BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

ফিলিস্তিনের সমর্থনে দিল্লিতে মহাবিক্ষোভ গাজায় দখলের বিরুদ্ধে গর্জে উঠল মুসলিম নেতারা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, সকাল ১১:২৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, সকাল ১১:২৯

ফিলিস্তিনের সমর্থনে দিল্লিতে মহাবিক্ষোভ
গাজায় দখলের বিরুদ্ধে গর্জে উঠল মুসলিম নেতারা

ফারিকুল ইসলাম, নতুন পয়গাম, নয়াদিল্লি, ২২ আগস্ট: ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা জানিয়ে গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা, যুদ্ধ তথা রাষ্ট্রীয় সন্ত্রাস এবং গণহত্যা বন্ধের দাবিতে দিল্লিতে গর্জে উঠলেন বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে গাজার প্রতি সংহতি জ্ঞাপন করে ইসরাইলি নৃশংসতা ও পাশবিক আগ্রাসনের তীব্র নিন্দা করেন সকলেই। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করে বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে অবরুদ্ধ করে রেখে গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা গাজাকে দখল করে নেওয়ার যেকোনো প্রচেষ্টা চলমান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করবে। সমগ্র মধ্যপ্রাচ্য নতুন করে সর্বাত্মক যুদ্ধ, রক্তপাত, ধ্বংসযজ্ঞ ও গণহত্যার দিকে এগিয়ে যাবে বলে সাবধান সতর্ক করেন তারা।
এদিন দুপুরে জুম্মার নামাযের পর দিল্লি ও আশপাশের রাজ্যগুলো থেকে কয়েক হাজার মানুষ জমায়েত হয়। জাতি-ধর্ম নির্বিশেষে শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন, সুশীল সমাজের প্রতিনিধিরাও এই প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেন। বিপুল সংখ্যক নাগরিক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় ও রাজনৈতিক নেতা এবং খ্যাতনামা সিভিল সোসাইটির লোকেরা, মানবাধিকার কর্মীরা দলে দলে যোগ দেন। প্রায় সব ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক পটভূমি থেকে মানুষের অংশগ্রহণ এই সংহতি সমাবেশ থেকে এক শক্তিশালী বার্তা দেয়। ফিলিস্তিনের সঙ্গে সংহতি শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভারতের শান্তি, সম্প্রীতি ও ন্যায়প্রিয় সব মানুষের যৌথ উদ্বেগ।
বক্তারা ইসরাইলের নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে একে পরিকল্পিত গণহত্যা বলে অভিহিত করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে লক্ষাধিক গাজাবাসী তথা ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে নারী এবং শিশু ৭০ শতাংশেরও বেশি। লক্ষ লক্ষ মানুষ‌ অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছেন। অপুষ্টির কারণে মৃত্যুর অপেক্ষায়‌ প্রহর গুণছে লক্ষাধিক শিশু। স্কল, কলজে, রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ, হাসপাতাল, ত্রাণশিবির — ২২ মাস ধরে লাগাতার বিমান থেকে বোমা ফেলে সবকিছু ধ্বংস করে দিয়েছে ইসরাইল। রাষ্ট্রসংঘের রিপোর্টে একাধিকবার বলা হয়েছে, গাজা উপত্যকা হল বিশ্বের উন্মুক্ত কারাগার এবং এখন সেঝানে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ নেই। কোন পরিকাঠামো নেই, সব ধ্বংস করে দেওয়া হ‌য়েছে। ফলে মানুষের কর্মসংস্থান নেই। বেকারত্ব ৮৫ শতাংশে গিয়ে ঠেকেছে। কারণ, কল-কারখানা, অফিস সব কিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে।
এমতাবস্থায় শুক্রবার দিল্লির এই মহা সমাবেশ থেকে যেসব দাবি-দাওয়া তোলা হয়, সেগুলি হল: আন্তর্জাতিক মহলকে অবিলম্বে যুদ্ধবিরতির ব্যবস্থা করতে হবে। জরুরি ভিত্তিতে মানবিক করিডোর খুলে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা ও ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভারত সরকারকেও ইসরাইলি নৃশংসতা, বর্বরতা ও পাশবিকতার নিন্দা করতে হবে এবং ইসরাইলকে সব ধরনের সামরিক ও কৌশলগত সহযোগিতা বন্ধ করতে হবে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের তরফে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করতে হবে এবং রাষ্ট্রসংঘে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব, আগ্রাসন, রাষ্ট্রীয় সন্ত্রাস, একতরফা যুদ্ধ, পাইকারি হারে নিরীহ মানুষকে হত্যা করা বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবিকে সমর্থন করতে হবে। কেন্দ্র সরকারকে অবশ্যই নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে নৈতিকভাবে দাঁড়াতে হবে এবং অবৈধ দখলদারিত্বের অবসানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভারতের সিভিল সোসাইটি ও প্রতিষ্ঠানগুলোকে সচেতনতামূলক প্রচার, ইসরাইলি পণ্য বয়কট এবং শান্তিপূর্ণ সংহতি কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি এদিনের বিক্ষোভ থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৭টি দেশ তথা সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়, যেন তারা একযোগে ইসরাইল ও আমেরিকার ওপর সর্বোচ্চ কূটনৈতিক চাপ প্রয়োগ করে এই হত্যাযজ্ঞ বন্ধ করে। অবাধে ধ্বংসলীলী ও গণহত্যাযজ্ঞ দেখেও নীরবতা কাম্য নয়। মনে রাখতে হবে, আমাদের দেশ ভারতবর্ষও ২০০ বছর ব্রিটিশ শাসনে এভাবেই অত্যাচারিত, নির্যাতিত হত। এদেশের মাটিতে আজও অগণিত বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীর রক্ত লেগে আছে। ব্রিটিশরা হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে লক্ষাধিক ভারতবাসীকে। সেটাই দীর্ঘ সাড়ে সাত দশক ধরে গাজা ও ফিলিস্তিন তথা সমগ্র মধ্যপ্রাচ্যে চালিয়ে যাচ্ছে ইসরাইল।
এদিনের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতী সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি, জমিয়ত উলামায়ে হিন্দের মহাসচিব হাকিমউদ্দিন কাসেমি, দিল্লি বিশ্ববিদ্যালযয়ের অধ্যাপক ভি.কে ত্রিপাটি, বম্বে হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী লারা জেসিং, নিশা সিন্ধু, প্রাক্তন সাংসদ মোহাম্মদ আদীব, ওয়াহদাতে ইসলামীর জাতীয় সভাপতি জিয়াউদ্দিন সিদ্দিকী, ওয়েলফেয়ার পার্টির সভাপতি ডা. রইসউদ্দিন, জমিয়তুল উলামার মুফতি আবদুর রাজিক, এসআইও-র সভাপতি আবদুল হাফিজ, মিল্লি কাউন্সিলের শেখ নিযামউদ্দিন, জামাআতে ইসলামীর সহ-সভাপতি মালিক মোতাসিম খান প্রমুখ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder