আমাদের Gene এবং DNA
কাজী জাহীর হোসেন
নতুন পয়গাম:
আমরা বেশিরভাগই দেখতে অনেকখানি আমাদের বাবা-মায়ের মতো হই। হতে পারে সেটা নাক, হতে পারে সেটা কান, হতে পারে সেটা চুল, হতে পারে আচার ব্যবহার, হতে পারে কথা বলার ধরন, কিংবা হতে পারে গায়ের রঙ। তো আমরা একটু ভাবি — কীভাবে আমরা এমন একই দেখতে হলাম? কীভাবে আমার বাবা-মায়ের আচার ব্যবহার আমার মধ্যে এসেছে? কীভাবে চুলের টেক্সচার একই রকম হল? চলুন আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি।
আপনার চোখ এবং ভাবনাকে মার্জ করে ভাবনার জগতে নিয়ে চলুন।
Gene: বংশগতির ছোট ছোট কোড — আমরা প্রায়শই শুনি, বাবার gene পেয়েছি বা মায়ের মতো গায়ের রঙ হয়েছে। কিন্তু Gene আসলে কী? Gene হল DNA-র সেই ছোট ছোট অংশ, যা প্রতিটি স্বভাব বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। চোখের রঙ, চুলের ধরন, উচ্চতা, দাঁতের আকার —সবই Gene-এর মাধ্যমে প্রজন্মের ধারায় চলে আসে।
Gene হল একটি instruction set, যা নির্ধারণ করে আমাদের শারীরিক বৈশিষ্ট্য, কিছু ক্ষেত্রে আচরণগত প্রবণতাও। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, প্রত্যেক অভিভাবকের Gene মিশে নতুন জীবনের ভিতরে চলতে থাকে।
DNA: জীবনের কোড — চলুন এবার DNA সম্পর্কে জেনে নিই। DNA বা Deoxyribo Nucleic Acid হল সেই molecule, যা Gene-এর instruction বহন করে। সহজভাবে বললে, DNA হল জীবনের blueprint।
DNA-এর ইতিহাস জানলে আমাদের বোঝা আরও সহজ হবে। ১৯১০ সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক মিশার প্রথমবার DNA খুঁজে পান এবং এটিকে nuclein বলেন। এরপর ধাপে ধাপে বিজ্ঞানীরা DNA-র গুরুত্ব বুঝতে শুরু করেন। ১৯৪৪ সালে অ্যাভরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি প্রমাণ করেন, DNA হল বংশগতির মূল উপাদান।
১৯৫৩ সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ‘ডাবল হেলিক্স’ গঠন প্রকাশ করেন। ডাবল হেলিক্স আমাদের দেখায় কীভাবে DNA-র দুইটি strand একে অপরকে ঘিরে spiral আকারে বাঁধা থাকে। এরপর রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ও মরিস উইলকিনসের X-ray diffraction ছবির মাধ্যমে DNA-র কাঠামো আরও স্পষ্ট হয়।
১৯৭০-এর দশকে DNA sequencing প্রযুক্তি আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা বুঝতে পারেন, কোন Gene কোন বৈশিষ্ট্যের জন্য দায়ী। ধীরে ধীরে জানা যায়, মানব DNA প্রায় ৩ বিলিয়ন base pair নিয়ে গঠিত, যা আমাদের বৈশিষ্ট্য ও চরিত্রের instruction বহন করে।
Gene এবং DNA আমাদের মধ্যে কীভাবে কাজ করে?
ধরুন আপনার চোখের রঙ আপনার বাবার মতো, আর চুলের ধরন মায়ের মতো। Gene হল সেই কোড, যা ঠিক এই বৈশিষ্ট্যগুলোর তথ্য DNA থেকে আপনার শরীরে নিয়ে আসে। DNA হল সেই medium, যা Gene-এর instruction বহন করে।
এখানেই বিস্ময়! শিম্পাঞ্জির সঙ্গে আমাদের DNA প্রায় ৯৮–৯৯ শতাংশ মিল থাকা সত্ত্বেও আমরা কিন্তু মানুষ। শুধু কিছু ছোট ছোট variation বা Mutation আমাদেরকে শিম্পাঞ্জির থেকে আলাদা করে। আল্লাহপাক কী নিখুঁতভাবে আমাদের তৈরি বা সৃষ্টি করেছেন — মালিকের পরিকল্পনা এমন যে, আমাদের DNA শুধু জীবন বহন করে না, এটি আমাদের বৈশিষ্ট্য ও পারিপার্শ্বিকতার সাথে একত্রিত করে আমাদের আলাদা পরিচয় বা আইডেন্টিটি দেয়।
Gene, DNA এবং ইসলামী দৃষ্টিকোণ:
বিজ্ঞান যতই আমাদের DNA এবং Gene ব্যাখ্যা করুক, আমরা ভুলে যাব না — আল্লাহ পাক আমাদের কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। প্রতিটি Gene, প্রতিটি DNA segment নিখুঁতভাবে পরিকল্পিত। কোনো কিছু ছাড়াই, সব প্রয়োজনীয় instruction আমাদের জীবনে প্রবাহিত হয়।
এই ধারণা আমাদের শেখায়, আমরা শুধু জেনেটিক্যালি নয়, স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকভাবেও আল্লাহর নিখুঁত সৃষ্টিতত্ত্ব বা পরিকল্পনার অংশ। মানব জাতি, তাদের বৈচিত্র্য এবং প্রতিটি আলাদা বৈশিষ্ট্য — সবই আল্লাহর রহমতের নিদর্শন।
পবিত্র জীবনবিধান আল কুরআনে বলা হয়েছে: “অতএব তোমরা তাকাও তোমাদের সৃষ্টি কীভাবে করা হয়েছে” (সূরা আল-মুকম্মিল)।
DNA-র জটিলতা, Gene-র নিখুঁত বিন্যাস — সবই আল্লাহর অপূর্ব পরিকল্পনার প্রতিফলন। প্রিয় পাঠক, আসুন আমরা ধীরে ধীরে বুঝি, আমরা যে Gene এবং DNA-র মাধ্যমে আমাদের বাবা-মা থেকে স্বভাব, গুণ, বৈশিষ্ট্য ইত্যাদি পেয়েছি, তা শুধু শারীরিক নয়, আমাদের সংস্কৃতি, আচরণ এবং জীবনধারার অংশ। প্রতিটি Gene একটি গল্প বলে — প্রজন্মের ধারাবাহিকতা, বৈচিত্র্য এবং নিখুঁত সৃষ্টি। যখন আমরা এই DNA এবং Gene-এর রহস্য দেখি, তখন কেবল বিজ্ঞান নয়, আধ্যাত্মিক দিক থেকেও বিস্ময় অনুভব করি। আল্লাহ পাক আমাদের এমন নিখুঁতভাবে বানিয়েছেন, যা সহজভাবে চোখে পড়ে না, কিন্তু আমাদের শারীরিক, মানসিক ও আচরণগত বৈশিষ্ট্যের প্রতিটি কোণে প্রতিফলিত হয়।
চলুন তাই, আমাদের বৈচিত্র্য, আমাদের DNA, আমাদের Gene এবং আমাদের জীবনকে আমরা কেবল বিজ্ঞান নয়; বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রকাশ হিসেবে দেখব। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহর অফুরন্ত নিয়ামতের শোকর আদায় করব আল্লাহর আদেশ, নিষেধ মেনে এবং নবী (সা.) এর তরিকা অনুযায়ী। তবেই আমরা ইহকাল ও পরকালে কামিয়াব হতে পারব ইনশাআল্লাহ।








