BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

বিমানবন্দরই নেই এই পাঁচ দেশে

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৩

নতুন পয়গাম, ব্রিসবেন:

আরও পড়ুন:

এক দেশ থেকে ভিন দেশে যেতে হলে, এমনকি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হলেও অনেকে বিমানে সওয়ার হন। কিন্তু এমন কয়েকটি দেশ রয়েছে, যেসব দেশে বিমানবন্দরই নেই। ভাবছেন, এমনটা আবার হয় নাকি! তাহলে ওইসব দেশে মানুষ কীভাবে যায়? একবিংশ শতাব্দীতেও এমন পাঁচটি দেশ আছে, যাদের দেশে এয়ারপোর্টই নেই। এসব দেশে যেতে হলে কখনো মনোরম সড়কপথ, কখনো নৌযাত্রা, আবার কখনো দুর্গম পথে পাড়ি দিতে হয়। প্রশান্ত মহাসাগরের লুকানো দ্বীপ থেকে ইউরোপের নির্জন কোণ — এসব দেশে পৌঁছানো যেমন চ্যালেঞ্জিং, তেমনই দারুণ অভিজ্ঞতার দরজা খুলে দেয়।
লিখটেনস্টাইন: এটি মধ্য ইউরোপের ছোট দেশ। চতুর্দিকে স্থলসীমা। দেশটি অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত। দেশটিতে রাজতন্ত্র রয়েছে। তবে উচ্চ মাথাপিছু আয়, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা, কম অপরাধ এবং শিল্পোন্নত অর্থনীতির জন্য পরিচিত। সরকারি ভাষা জার্মান, রাজধানী ভাদুজ। মুদ্রা সুইস ফ্রাঁ। মাত্র ৬২ বর্গমাইল বা ১৬০ বর্গকিমি. আয়তনের লিখটেনস্টাইন বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ। এটি মনোরম ইউরোপীয় আল্পস পর্বতের আপার রাইন ভ্যালিতে অবস্থিত।

আরও পড়ুন:

যেসব কারণে বিমানবন্দর নেই এই ৫ দেশে
দেশটিতে কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই, তবে বালজার্সে একটি হেলিপোর্ট আছে। নিকটতম বিমানবন্দরের মধ্যে আছে সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন, আলটেনরাইন এবং জার্মানির ফ্রিডরিখশাফেন।
মোনাকো: বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো, যা ফ্রেঞ্চ রিভেইরার কোলে অবস্থিত এক আভিজাত্যপূর্ণ অঞ্চল। বিলাসবহুল জীবনযাপন, ক্যাসিনো এবং আইকনিক গ্রাঁ-প্রির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই দেশ। মোনাকো রাষ্ট্রসংঘের সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়; অথচ এখানে ইউরো মুদ্রা ব্যবহার করা হয়।
দেশটিতে কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই, তবে ফন্টভিয়েতে একটি হেলিপোর্ট আছে। কাছের বিমানবন্দর ফ্রান্সের নিসকোট দাজুর। সেখান থেকে ট্রেন, বাস বা ফ্রেঞ্চ রিভেইরার সড়কপথে মোনাকো যাওয়া যায়। নিসকোট থেকে হেলিকপ্টারেও যাওয়া যায়।
ভ্যাটিকান সিটি: পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যা ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি নগর রাজ্য। এটি রোমান ক্যাথলিক চার্চের প্রশাসনিক ও আধ্যাত্মিক কেন্দ্র এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভাটিকান মিউজিয়াম, সিস্টাইন চ্যাপেলসহ অনেক ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ। ১৯২৯ সালে ল্যাটারান চুক্তির মাধ্যমে আধুনিক ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। নিজস্ব সরকার, মুদ্রা ইউরো, ডাক বিভাগ ও পুলিশ বাহিনী আছে দেশটির। এর জনসংখ্যার বড় অংশই ধর্মযাজক ও কর্মীদের নিয়ে গঠিত। নিকটতম বিমানবন্দর রোমের লেওনার্দো দা ভিঞ্চি। সেখান থেকে পায়ে হেঁটে, ট্যাক্সিতে বা যানবাহনে সহজেই ভ্যাটিকান সিটিতে যাওয়া যায়। রোমের কেন্দ্রস্থলে অবস্থান হওয়ায় এই নগর রাজ্যে যাতায়াত অত্যন্ত সহজ।

আরও পড়ুন:

বিশ্বের যে ৫ দেশে বিমানবন্দর নেই

সানম্যারিনো: চারদিকে ইতালির স্থলসীমা পরিবেষ্টিত ছোট্ট পর্বত রাষ্ট্র সান ম্যারিনো, যা বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র। এটি ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। রাজধানী সিটা ডি সান ম্যারিনো মধ্যযুগীয় সৌন্দর্য অনবদ্য। পর্যটন এ দেশের প্রধান আয়ের উৎস। পাশাপাশি সিরামিক, টেক্সটাইল, ওয়াইন-সহ বিভিন্ন শিল্প আছে।
সান ম্যারিনোতে কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই, তবে বোরগো মাজিওরে একটি হেলিপোর্ট এবং টোরাচ্চিয়ায় একটি ছোট ঘাসের রানওয়ে আছে। নিকটতম প্রধান বিমানবন্দর রিমিনির ফেদেরিকো ফেলিনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বোলোনিয়া গুইলেমো মারকোনি বিমানবন্দর। সেখান থেকে গাড়ি, বাস বা বিভিন্ন যানবাহনে সান ম্যারিনো যাওয়া যায়।
অ্যান্ডোরা: স্পেন ও ফ্রান্সের মাঝখানে পিরিনিজ পর্বতমালায় অবস্থিত ছোট্ট রাজ্য অ্যান্ডোরা। মনোরম পাহাড়, বিশ্বমানের স্কি রিসোর্ট এবং ডিউটি-ফ্রি কেনাকাটার জন্য বিখ্যাত। রাজধানী অ্যান্ডোরা লা ভেলা ইউরোপের সর্বোচ্চ উচ্চতার রাজধানী শহর। সরকারি ভাষা কাতালান এবং অর্থনীতি মূলত পর্যটন ও ব্যাংকিং খাতনির্ভর।

আরও পড়ুন:

অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর নেই, সড়কপথেই যাতায়াত করতে হয়। স্পেন থেকে নিকটতম বিমানবন্দর হল আন্দোরা–লা সেউ দউর্জেল মাত্র ১২ কিমি. দূরে, ইয়েইদা–আলগুয়ের এবং জিরোনা–কস্টা ব্রাভা বিমানবন্দর।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder