BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

ওষুধে জিএসটি বাতিল করে দাম কমাতে হবে: সেলিম

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:০৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:০৯

নতুন পয়গাম, বহরমপুর, ১২ সেপ্টেম্বর:

আরও পড়ুন:

ওষুধের লাগামছাড়া মূল্যবৃদ্ধি বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে ওষুধ বিপণন কর্মীদের উপর শোষণ। সর্বোপরি ওষুধের উপর থেকে জিএসটি পুরোপুরি প্রত্যাহার করতে হবে। শুক্রবার বহরমপুরে জনসভায় এই দাবিতে সরব হন সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন ‘ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন’-এর ২০তম রাজ্য সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ হয় বহরমপুরে। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য, অভ্যর্থনা সমিতির পক্ষে সুপ্রিয় চন্দ্র-সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

মাত্র ক’দিন আগেই জিএসটি হারে রদবদল করেছে কেন্দ্র। জীবনদায়ী কয়েকটি ওষুধের ওপর কর শূন্য করেছে জিএসটি কাউন্সিল। কিন্তু আগে থেকেই বহু ওষুধের ওপর চাপানো রয়েছে জিএসটি। ফলে ওষুধের দাম চড়েই রয়েছে। এদিন ওষুধের ওপর জিএসটি চাপানোর তীব্র বিরোধিতা করে ওষুধের দাম কমানোর দাবিতে সরব হন সেলিম। তিনি আরো বলেন, “স্বাস্থ্য পরিষেবা খাত, হসপাতাল ও চিকিকিৎসকদের আন্দোলনের সঙ্গে সঙ্গে শিক্ষা এবং শিল্পায়নের আন্দোলন, শ্রমজীবী মানুষের লড়াইকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজ্য তথা দেশকে বাঁচাতে বামপন্থীদের পুনর্জাগরণ ও পুনর্নিমাণের প্রয়োজন।

আরও পড়ুন:

মহম্মদ সেলিমের কথায়, “যখন থেকে জিএসটি লাগু হয়েছে, তখন থেকেই মেডিক্যাল সেলস রিপ্রেজেন্টিটিভরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। শুধু ওষুধ নয়। স্বাস্থ্য বীমা, জীবন বীমার উপরেও জিএসটি চাপানো হয়েছিল। উল্লেখ্য, এখন বহু দাবি-দাওয়া ও আন্দোলনের পর বিমা থেকে জিএসটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। সেলিম আরো বলেন, বামপন্থীরা মনে করে রুটি-রুজি ও শিক্ষার মতো স্বাস্থ্যও প্রাথমিক ও মৌলিক অধিকার। স্বাস্থ্যকে অধিকার হিসেবে মেনে নিতে হবে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় স্বাস্থ্যের অধিকারের বাস্তব রূপায়ণ দেখা গিয়েছে। আর পুঁজিবাদী ব্যবস্থায় দেখা গিয়েছে স্বাস্থ্য নীতি মানুষ মারার নীতি হয়ে গিয়েছে। মুনাফার পাহাড় জমেছে।

আরও পড়ুন:

তাঁর কথায়, মানুষের জীবন নিয়ে স্বাস্থ্য ব্যবসার নমে ছিনিমিনি খেলা ও মুনাফার পাহাড় গড়া কাম্য নয়। স্বাস্থ্য সংক্রান্ত সবকিছুর ওপর থেকে জিএসটি বা কর প্রত্যাহার করতে হবে। গত ৯ জুলাই দেশজুড়ে কোটি কোটি খেটে খাওয়া মানুষ লুটেরাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। সব মিডিয়ায় যখন হিন্দু-মুসলিম, ভারত-পাকিস্তানের যুদ্ধ দেখানো হচ্ছিল, তখনই খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে মেডিক্যাল সেলস কর্মীরা সত্যিকার লড়াই লড়েন। বেঁচে থাকার অধিকার, বেকারদের করমসংস্থান ও কাজের নিরাপত্তার দাবিতে রাস্তায় লড়াই করেছেন বামপন্থীরা।

আরও পড়ুন:

এদিনের প্রকাশ্য সমাবেশে সেলিম বলেন, “মানুষের রাস্তার লড়াই, কোটি কোটি মানুষের ধর্মঘট সরকারকে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যেমন কৃষকদের আপসহীন লড়াই কেন্দ্র সরকারকে বাধ্য করেছিল কৃষি আইন বা কালাকানুন প্রত্যাহার করতে। স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের ফলে সরকার বলতে বাধ্য হয়েছে, এখন স্মার্ট মিটার লাগানো হবে না।
তাই সব অংশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বিভিন্ন লড়াইকে এক সূত্রে গাঁথতে হবে। স্কুল-কলেজ ফাঁকা হয়ে যাচ্ছে। শিক্ষার অধিকারকে সংকুচিত করা হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে লড়তে হবে বলে মন্তব্য করেন সিপিএম রাজ্য সম্পাদক।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder