BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

সাত দশকের রাজনীতিতেও দুর্নীতি স্পর্শ করতে পারেনি, ৮৫ বছরেও অপ্রতীম রাজ্যের প্রবীণ বামনেতা বিমান বসু

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, সকাল ১১:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, সকাল ১১:২৪

মুদাসসির নিয়াজ

আরও পড়ুন:

নতুন পয়গাম, কলকাতা: বিমান বসুর জন্ম দেশের স্বাধীনতারও আগে ১৯৪০ সালের ১ জুলাই। সিপিআইএম পার্টির হোলটাইমার। পাটিগণিতের হিসেবে তাঁর বয়স এখন ৮৫ বছর। কিন্তু, তাঁকে দেখে কে বলবে যে, তাঁর বয়স সাড়ে আট দশক! থাকেন পার্টি অফিস আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন। আদ্যোপান্ত রাজনীতির কারবারী বর্ষীয়ান বামপন্থী নেতা বিমান বসু এখনও রাজ্যের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়ান। ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষের পর বিমান বসুই রাজ্য রাজনীতির সবথেকে প্রবীণ নেতা।

আরও পড়ুন:

এই বয়সেও তিনি অপ্রতীম এবং সপ্রতিভ। এখনও নিজের ধূতি-পাঞ্জাবি ইত্যাদি পোশাক নিজে হাতেই কাচেন। তারপর আয়রন বা ইস্ত্রিও করেন নিজে হাতেই। পাতি বাংলায় যাকে বলে, একেবারে মাঞ্জা দেওয়া পোশাক পরেন তিনি। তাঁর শ্বেতশুভ্র আটপৌরে জীবনযাত্রা আজও রাজ্যের বাম কর্মী-সমর্থকদের কাছে আদর্শের। বিরোধীরাও কখনও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। রাজনীতির সঙ্গে দুর্নীতি সমার্থক হলেও বিমান বসুর সাদা ধূতি-পাঞ্জাবিতে কখনও এক ফোঁটা কালি লাগেনি।

আরও পড়ুন:

বিমান বসু বিবাহ বা সংসার করেননি। চিরকুমার। তবুও তাঁর ব্যক্তিজীবন নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারেনি। পক্ককেশ, ধবধবে পোশাকের মতোই সফেদ তাঁর দৈনন্দিন জীবনযাপন। বিমান বসু সিপিএমের হোলটাইমার। অকৃতদার। পার্টি অন্তঃপ্রাণ। ঘন ঘন সিগারেট খান। সিপিএম পার্টিই তার অক্সিজেন বা জিয়নকাঠি। পোড়খাওয়া রাজনীতিবিদ বিমান বসু দলীয় থেকে জাতীয় — স্বাধীনত্তোর ভারতবর্ষের বহু চড়াই-উতরাই, বহু উত্থান-পতনের রাজ-সাক্ষী। ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এরাজ্যে টানা ৩৪ বছর সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকলেও দলের অন্যতম কাণ্ডারী বিমান বসুর বিরুদ্ধে কেউ কখনও দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। যদিও তিনি কখনও ভোটে লড়েননি বা মন্ত্রী হননি। তিনি বরাবর সাংগঠনিক দায়িত্বেই ছিলেন, এখনও আছেন স্বমহিমায়।

আরও পড়ুন:

১৯৮০ সালে তদানীন্তন শীর্ষ বামনেতা প্রমোদ দাশগুপ্ত বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করার প্রস্তাব দিলে বিমানবাবু সম্মত না হওয়ায় সিপিএমের প্রার্থী হন বাসুদেব আচারিয়া। সেই নিরিখে বিমান বসু আগাগোড়াই বঙ্গ সিপিএমের নেপথ্য কুশীলব। হরেকৃষ্ণ কোঙার, প্রমোদ দাশগুপ্ত, শৈলেন দাশগুপ্তের পর বিমান বসু সিপিএম তথা বামফ্রন্টের সর্বজনশ্রদ্ধেয় প্রাজ্ঞ নেতা। ২০০৫ সালে রাজ্য সম্পাদক থাকাকালে অনিল বিশ্বাস মারা গেলে বিমান বসু সিপিএমের রাজ্য সম্পাদক হন। তারপর টানা ১০ বছর তিনি ওই পদে ছিলেন। তার আগে ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান। তারপর সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক হন। এখন দুই মেয়াদে রাজ্য সম্পাদক রয়েছেন মহম্মদ সেলিম।

আরও পড়ুন:

জ্যোতি বসুর সঙ্গে বিমান বসুর কম্বিনেশন খুব ভাল ছিল। রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের সঙ্গেও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বোঝাপড়া বা সমন্বয় বেশ ভাল ছিল। কিন্তু ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর সিপিএম তথা বামফ্রন্ট একেবারেই আগোছালো হয়ে যায়। যদিও বিনয় কোঙার থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো প্রথম সারির সিপিএম নেতা-মন্ত্রীরা একসময় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, এমনকি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন:

বিমান বসু ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর প্রাক্তন সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সম্পাদক। বর্তমানে বামফ্রন্টের চেয়ারম্যান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ওয়েলিংটনস্থিত মৌলানা আজাদ কলেজে পড়ার সময় বিমান বসু রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ১৯৫৪ সালে যখন তিনি স্কুল পড়ুয়া, তখনই বিধানসভা নির্বাচনে পার্টির হয়ে প্রচারে নেমে নজর কাড়েন। ১৯৫৭ সালে বিমান বসুর নাম পার্টি সদস্য হিসেবে সুপারিশ করা হলেও তখন তা মঞ্জুর হয়নি। কারণ, তখনও তাঁর বয়স ১৮ বছর হয়নি।

আরও পড়ুন:

১৯৫৬ সালে বাংলা ও বিহার সংযুক্তিকরণের বিরুদ্ধে এবং ১৯৫৯ সালে খাদ্য আন্দোলনে বিমান বসু সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৫৮ সালে প্রথম গ্রেফতার হন। ১৯৬৪ সালে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের কলকাতা জেলা কমিটির সম্পাদক এবং তারপর রাজ্য সভাপতি থাকাকালে বিমান বসু ভারত-ভিয়েতনাম সংহতি কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই-এর প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন:

১৯৭১ সালে সিপিএম রাজ্য কমিটির সদস্য এবং রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠনের পরের বছর ১৯৭৮ সালে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হন বিমান বসু। ১৯৮৩ সালে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য, ১৯৮৫ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৯৯৮ সালে দলের সর্বভারতীয় নীতিনির্ধারণ কমিটি পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন। ওই সময় তদানীন্তন বামফ্রন্ট চেয়ারম্যান শৈলেন দাশগুপ্তের প্রয়াণের পর ১৯৯৮ সালে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান হন বিমান বসু।

আরও পড়ুন:

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, চীন, কিউবা, ভিয়েতনাম, জাপান, আমেরিকা, ব্রিটেন এবং বাংলাদেশ সফর করেছেন। ষাটের দশকে পশ্চিমবঙ্গের খাদ্য আন্দোলনের পথ ধরে ছাত্র রাজনীতির আঙিনায় পদার্পণ করেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। তখনই বাংলার বামপন্থী আন্দোলনে নজর কাড়েন বুদ্ধদেব। তাঁর থেকে বেশ কিছুটা সিনিয়র ছিলেন বিমান বসু, শ্যামল চক্রবর্তী, দীনেশ মজুমদার, সুভাষ চক্রবর্তীরা। একে একে তাঁরা সকলেই মারা গিয়েছেন। কিন্তু মুজাফফর‌ আহমেদ ভবনে গৃহকর্তা হিসেবে রয়ে গিয়েছেন ৮৫ বছরের বিমান বসু। এখনও তিনি রাজনীতিতে সক্রিয় এবং সপ্রতিভ। এখনও তিনি কলকাতার রাজপথে নেমে মিটিং করেন, মিছিলে পা মেলান, মঞ্চে বক্তব্য রাখেন, সাংবাদিক সম্মেলন করেন, শরিক দলগুলোকে নিয়ে মিটিং করেন। বয়সের ছাপ আজো তাঁর ওপর রেখাপাত করতে পারেনি।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder