে আনুমানিক ৭০ লক্ষ টাকা করে। অর্থাৎ লোকপালের কর্মকর্তাদের জন্য ৭টি গাড়ি কিনতে মোট খরচ হবে প্রায় ৫ কোটি টাকা। সিবিআই এবং ইদানীংকালে ইডি-র নাম সবাই জানলেও লোকপাল নিয়ে খুব একটা প্রচার নেই। তাই সাধারণ মানুষ জানেই না, এটা কী? এর কাজই বা কী? লোকপাল হল দেশের সর্বোচ্চ দুর্নীতিদমন বিভাগ। দুর্নীতি দমনে বিরাট কিছু অভাবনীয় সাফল্যের জন্য এই খবর নয়। লোকপাল সংবাদ শিরোনামে উঠে এল তাদের গাড়ি কেনার বিজ্ঞপ্তির কারণে।

আরও পড়ুন:

ঘটনার বিবরণে প্রকাশ, ২-জি স্পেকট্রাম্প, কমনওয়েলথ গেমস ইত্যাদি দুর্নীতির অভিযোগে যখন জেরবার ইউপিএ-২ সরকার, তখন লোকপাল নিয়োগের দাবিতে অনশনে বসেছিলেন আন্না হাজারে। শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ দুর্নীতিদমন বিভাগ হিসেবে লোকপালের সূচনা হলেও, দুর্নীতিদমনে তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। কারণ, জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত দুর্নীতি দমন বা নির্মূলে তেমন কোন আহামরি সাফল্য দেখাতে পারেনি লোকপাল। কিন্তু তাদের কর্মকর্তাদের আবদার হল সপ্তরথীই বিএমডব্লিউ চড়ে ঘুরবেন বা কাজে বের হবেন। সেই মতো বিজ্ঞপ্তি এবং টেন্ডারও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:

Anti-Corruption Watchdog Lokpal Wants 7 BMW Cars, Each Costing Rs 70 Lakh

জানা গিয়েছে, গত ১৬ অক্টোবর প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতের লোকপাল স্বনামধন্য সংস্থার কাছ থেকে বিএমডব্লিউ-থ্রি সিরিজের এলআই গাড়ি সরবরাহের বরাত দিতে চাইছে’। এই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতি দমনের সর্বোচ্চ সংস্থার আধিকারিকদের এত বিলাসবহুল গাড়ির প্রয়োজন কী, তাঁরা ওই গাড়িতে চেপে কোথায় যাবেন, ইত্যাদি নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজনীতির অন্দর মহলে এবং নানা প্রশ্ন তুলছেন নেটিজেনরাও। দুর্নীতি-মুক্ত দেশ গড়ার অন্য্যতম মুখ ও সমাজকর্মী তথা সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য, ‘লোকপাল নামক প্রতিষ্ঠানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে মোদি সরকার। মোদির আমলে লোকপাল নখদন্তহীন একটি সংস্থা। বহু বছর ধরে পদ খালি ছিল, তার পর যাঁদের নিযুক্ত করা হল, তাঁরা কাজ নিয়ে আদৌ ভাবিত নন। এখন তারা নিজেদের জন্য দামী গাড়ি কিনতে চাইছেন’। সর্বভারতীয় যুব কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘লোকপাল একসময় দায়িত্বশীলতার প্রতীক ছিল, বর্তমানে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেন্দ্র সরকারের সবরকম দুর্নীতি দমন না করে এরা বরং দুর্নীতি ধামাচাপা দিতেই ব্যস্ত। তাই কেন্দ্রকে কটাক্ষ করে বলা হয়েছে, ৭০ লক্ষ টাকার বিএমডব্লিউ নয়, এদেরকে খুশি করতে বরং ১২ কোটির রোলস রয়েস উপহার দেওয়া হোক।

আরও পড়ুন:

কংগ্রেসের তরফে লোকপালের কাজের খতিয়ান তুলে ধরে জানানো হয়েছে, গত পাঁচ বছরে মাত্র ২৪টি দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। আর অভিযোগের পরই খারিজ ৯০ শতাংশ মামলা। মাত্র ৬টি অভিযোগের বিচার প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হয়েছে। যত অভিযোগ জমা পড়েছে সরকারি কর্মী, অফিসার এমনকী প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে, তার ৯০ শতাংশই খারিজ হয়ে গিয়েছে ‘পদ্ধতিগত ত্রুটি’র কারণে। দুর্নীতি সংক্রান্ত মোট যত অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ৩ শতাংশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। অবশ্য তার একটাও ধোপে টেকেনি।

আরও পড়ুন:

Anti-graft body Lokpal to buy 7 BMW cars for Rs 5 cr, one for each member

২০২২ থেকে লোকপাল পদ ছিল শূন্য। অবশেষে গত বছর চেয়ারম্যান পদে বসানো হয় অজয় মানিকরাও খানবিলকরকে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত নয়, জোর দেওয়া হচ্ছে বিলাসিতায়। মনে রাখতে হবে, বিচারপতি হিসেবে অবসর নেওয়ার আগে খানবিলকর তার শেষ রায়ে তদন্তের নামে ইডি-কে দেদার ছাড়পত্র দেন। কংগ্রেসের কটাক্ষ, প্রধানমন্ত্রী স্বদেশি ডাক দিচ্ছেন, আর লোকপাল সাত সদস্যের জন্য সাতটি বিএমডব্লু কিনছে? নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত বলেছেন, লোকপালের উচিত, অবিলম্বে এই টেন্ডার বাতিল করে ইলেকট্রিক গাড়ির বরাত দেওয়া। যদিও প্রধানমন্ত্রীর নিজের রয়েছে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ বা মার্সিডিজ মেবাখের মতো বহু মূল্যবান সব গাড়ি, নিজে চড়ার জন্য কয়েক হাজার কোটি টাকার বিমানও কিনেছেন।
দুনীতির বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে আন্না হাজারে, অরবিন্দ কেজরিওয়াল এবং তদানীন্তন প্রধান বিরোধী দল বিজেপি একজোট হয়ে সংসদ থেকে সড়ক অচল করে দিয়েছিল ২০১১ সালে। লোকপাল বিল পাশ, লোকপাল নিয়োগ পদ্ধতি নিয়ে সংসদে একের পর এক অধিবেশন অচল করে দিয়েছিল বিজেপি। ২০১৩ সালে অবশেষে সেই বিল পাশ হয়। পরের বছর ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এবং তারপরই লোকপালকে ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:

Lokpal under fire for tender to buy seven BMW cars worth over ₹4 crore -  The Economic Times

মোদি সরকারের প্রথম ৫ বছরে লোকপাল কমিটি ও চেয়ারপার্সনই নিয়োগ করা হয়নি। এরপর ২০১৯ সালের মার্চ মাসে প্রথম লোকপাল হিসেবে মনোনীত হন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। ২০২২ সালে তিনি সরে যান। এরপর লোকপাল পদ শূন্য ছিল দু-বছর। ২০২৪ সালে আবার নতুন লোকপাল দায়িত্ব নেন। অর্থাৎ ১২ বছরে মাত্র দু-জন লোকপাল পদাসীন হয়েছেন। তাদের কাজে এ পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হয়নি বা সাজা পায়নি। কংগ্রেসের কথায়, লোকপাল কেবল আইওয়াশ। হাতি পোষা ছাড়া কিছু নয়। কিন্তু তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিলে, লোকপাল অনেক নজিরবিহীন কাজ করতে পারত।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder