BREAKING:
অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা

ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে?

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, রাত ৯:২৪ | আপডেট: ১২ মার্চ ২০২৬, রাত ৯:২৪

নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: একসময় গ্রাম থেকে শহর; পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল জ্ঞানচর্চা ও সামাজিক মেলবন্ধনের কেন্দ্রবিন্দু। কালের বিবর্তনে আজ সেই চিত্র বদলে যাচ্ছে। ই-বুক, অডিও বুক ও অনলাইন তথ্যভাণ্ডারের সহজলভ্যতা পাঠাভ্যাসের রূপরেখাই পাল্টে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রযুক্তি কি সত্যিই গ্রন্থাগারের স্থান নিতে পারে?
পাঠক কোথায় হারালেন?
তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি মানুষের অভ্যাস বদলে দিয়েছে। এক সময় যেখানে পাঠক লাইব্রেরিতে গিয়ে বই খুঁজতেন, ঘণ্টার পর ঘণ্টা পড়ে মগ্ন থাকতেন, সেখানে এখন স্মার্টফোনের এক ক্লিকেই হাজারো বইয়ের সম্ভার। ই-বুক ও পিডিএফ সংস্করণ কিন্ডল বা মোবাইলের পাতলা স্ক্রিনে বন্দি। আবার অডিও বুকের সুবাদে ‘পড়া’ নয়, ‘শোনা’র সংস্কৃতি জায়গা করে নিচ্ছে ব্যস্ত মানুষের জীবনে। গবেষণা ও রেফারেন্সের ক্ষেত্রেও বদল এসেছে। এক সময় লাইব্রেরির ওপর নির্ভরশীল শিক্ষার্থী ও গবেষকেরা এখন গুগল বা উইকিপিডিয়ায় মুহূর্তেই তথ্য পেয়ে যান। পাশাপাশি মানুষের মনোযোগের পরিধিও সংকুচিত হয়েছে। দীর্ঘক্ষণ ধরে বই পড়ার পরিবর্তে টিকটক, রিলস বা ছোট ভিডিও স্ক্রল করায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তরুণ প্রজন্ম।

আরও পড়ুন:

গ্রন্থাগারের প্রাসঙ্গিকতা আজও অম্লান
তথ্যের ঝরনাধারা প্রযুক্তি দিলেও, লাইব্রেরির পরিবেশ ও নিস্তব্ধতা গভীর পাঠের জন্য অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাইব্রেরির বইয়ের পাতা ওল্টানোর অনুভূতি, পুরনো বইয়ের ঘ্রাণ— এমন কিছু অভিজ্ঞতা, যা কোনো স্ক্রিন দিতে পারে না। নোটিফিকেশনের বাধা ছাড়া, মনসংযোগের অনন্য পরিবেশ তৈরি করে গ্রন্থাগার। লাইব্রেরি শুধু বই রাখার স্থান নয়, এটি এক সভ্যতার স্মৃতিশক্তি— মত দেন সমাজকর্মীরা। সেই স্মৃতিশক্তি ধরে রাখতেই এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য স্ট্রেইট টক’।
বইমুখী সমাজ গড়তে উদ্যোগী দ্য স্ট্রেইট টক
কলকাতাভিত্তিক এই সংস্থা প্রায় এক দশক ধরে রাজ্যের জেলায় জেলায় শিশুপাঠ ও শিক্ষা সংক্রান্ত নানা সামাজিক উদ্যোগ চালিয়ে আসছে। তাদের কাজের স্বচ্ছতা ও নিষ্ঠা এনে দিয়েছে নানা পুরস্কারও। সম্প্রতি কুমার প্রমথনাথ রায় পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক সহায়তায় চার মাস ধরে জেলায় জেলায় শিক্ষা ও পুষ্টি কর্মসূচি নিয়েছে সংস্থাটি। এ কর্মযজ্ঞের মধ্যে ছিল বেসরকারি স্কুলের ৫০০ শিক্ষার্থীকে ১০০ দিনের জলখাবার প্রদান, বনহুগলীর রামকৃষ্ণ আনন্দ আশ্রমের ছাত্রী আবাসে ৬টি বাথরুম সংস্কার, ক্যানিং-এর রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরে ১৩৮ জন ছাত্রছাত্রীর হাতে স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া।

আরও পড়ুন:

নারী দিবসে উদ্বোধন ‘সুকুমার চক্রবর্তী স্মৃতি পাঠাগার’
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, গত ৮ মার্চ ক্যানিং-এ উদ্বোধন করা হয় ‘সুকুমার চক্রবর্তী স্মৃতি পাঠাগার’। অনুষ্ঠানে উপস্থিত চ্যারিটেবল ট্রাস্টের প্রধান শ্রীবেণীমাধব এবং অন্যান্য বক্তারা ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি ছেড়ে বই পড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান। আগামী মাসে জয়নগরের নালুয়া সাউথ মেরিট একাডেমিতে আরও একটি লাইব্রেরি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এ মাসেই পুরুলিয়ার বাঘমুন্ডির সিঁধু কানহু শিক্ষা নিকেতনের ১২১ জন ছাত্রছাত্রীর জন্য এক মাসের রেশন দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।
প্রান্তিক মানুষের পাশে ‘দ্য স্ট্রেইট টক’
প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে ক্যানিং-এর চ্যাংদোনা গ্রামে উদ্বোধন করা হয়েছে একটি ‘বয়স্ক শিক্ষাকেন্দ্র’। সপ্তাহে একদিন বয়স্ক নারী-পুরুষদের পড়াশোনায় উৎসাহ দিতে দেওয়া হয় টিফিনের ব্যবস্থা। পাশাপাশি সংস্থার নিজস্ব উদ্যোগে প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হচ্ছে চারটি বাথরুম, যা প্রায় শেষের পথে।

আরও পড়ুন:

করপোরেট সহায়তায় বদলে যাচ্ছে স্কুল
গত মার্চ ২০২৫-এ দ্য স্ট্রেইট টক-এর প্রচেষ্টায় কানাড়া ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে অফেরতযোগ্য ২৫ লক্ষ টাকা অনুদান পায় সংস্থাটি। এই অর্থে জয়নগরের নালুয়া সাউথ মেরিট একাডেমির টিন shed-এর স্কুল ভেঙে পাকা দালান তৈরি করা হয়েছে। সেখানে এখন ৩০০ জন দুঃস্থ প্রাথমিক স্তরের শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে।
শুধু বই, শিক্ষা কিংবা পুষ্টি নয়— প্রান্তিক মানুষের আত্মসম্মান ও অধিকার প্রতিষ্ঠায় নীরব বিপ্লব ঘটাচ্ছে ‘দ্য স্ট্রেইট টক’। ডিজিটাল যুগেও বই ও লাইব্রেরির প্রাসঙ্গিকতা বাঁচিয়ে রাখার লড়াইয়ে এমন উদ্যোগ হয়ে উঠতে পারে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder