BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

গ্রুপবিহীন কৃত্রিম রক্ত তৈরি করল জাপান! সবার শরীরে দেওয়া যাবে এই রক্ত, ২ বছর সংরক্ষণ করা যাবে

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:০০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:০০

নতুন পয়গাম: এক ফোঁটা রক্তের অভাবে বহু মানুষ প্রাণ হারান। দুর্ঘটনা, অস্ত্রোপচার বা বিরল রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন অমূল্য হয়ে দাঁড়ায়। কিন্তু এবার রক্তের জন্য সেই হাহাকার হয়ত বিদায় নিতে চলেছে। জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বেগুনি রঙের এক কৃত্রিম রক্ত বা পার্পল ব্লাড। এটি “ইউনিভার্সাল আর্টিফিশিয়াল ব্লাড” হিসেবেও কাজ করবে। অর্থাৎ এই রক্তে কোনও নির্দিষ্ট গ্রুপ নেই, ফলে যেকোনো ব্যক্তিকেই এই রক্ত দেওয়া যাবে। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি যুগান্তকারী আবিষ্কার।
‘পার্পল ব্লাড’হলহিমোগ্লোবিন ভেসিকেল (HbVs)। লোহিত রক্ত কণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিনই সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। জাপানের তৈরি কৃত্রিম রক্তও হিমোগ্লোবিন-ভিত্তিক হওয়ায় প্রাকৃতিক রক্তের মতোই এটি শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করতে পারে, অক্সিজেন সরবরাহ করতে পারে।
পার্পলব্লাডে একটি লিপিড মেমব্রেনের মধ্যে ন্যানো-আকারের হিমোগ্লোবিন কণা আবদ্ধ থাকে। ২৫০ ন্যানোমিটার (১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ) আকারের এই হিমোগ্লোবিন কণাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কৃত্রিম লোহিত রক্ত কণিকার মতো আচরণ করে। জাপানের নারা মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. হিরোমি সাকাই এবং তাঁর গবেষক দল ল্যাবরেটরিতে এই কৃত্রিম রক্ত তৈরি করেছেন বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে মেয়াদ ফুরনো রক্ত থেকে লোহিত কণিকা বের করে তা জীবাণুমুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয়। এরপর বিশেষ পদ্ধতিতে ভাইরাস-মুক্ত এবং সংরক্ষিত সেলে কৃত্রিম উপায়ে এই লোহিত কণিকাগুলির পুনঃউৎপাদন ঘটানো হয়।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কৃত্রিম রক্তে নেই কোনওনির্দিষ্ট গ্রুপ —অর্থাৎ A, B, AB বা O –কিছুই না। তাই এটি যেকোনো রোগীর শরীরে দেওয়া সম্ভব। সাধারণ রক্ত সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপর সেটি নষ্ট হয়ে যায় বা অকার্যকর হয়। কিন্তু এই নতুন কৃত্রিম রক্ত ২ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তাও স্বাভাবিক তাপমাত্রায়! এছাড়াও, সাধারণ রক্ত দেওয়ার আগে গ্রুপ মিলিয়ে নেওয়ার প্রয়োজন হয়। কখনও গ্রুপ না মেলায় বা সময় মতো রক্ত না পাওয়ায় রোগীর প্রাণ সংশয় হয়। কিন্তু ‘ইউনিভার্সাল ব্লাড’ ব্যবহার করলে এমন কোন ঝুঁকি থাকবে না। তাই যুদ্ধক্ষেত্র, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কবলিত এলাকায় এই রক্ত হতে পারে জীবনদায়ী সমাধান।

আরও পড়ুন:

এবার মানুষের শরীরে পরীক্ষামূলক কৃত্রিম রক্ত প্রয়োগ শুরু করলো জাপান
বেগুনি রঙই পার্পল ব্লাডকে লাল রঙের আসল রক্তের থেকে পৃথক করেছে। এই কৃত্রিম রক্তের বেগুনি রঙের কারণ হল, এগুলি ব্যবহার না করা পর্যন্ত অক্সিডাইজ করা যায় না। এই কৃত্রিম রক্ত সম্পূর্ণ ভাইরাস-মুক্ত। আসল রক্তে দাতার শরীর থেকে গ্রহীতার শরীরে ভাইরাস ঢুকে যেতে পারে। কাজেই পার্পল ব্লাড ব্যবহার করলে এইডস (HIV) বা হেপাটাইটিসের মতো সংক্রমণের ঝুঁকি থাকে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রতি বছর ১১ কোটি ২০ লক্ষ ইউনিট রক্তদান করা হয়। তারপরেও সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি থাকে। সর্বজনীনভাবে দেওয়া যায় এবং বড় আকারে উৎপাদন করা যায় বলে পার্পল ব্লাডের মাধ্যমে এই ঘাটতি পূরণের বড় সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্লাড ব্যাঙ্কের উপরে নির্ভরতাও কমবে। চলতি বছর মার্চ মাসে, ১৬ জন মানুষের শরীরে এই কৃত্রিম রক্ত পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তাদের শরীরে ১০০ থেকে ৪০০ মিলিলিটার পর্যন্ত রক্ত দেওয়া হয়। বর্তমানে তারা বিশেষজ্ঞদের কড়া নজরদারিতে রয়েছেন।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাদের কারো শরীরে কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়েনি। যদি সবকিছু ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে ২০৩০ সাল থেকে জাপান হবে বিশ্বের প্রথম দেশ, যেখানে কৃত্রিম রক্ত ব্যবহার করে মানুষের চিকিৎসা শুরু হবে। এটি হবে বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে এক ঐতিহাসিক ও যুগান্তকারী মাইলফলক।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder