BREAKING:
ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা \\\\\\\\\\\\\\ সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত

বঙ্গীয় এলিটদের মানসিক অবক্ষয়ের স্বরূপ

প্রকাশিত: ৯ মে ২০২৬, সকাল ৮:৩০ | আপডেট: ১৪ মে ২০২৬, রাত ১১:২৭

লেখক: পাভেল আখতার
‘এলিট’ শব্দটি যে দ্যোতনা বয়ে আনে, তা কেবল নির্দিষ্ট একটি লেখকগোষ্ঠীকে নয়, কিছু পাঠককেও বলা যায়। বাস্তব জগৎ থেকে মুখ ফিরিয়ে উটপাখির মতো গম্ভীর বিদ্যাচর্চায় দুটি গোষ্ঠীরই বিচরণ দেখা যায়। ”মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক!” কবির এই আকুলতাটি কেন উচ্চারিত হ’ল? অলস অন্যমনে একসময় ‘তাঁর’ মনে হয়েছিল, তিনি ‘দূর-গ্রহের কেউ’ হয়ে রয়ে গেছেন! জীবনভর তিনি ‘মানব-ভাবনা’রই কিন্তু সাধনা করেছেন। ওই ‘আকুলতা’টি এমন একটি সজীব বস্তু, যা ফুটে উঠে যতটা লেখায়, তার চেয়েও বেশি জীবনচর্যায়। লেখা আর লেখকের জীবনচর্যার মধ্যে যদি ‘দূরত্ব’ থাকে, তাহলে তুমুল ‘মানবিক লেখা’ও সমাজের সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে না। ‘দীনদান’ কবিতায় ঈশ্বর কীভাবে দুঃখী, আর্ত মানুষের সঙ্গে ‘সমানুভূতি’তে একাত্ম হচ্ছেন, তার প্রক্রিয়া বর্ণিত হয়েছে। অতএব, মানুষের জন্য ভাবছি, অথচ মানুষ থেকেই দূরে আছি, এর মধ্যে ছলনা আছে। ”যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা!” এই সত্যের কাছে সাধারণ মানুষের সমাজ দায়বদ্ধ।

আরও পড়ুন:

এলিট বুদ্ধিজীবীদের অধিকাংশই কপট ও সুবিধাবাদী! এঁদের নিয়ে অবশ্য বাংলার বিপুল জনতার মাথাব্যথা নেই! শিক্ষিত মধ্যবিত্তের সমস্যা হল, তারা যা জানে, তাকেই চূড়ান্ত সত্য মনে করে! অথচ, তাদের জানার সঙ্গে বিপুল প্রান্তিক মানুষের নিত্যদিনের জীবনযাপনের কোনও সম্পর্কই নেই! শিক্ষিত মধ্যবিত্তের দ্বারা ভীষণ তোলপাড় করা অতীতে অনেক ইস্যু ঠিক এই কারণেই মুখ থুবড়ে পড়েছিল! সমাজে ধর্মবিদ্বেষ-এর বিস্তার নিয়ে এলিটরা দায়ী করেন সাধারণ মানুষের অশিক্ষাকে। কোন্ শিক্ষার কথা তাঁরা বলেন? বহু এলিট বা শিক্ষিত মানুষ ধর্মঘৃণা বা সম্প্রদায়-বিদ্বেষ নিজেদের অন্তরে লালন করেন। নিজেদের অন্তরে সাম্প্রদায়িক ঘৃণা গোপন রেখে সাধারণ মানুষের দিকে আঙুল তোলা হচ্ছে সাংঘাতিক কপটতা বা ছলনা, যা বাস্তবে বহু এলিট বা শিক্ষিত মানুষের মধ্যে বিদ্যমান! সব আগে তাদেরই শিক্ষার প্রয়োজন আছে! কারণ, সমাজে সাধারণ মানুষ নিজে থেকে কখনও ধর্ম বা সম্প্রদায়বিদ্বেষী হয় না! তারা বরং মিলেমিশে থাকাই পছন্দ করে! সাধারণ মানুষের মধ্যে যে সাম্প্রদায়িকতা দেখা যায়, তা তাদের সহজাত বা স্বতঃস্ফূর্ত নয়; বরং আরোপিত! এলিটদের সাম্প্রদায়িকতা এর বিপরীত!

আরও পড়ুন:

এলিট লেখক-বুদ্ধিজীবীদের তরফে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বিপুল হতভাগ্য বাঙালির নাম বাদ পড়ায়, যাদের মধ্যে অধিকাংশই গরিব, প্রান্তিক মানুষ, সর্বোপরি বৈধ নাগরিক, প্রতিবাদী লেখা কারও চোখে পড়েছে কী? উন্মত্ত তাণ্ডবে সংখ্যালঘু বাঙালির উপর ক্রমাগত আক্রমণ নিয়ে তাঁদের প্রতিবাদী বক্তব্য দেখা গেছে? উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু বাঙালির বিপন্নতায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে তাঁরা দ্বিধাবোধ করেন না! সেটা নিশ্চয় যথার্থ ও অভিপ্রেত, কিন্তু নিজ ভূখণ্ডের বিপন্ন সংখ্যালঘুর প্রতি সহানুভূতি নেই, অথচ অন্য দেশের সংখ্যালঘুর বিপন্নতায় চিৎকার করে ওঠেন, এরপরও কি তাদের ‘সাম্প্রদায়িক মানসিকতা’ বুঝতে অসুবিধা থাকে? তাঁরা নিজেদের ‘মানবতাবাদী’ ভেবে আত্মশ্লাঘা বোধ করেন, যা নিঃসন্দেহে অতি বিচিত্র!

আরও পড়ুন:

কথিত এলিট বুদ্ধিজীবীদের বাংলা ভাষা ও সংস্কৃতির অনুরাগী হিসেবে আমরা জানি। সেটাই তো স্বাভাবিক ও প্রত্যাশিত। সব বাঙালির মধ্যেই এই আবেগ থাকা জরুরি। আমরা দেখেছি, নিকট অতীতে বাংলাদেশে লালন ফকির ও রবীন্দ্রনাথকে বিসর্জন দেওয়ার মতো ঘনিয়ে ওঠা ঘৃণ্য প্রবণতার বিরুদ্ধে এলিটরা ধিক্কার দিয়েছেন, প্রতিবাদও করেছেন, যা সেই অনুরাগেরই বহিঃপ্রকাশ। কিন্তু, মজার বিষয় হল, এখানে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উপর যে আক্রমণ দেখা যায়, উপরে উল্লিখিত দৃশ্যের মতো এক্ষেত্রেও তাঁদের নীরবতা দৃশ্যমান থাকে! প্রসঙ্গত, এলিটরা ‘মান্য বাংলা’ বলতে আসলে লিখিত বাংলার রূপকেই বোঝান। এটা সম্পূর্ণ ভুল। ‘মান্য বাংলা’ কথাটাই ভুল। ভাষা জিনিসটা মূলত মুখনিঃসৃত ধ্বনিসমষ্টি মাত্র; তাকে পাঠের জন্য লিখিত রূপ দেওয়া হয়। ভাষার একটা কাঠামোয় ইস্কুল ও কলেজের বই বা অন্যান্য বই লেখা হচ্ছে বলেই সেটা ‘মান্য বাংলা’ — এটা নিছক অপযুক্তি। সাহিত্যে উপভাষার জোয়ার থাকে। এবং, ভাষার সঙ্গে সাহিত্যের যোগসূত্র অতি ঘনিষ্ঠ। তাহলে সেটা উপেক্ষা করে পালিশকৃত এলিট বাংলাকে কেবল মান্য বলা কি একপেশে নয়? ভদ্রবিত্ত এলিট বাঙালির, যাদের মধ্যে ভাষাবিদও আছেন, এটা একটা কপটতা! এদের মধ্যে ‘কেন্দ্র ও প্রান্ত’ চয়নের একটা সচেতন নোংরা প্রবণতা চিরকালই ছিল, যাকে আসলে ইনিয়ে-বিনিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে! এলিট ভদ্রবিত্ত লেখকরা বাংলা ভাষার প্রশ্নে বাংলাদেশকে যেভাবে একটা আলাদা বন্ধনীতে রাখতে চাইছেন, সেটা অত্যন্ত নিন্দনীয়। সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু কোনদিন বলেননি, বলতেনও না; কারণ, তাঁর মধ্যে ভণ্ডামি ছিল না! অথচ, সুনীল গঙ্গোপাধ্যায় আর হুমায়ূন আহমেদ আলাদা — এঁদের কথার মূল নির্যাস যদি এই হয়, তাহলে বুঝে নিতে হবে গোপন কথাটি!

আরও পড়ুন:

বস্তুত, এলিট সমাজের মুক্ত মনে সত্য উচ্চারণে দ্বৈত আচরণের নেপথ্যে কেবল স্বার্থ, আত্মপরতাকে নির্বিঘ্ন রাখার চেষ্টা মুখ্য নয়, এর মর্মমূলে আছে আরও ‘গভীর বাণী’! হয়ত সেটাই মুখ্য। তা হ’ল, সমাজ থেকে, মানুষ থেকে দূরত্ব! সেই দূরত্বই মানুষের দুঃখ-ব্যথা অনুভবে বাধা হয়ে দাঁড়াচ্ছে! এবং, সেখান থেকেই প্রবাহিত হচ্ছে প্রত্যাশিত সত্যকথনে নীরবতা! খণ্ডিতভাবে যখন তাঁরা সরব হচ্ছেন, তখন সেটা সত্যের প্রতি দায়বদ্ধতা থেকে নয়, মূলত সেটা তাঁদের কলুষিত মনের স্ফূরণ মাত্র! কারণ, যে মানবিক সে সর্বক্ষেত্রেই মানবিক হবে, এটাই অতি স্বাভাবিক! মানবিকতার প্রদর্শন কখনও হিসেবী হয় না!

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder