BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

অনুপ্রবেশ নিয়ে বঙ্গ বিজেপির দাবি মিলছে না জনগণনা ও নীতি আয়োগের তথ্য বলছে অন্য কথা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, সকাল ১১:২৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, সকাল ১১:২৬

নতুন পয়গাম, কলকাতা ও নয়াদিল্লি:

আরও পড়ুন:

সদ্য সমাপ্ত বিহারে বিধানসভা ভোটের আগে ঘুসপেটিয়া বা অনুপ্রবেশ নিয়ে নতুন করে সরব হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রমুখ সোচ্চার হয়েছিলেন। বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে প্রচার তুঙ্গে তুলেছিলেন তাঁরা। কিন্তু এসআইআর হওয়ার পরও একজন বাংলাদেশিকে চিহ্নিত করতে পারেনি কমিশন। কিন্তু ক্রমাগত বিদ্বেষ প্রচার করে ভোটে ফায়দা তুলেছে বিজেপি।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গে কোটি কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অস্তিত্ব সম্পর্কে বিজেপি যে তথ্য নিয়ে হইচই করছে, সে সম্পর্কে কেন্দ্র সরকারের তথ্য বলছে সম্পূর্ণ অন্য কথা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য প্রমুখ লাগাতার বলে চলেছেন, পশ্চিমবঙ্গের জনবিন্যাসই নাকি বদলে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ফলে তাদের যুক্তি, পশ্চিমবঙ্গের জনসংখ্যাও অস্বাভাবিক হারে বেড়েছে। কিন্তু ২০১১ সালের সর্বশেষ জনগণনার তথ্য বা সাম্প্রতিক নীতি আয়োগের পরিসংখ্যান শুভেন্দু তথা বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে মিলছে না।
সেন্সাস রিপোর্ট বলছে, ২০০১ থেকে ২০১১ পর্যন্ত ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির গড় ২৪.৬ শতাংশ, পশ্চিমবঙ্গে তা ২১.৮ শতাংশ, যা জাতীয় গড়ের থেকে ২.৮ শতাংশ কম। সীমান্তবর্তী রাজ্যগুলির মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জাতীয় গড় ১৭.৭ শতাংশ। পশ্চিমবঙ্গে তা ১৩.৮ শতাংশ, অর্থাৎ ৩.৯ শতাংশ কম। আবার সদ্য প্রকাশিত নীতি আয়োগের ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’-এ বলা হয়েছে, ‘২০২৩ সালের সেন্সাস পপুলেশন প্রজেকশন অনুসারে জনসংখ্যা বৃদ্ধির জাতীয় গড় ০.৯ শতাংশ। পশ্চিমবঙ্গে তা ০.৫ শতাংশ।’ অর্থাৎ কেন্দ্র সরকারের তথ্য প্রমাণ করছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে সর্বৈব মিথ্যাচার করছে বিজেপি নেতারা। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য চলছে এহেন বিদ্বেষ প্রচার।
এরাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ যেটুকু ঘটেছে, তা সীমান্ত বাহিনীর ব্যর্থতার জন্য। কারণ, সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফ-এর হাতে। অনুপ্রবেশ কারীদের একটা বড় অংশ অবশ্যই আসে অর্থনৈতিক কারণে বা উপার্জনের তাগিদে। যদি পশ্চিমবঙ্গে কয়েক কোটি রোহিঙ্গা কিংবা বাংলাদেশী অনুপ্রবেশ করে থাকে, তাহলে এর সরাসরি প্রভাব পড়বে সমাজে। খাদ্য সংকট দেখা যাবে। বাসস্থানের সমস্যাও হবে। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি পশ্চিমবঙ্গে।
সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ১ কোটি ২০ লক্ষ নাকি রোহিঙ্গা পশ্চিমবঙ্গ রয়েছে। কিন্তু রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এত সংখ্যক রোহিঙ্গা নেই। আবার ২০২৩ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র সরকার জানিয়েছিল, “ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য সরকারের কাছে নেই।” এদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কে ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশে শরণার্থী শিবিরে ৪০ হাজার রোহিঙ্গা আছেন। পশ্চিমবঙ্গে ৩৬১টি রোহিঙ্গা পরিবার রয়েছে। তাহলে কোন তথ্যের উপর ভিত্তি করে কোটি কোটি মুসলিম অনুপ্রবেশের গল্প বলছেন বিজেপি নেতারা, তা স্পষ্ট নয়। তবে একটা বিষয় স্পষ্ট, তা হল জাতি বা ধর্মের নামে মানুষকে উসকানি দিয়ে, বিদ্বেষ ছড়িয়ে বিজেপি কেবল ভোটে ফায়দা তুলতে চায়। এটাই তাদের বরাবরের কৌশল, এমনই অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলোর।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder