BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

গাজা গণহত্যার নেপথ্যে বহু নামজাদা সংস্থা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩৪

রাষ্ট্রসংঘের রিপোর্টে ফাঁস ৫০ কোম্পানির নাম

নতুন পয়গাম,

আরও পড়ুন:

জেনেভা, ১৮ সেপ্টেম্বর: ফিলিস্তিনে নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবেনিজ এক নতুন রিপোর্টে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন, যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরাইলকে সহায়তা করছে। প্রতিবেদনটি বৃহস্পতিবার জেনেভায় সাংবাদিক সম্মেলনে পেশ করা হয়। এতে ৪৮টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আমেরিকার মাইক্রোসফট, অ্যালফাবেট ইনকর্পোরেটেড (গুগলের মূল প্রতিষ্ঠান) ও অ্যামাজন ইত্যাদি। এই তদন্তের অংশ হিসেবে এক হাজারেরও বেশি কর্পোরেট সংস্থা, প্রতিষ্ঠান বা কোম্পানির একটি ডেটাবেস তৈরি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ‘ইসরাইলের এই আগ্রাসন ও দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় মাপের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা-নিরীক্ষার ল্যাবরেটরি হয়ে উঠেছে। সেখানে নেই কোনো জবাবদিহিতার প্রশ্ন। বিনিয়োগকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো মানুষ মারা কল ফেঁদে নির্বিঘ্নে মুনাফা লুটছে।
ইসরাইল বর্তমানে বিশ্বের বৃহত্তম অস্ত্র-ক্রেতা দেশ হয়ে উঠেছে। এফ-৩৫ যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত রয়েছে ৮টি দেশের ১৬০০-রও বেশি প্রতিষ্ঠান। এসব বড় প্রতিষ্ঠান এখন আর শুধু ইসরাইলের দখলদারিত্বের অংশীদার নয়; বরং গণহত্যার নেপথ্যে অর্থনৈতিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। গাজায় কেন এতদিন ধরে ইসরাইলি গণহত্যা অব্যাহত রয়েছে? জবাবে প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই গণহত্যা অনেকের জন্য মুনাফাদায়ক বা লাভজনক হয়ে উঠেছে।
এছাড়াও ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান কেনার সঙ্গে যুক্ত রয়েছে আমেরিকার নামজাদা ‘লকহিড মার্টিন’ কোম্পানি। ইতালির লিওনার্দো এসপিএ সামরিক খাতে অন্যতম জোগানদাতা এবং জাপানের এফএএনইউসি কর্পোরেশন অস্ত্র তৈরির রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে। প্রযুক্তি খাতও ইসরাইলের পক্ষে ন্যক্কারজনক ভূমিকা রাখছে। ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, সংরক্ষণের মতো ইসরাইলের বৈষম্যমূলক ব্যবস্থাকে শক্তিশালী করেছে তারা। মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন ইসরাইলকে তাদের ক্লাউড এবং এআই প্রযুক্তির পূর্ণাঙ্গ সরকারি ব্যবহারের সুযোগ দিয়েছে।
মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠান আইবিএম ইসরাইলের সামরিক ও গোয়েন্দা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং ইসরাইলের জনসংখ্যা, অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের ডেটাবেস পরিচালনা করছে, যাতে ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত।
মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠান ‘পালানটির টেকনোলজিস’ ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা বাড়িয়েছে। এই প্রতিষ্ঠান ‘স্বয়ংক্রিয় পূর্বাভাসমূলক পুলিশি প্রযুক্তি’ সরবরাহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে এআই-এর সাহায্যে টার্গেট তৈরি করে। যেমন ‘লেভেন্ডার’, ‘গোসপেল’ ও ‘হোয়ার ইজ ড্যাডি’ ইত্যাদি নামের এআই সিস্টেম।
প্রতিবেদনে আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নাম এসেছে, যারা বেসামরিক প্রযুক্তি তৈরি করলেও সেগুলো ইসরাইলি আগ্রাসান বা দখলদারিত্বে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে ক্যাটারপিলার, রাডা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ, দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্ডাই, সুইডেনের ভলভো গ্রুপ ইত্যাদি। এসব প্রতিষ্ঠান ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙচুর ও পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সরবরাহ করে।
বুকিং ডট কম ও এয়ার-বিএনবি প্ল্যাটফর্মগুলো অবৈধ বসতিতে ঘরবাড়ি ও হোটেলের তালিকা দিয়ে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয়। আমেরিকার ড্রামন্ড কোম্পানি ও সুইজারল্যান্ডের গ্লেনকোর – এই দুই প্রতিষ্ঠান কলম্বিয়া থেকে কয়লা সরবরাহ করে, যা ইসরাইলের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
কৃষি খাতে চীনের ‘ব্রাইট ডেয়ারি অ্যান্ড ফুড’ ইসরাইলের বৃহত্তম খাদ্য সংস্থা ‘নুভা’র মালিক। প্রতিষ্ঠানটি ফিলিস্তিনি জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনায় লাভবান হয়। মেক্সিকোর ৮০ শতাংশ মালিকানাধীন ‘নেটাফিম’ ইসরাইলি প্রতিষ্ঠান ‘অর্বিয়া অ্যাডভান্স করপোরেশন’-এর কাছে পশ্চিম তীরে পানি উত্তোলন ও ফিল্টার করার প্রযুক্তি সরবরাহ করে।
‘ট্রেজারি বন্ড’ (রাষ্ট্রীয় ঋণপত্র) গাজা যুদ্ধে লগ্নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বের বৃহত্তম ব্যাংক যেমন- ফ্রান্সের ‘বিএনপি পারিবাস’ ও ব্রিটেনের ‘বার্কলেস’ ইসরাইলকে স্বল্প সুদে ঋণ দান করছে, যা যুদ্ধ চলাকালে সুদের হার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে।
দুটি মার্কিন বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ‘ব্ল্যাকরক’ ও ‘ভ্যানগার্ড’ সামনে থেকে বিপুল বিনিয়োগ করে চলেছে। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরক-এর অধীনস্ত যেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে, তার মধ্যে অন্যতম হল- পালানটিয়ার, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট, আইবিএম, লকহিড মার্টিন, ক্যাটারপিলার, ভ্যানগার্ড, শেভরন, এলবিট সিস্টেমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঔপনিবেশিক কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট গণহত্যা ঐতিহাসিকভাবে কর্পারেট খাতের মাধ্যমে পরিচালিত ও সহায়তাপুষ্ট হয়ে আসছে।’ ইসরাইলের দখলদারিত্বকে ‘ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ’-এর দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছে। সেখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অবৈধ দখল থেকে বিপুল মুনাফা করছে।
ইসরাইলের সামরিক ব্যয় ২০২৩-২৪ সালে ৬৫ শতাংশ বেড়ে হয় ৪৬৫০ কোটি ডলার, যা বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু সামরিক ব্যয়ের দেশগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন অস্ত্র, প্রযুক্তি ও পরিকাঠামো নির্মাণ প্রতিষ্ঠানের শেয়ার-মূল্য বেড়েছে। তেল আবিব স্টক এক্সচেঞ্জ ১৭৯ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং এদের বাজার মূল্য হয়েছে ১৫,৭৯০ কোটি ডলার।
বিমা প্রতিষ্ঠান যেমন- অ্যালিয়্যাঞ্জ এবং অ্যাক্সা ইসরাইলি শেয়ার ও বন্ডে বিপুল বিনিয়োগ করেছে। আংশিকভাবে মূলধন রিজার্ভের জন্য হলেও প্রধানত তাদের উদ্দেশ্য হচ্ছে বিপুল মুনাফা করা।
যদিও প্রতিবেদনে বলা হয়েছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকা। সেটা সরাসরি হোক বা তাদের ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে হোক। মূল দায়িত্ব রাষ্ট্রের, তবে প্রতিষ্ঠানগুলোকেও মানবাধিকার রক্ষা করতে হবে। এটা বৈশ্বিক বাণিজ্যিক নীতিমালার মধ্যে পড়ে।
সাপ্লাই চেইনে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে কি না, প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তা যাচাই করতে হবে। ব্যর্থ হলে তা অপরাধমূলক দায় সৃষ্টি করতে পারে। প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ব্যক্তিরা আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত হতে পারেন। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন অবিলম্বে ইসরাইলের অবৈধ দখলদারিত্বে যুক্ত কার্যক্রম থেকে সরে আসে এবং বিনিয়োগ প্রত্যাহার করে।
আলবেনিজের রিপোর্টে আরো বলা হয়, এই মর্মে আন্তর্জাতিক আদালতের রায় কার্যত ইসরাইলের জবরদখলকে ‘আগ্রাসনের কাজ’ হিসেবে অভিযুক্ত দিয়েছে। ফলে দখলদারিত্ব ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সমর্থন বা তা বজায় রাখতে সহায়তা করা আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য। প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন রাষ্ট্রকে ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক বা বিনিয়োগ সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হবে এবং এমন সম্পর্ক প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যা অবৈধ দখল বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder