BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, রাত ১০:৫৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, রাত ১০:৫৫
মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে শুক্রবার উদ্বোধন হল পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার ১৬ তম ‘বিনা পয়সার বাজার’। আদ্রা হাতি পার্কের মালঞ্চ মুক্ত মঞ্চের সামনে তিন দিনব্যাপী এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ইতিমধ্যেই সাধারণ মানুষের কৌতূহল ও অংশগ্রহণে রীতিমতো উৎসবের আবহ তৈরি করেছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই চোখে পড়েছে আম আদমির ভিড়, সঙ্গে গ্রামাঞ্চল থেকে আসা অসংখ্য মানুষের উচ্ছ্বাস।

নতুন পয়গাম, পুরুলিয়া: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে শুক্রবার উদ্বোধন হল পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার ১৬ তম ‘বিনা পয়সার বাজার’। আদ্রা হাতি পার্কের মালঞ্চ মুক্ত মঞ্চের সামনে তিন দিনব্যাপী এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ইতিমধ্যেই সাধারণ মানুষের কৌতূহল ও অংশগ্রহণে রীতিমতো উৎসবের আবহ তৈরি করেছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই চোখে পড়েছে আম আদমির ভিড়, সঙ্গে গ্রামাঞ্চল থেকে আসা অসংখ্য মানুষের উচ্ছ্বাস।

আরও পড়ুন:

এ বছরের বাজারের মূল স্লোগান ছিল, “আপনার অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যান ও আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান।” কথায় নয়, কাজে সেই বার্তাকেই বাস্তব রূপ দিয়েছে আয়োজক সংগঠন ‘দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্টস, আদ্রা’। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের ঘরের অপ্রয়োজনীয় অথচ ব্যবহারযোগ্য জিনিস এনে জমা করেছেন এই বাজারে। সেই সব সামগ্রীই আবার অন্য কারও প্রয়োজন মিটিয়ে তুলছে হাসির কারণ হয়ে।

আরও পড়ুন:

উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে শুরু করে কলকাতা, ঘাটাল, আসানসোল, কাজোড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এবং আদ্রা সহ বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের শুভানুধ্যায়ীরা নানা ধরনের জিনিস পাঠিয়েছেন। এই সহযোগিতার পরিধি দেখেই স্পষ্ট, মানবিকতার কোনও ভৌগোলিক সীমানা নেই।

আরও পড়ুন:

প্রথম দিনেই নিকটবর্তী গ্রামগুলির বহু দরিদ্র পরিবার এসে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন বিনামূল্যে। শিশুদের জন্য ছিল জামাকাপড়, খেলনা, স্কুল ব্যাগ, টিফিন বক্স, জুতো, মোজা। বড়দের জন্য রাখা হয়েছে শার্ট, প্যান্ট, গরম পোশাক, মাফলার, সোয়েটার, শাড়ি, কুর্তি এবং ব্যবহারযোগ্য বাসনপত্র। বাজারের প্রতিটি স্টল অত্যন্ত সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে সাজানো, যাতে আগত মানুষ সহজেই নিজের প্রয়োজনীয় জিনিস বেছে নিতে পারেন।

আরও পড়ুন:

সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত বাজার খোলা থাকছে। ফলে কর্মব্যস্ত মানুষ থেকে শুরু করে গ্রামীণ এলাকার বাসিন্দারাও সুবিধামতো সময়ে এসে অংশ নিতে পারছেন। বাজার ঘিরে শিশুদের কোলাহল, প্রবীণদের কৃতজ্ঞ দৃষ্টি এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম মিলিয়ে এক মানবিক উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন:

সংগঠনের কর্ণধার সত্যজিৎ চ্যাটার্জী জানান, এই উদ্যোগ কোনও একক প্রচেষ্টার ফল নয়, বরং অসংখ্য মানুষের সহযোগিতায় গড়ে ওঠা এক সামাজিক আন্দোলন। তাঁর কথায়, মানুষের ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসই অন্য কারও জীবনে প্রয়োজনের সম্পদ হয়ে উঠতে পারে, এই ভাবনাকেই বাস্তবায়িত করাই তাঁদের লক্ষ্য। আগামী বছরগুলিতে এই ‘বিনা পয়সার বাজার’ আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

আদ্রার এই উদ্যোগ আবারও প্রমাণ করল, সহমর্মিতা ও ভাগ করে নেওয়ার সংস্কৃতি এখনও সমাজের গভীরে বেঁচে আছে। যেখানে অর্থ নয়, প্রয়োজনই হয়ে ওঠে বিনিময়ের মুদ্রা, সেখানে মানবিকতার জয় অনিবার্য। তিন দিনের এই বাজার যেন এক নীরব বার্তা ছড়িয়ে দিচ্ছে, সমাজ বদলায় বড় ঘোষণায় নয়, বদলায় ছোট ছোট হাতে ধরা সাহায্যের উষ্ণতায়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder