BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

বিহারে জোট নিয়ে ঘোঁট, শরিকি দ্বন্দ্বে নাজেহাল এনডিএ-ইন্ডিয়া উভয় শিবির

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৪

নতুন পয়গাম, পাটনা:

আরও পড়ুন:

সপ্তাহের প্রথম দিন সোমবারই বিহারে ভোটের বাদ্যি বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হাতে আর এক মাসও সময় নেই। এর মধ্যেই শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করতে হবে, তারপর মনোনয়ন জমা দেওয়া, তারপর দেওয়াল লিখন এবং ভোট প্রচার। এতকিছু ঝক্কি মেটাতে হবে মাত্র ২৭ দিনের মধ্যে। কিন্তু এখনও শরিকি দ্বন্দ্বই মেটাতে পারছে না এনডিএ জোট। ৬ এবং ১১ নভেম্বর দু-দফায় ভোট হবে, ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।

আরও পড়ুন:

বিজেপির বিড়ম্বনা হল, কেন্দ্রে সরকার বাঁচাতে নীতীশ কুমারকে তুষ্ট রাখতেই হবে। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকায় নীতীশ কুমারের জনপ্রিয়তার পারদ অনেকখানি নেমেছে। এই সুযোগে বিজেপি সরকার গড়ার চাবিকাঠি হাতে নিতে মরিয়া। কিন্তু কেন্দ্রে সরকার চালানোর বাধ্যবাধকতার দিকটাও বিজেপির কপালে ভাঁজ বাড়াচ্ছে। কেন্দ্র থেকে নীতীশ সরে গেলে মোদির গদি টলমল করবে। তাই গেরুয়া শিবির এমন ফর্মূলায় বিহারের আসন সমঝোতা করতে চাইছে, যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙে। শাঁখের করাতে থাকলেও বিজেপি এমন ভান করছে যেন, তারা ভাঙলেও সহজে মচকাবে না।

আরও পড়ুন:

নীতীশও বিজেপির উইক পয়েন্ট জানেন যে, কেন্দ্রে তার সমর্থনেই টিকে আছে এনডিএ সরকার। তাই নীতীশও সহজে হার মানতে চাইছেন না। নিজের জিদে অনড় থাকছেন। কেন্দ্রের দিকে তাকিয়ে নীতীশ আগেভাগেই বলে রেখেছেন, বিহারে এবার সবাই সমান, কোন শরিক দলই ছোট বা বড় নয়। সর্বশেষ ২০২০-র ভোটের নিরিখে বিজেপির থেকে নীতীশের জেডিইউ ছোট দল হলেও প্রাথমিক বৈঠকে স্থির হয়েছে ২১০ আসনে বিজেপি এবং জেডিইউ লড়বে। নীতীশ এখন বিজেপিকে শায়েস্তা করতে চিরাগ পাসোয়ান, জিতনরাম মাঝিদেরকে নিয়ে জোটের ভিতর থেকেও ঘোঁট পাকাচ্ছেন। তারাও মওকা বুঝে বিজেপিকে চোখ পাকাচ্ছে, অওকাতের থেকে বেশি আসন চাইছে।

আরও পড়ুন:

প্রয়াত রামবিলাসের পুত্র চিরাগকে দিয়ে নীতীশ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধাতে চেষ্টা চালাচ্ছেন। চিরাগের এলজেপি ৪৫টি সম্ভাবনাময় আসন চেয়েছে। কিন্তু বিজেপি ২০-২৫ টার বেশি দিতে রাজি নয়। এতে নাখোশ চিরাগের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, ৪৫ আসন না পেলে এনডিএ ছেড়ে ভোট-কুশলী প্রশান্ত কিশোর বা পিকে-র সঙ্গে জোট করতে পারে এলজেপি। আবার ঝোপ বুঝে কোপ মারতে ছাড়ছে না হ্যাম পার্টির একমাত্র সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি, উপেন্দ্র কুশওয়া প্রমুখ। তাঁদের দাবি ১৫-২০টি করে আসন। যদিও এই দুই ক্ষুদ্র দলকে বিজেপি ৫ থেকে ৮টির বেশি দিতে নারাজ। প্রত্যাশা পূরণ না হলে এরাও সম্ভবত চিরাগের পথেই হাঁটবে। সেটা হলে ত্রিমুখী লড়াই হবে বিহারে। আর ভোট ভাগাভাগির খেলায় কোন জোট কোথায় গিয়ে পৌঁছবে, তা এখনই বলা মুশকিল। তবে এতে প্লাস পয়েন্ট হবে কংগ্রেস-আরজেডি-বাম মহাজোটের।

আরও পড়ুন:

সূত্রের খবর, বিহারে মোট ২৪৩ আসনের মধ্যে ২০৫টি আসন নাকি নীতীশের দল ও পদ্ম শিবিরের মধ্যে ভাগাভাগি হবে। বাকি ৩৮টি আসন ভাগ হবে এলজেপি, এইচএএম ও আরএলএমের মধ্যে। কিন্তু এই ফর্মূলায় দড়ি টানাটানি বিস্তর চলছে। অল্পে কেউ তুষ্ট নয়। পাশাপাশি ভোটের মুখে কৌটিল্য ও চানক্যের লড়াই তুঙ্গে। সব মিলিয়ে গেরুয়া শিবির খুব একটা স্বস্তিতে নেই।

আরও পড়ুন:

২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি ৭৪টি। জেডিইউ পেয়েছিল ৪৩টি। প্রথমে লালুর আরজেডি-র সঙ্গে জোট সরকার গড়লেও মাঝপথে হারিকেন ছেড়ে পদ্মাসনে বসেন নীতীশ। জোটের স্বার্থে নীতীশকেই মুখ্যমন্ত্রী করে বিজেপি। এবারও নীতীশ চাইছেন, তাঁকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করে লড়তে হবে ভোটযুদ্ধ। কিন্তু নীতীশের ফেস কিছুটা খারাপ হয়ে যাওয়ায় বিজেপি এ নিয়ে বিপাকে পড়েছে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder