BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

স্যার’ নিয়ে শোরগোলের প্রেক্ষাপটে দু’চার কথা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৩

মজিবুর রহমান

আরও পড়ুন:

এসআইআর বা ‘স্যার’ নিয়ে জোরদার শোরগোল শুরু হয়েছে। কেউ এটাকে ভোটার তালিকা সংক্রান্ত একটা সাধারণ বিষয় হিসেবে দেখছেন, কেউ এর সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জির মতো গুরুতর বিষয়ের সংযোগ আছে বলে মনে করছেন। এবছরের জুন মাসে প্রথম দফায় বিহারে স্যার-এর বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে যে বিতর্ক শুরু হয়েছিল, তা আরও ঘনীভূত হয়েছে ২৭ অক্টোবর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য স্যার-এর বিজ্ঞপ্তি প্রকাশের পর। বিতর্কের সঙ্গী হিসেবে, বিশেষ করে আমাদের বঙ্গে, বিরাজ করছে ভয়ভীতি আর আতঙ্ক, ছড়াচ্ছে গুজব ও বিভ্রান্তি। এই আবহে স্যার সম্পর্কে সঠিক তথ্য অনুসন্ধান অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

আরও পড়ুন:

দেশজুড়ে প্রায় প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন বা রিভিশন করা হয়। পরিমার্জন প্রক্রিয়ায় সাধারণত নতুন ভোটারদের নাম সংযোজন ও মৃত ভোটারদের নাম বিয়োজন করা হয়। এই গতানুগতিক সংশোধন প্রক্রিয়া ছাড়াও নির্বাচন কমিশন মাঝেমধ্যেই বৃহৎ আকারে ভোটার তালিকা পরিমার্জনের আয়োজন করে থাকে, যাকে বলা হয় ‘নিবিড় সংশোধন’ বা ইনটেনসিভ রিভিশন (আইআর)। ১৯৫২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ৮ বার নিবিড় সংশোধন হয়েছে। পশ্চিমবঙ্গে শেষ বার হয়েছিল ২০০২ সালে। নির্বাচন কমিশন ২০২৫ সালে ‘বিশেষ’ বা স্পেশাল শব্দটি যুক্ত করে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে। তাই ‘আইআর’ এবার হয়েছে ‘এসআইআর’ বা ‘স্যার’। গতানুগতিক সংশোধনের সময় যাঁদের প্রয়োজন হয় তাঁরাই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে অথবা অফিসে আবেদন নিয়ে হাজির হন। কিন্তু ‘আই আর’ অথবা ‘এস আই আর’-এর সময় আধিকারিকরাই মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যান। এই বিশেষ উদ্যোগের ঘোষিত লক্ষ্য হল সকল বৈধ ভোটারকে তালিকাভুক্ত করা, তালিকা থেকে সকল মৃত, অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং কোনো ভোটারের নাম যাতে একাধিক জায়গায় না থাকে তা নিশ্চিত করা, সবমিলিয়ে একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা।

আরও পড়ুন:

বিহারের সাম্প্রতিক স্যার-এর হিসাবটা ভালভাবে বুঝলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বুঝতে সুবিধা হবে। বিহারে এসআইআর শুরুর আগে ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। ১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় নাম ওঠে ৭.২৪ কোটি। অর্থাৎ নাম কাটা যায় ৬৫ লাখ। দাবি ও আপত্তি জানানোর পর্বে ১৬ লক্ষ নাম সংযুক্ত হয় এবং ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭.৪০ কোটি। অর্থাৎ শেষ পর্যন্ত ভোটার সংখ্যা কমেছে ৪৯ লাখ। বর্তমানে বিহারের জনসংখ্যা আনুমানিক ১৩ কোটি। অর্থাৎ মোট জনসংখ্যার ৫৭ শতাংশ ভোটার। এখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা সর্বোচ্চ ১০.৫০ কোটি এবং জনসংখ্যার ৬৫ শতাংশ ভোটার ধরা হলে ভোটার সংখ্যা হতে পারে ৬.৮২ কোটি। কিন্তু ২৭.১০.২০২৫ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা হল ৭.৬৫ কোটি। অর্থাৎ ভোটার তালিকায় ৮৩ লাখ অতিরিক্ত নাম রয়েছে। এই অতিরিক্ত নামগুলোর একটি বড় অংশ মারা গেছে, একটি অংশ রাজ্যের অভ্যন্তরে একাধিক জায়গায় নাম রেখেছে, একটি অংশ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে অথবা বিদেশে চলে গেছে এবং একটি অংশ অস্তিত্ববিহীন। পশ্চিমবঙ্গে ২০০২ সালে শেষ বারের মতো যখন নিবিড় সংশোধন হয়েছিল তখন চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল ৪.৫৮ কোটি ভোটার এবং কাটা গিয়েছিল ২৮ লক্ষ নাম। তবে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ ওঠেনি।

আরও পড়ুন:

ভোটার হওয়ার জন্য একজন ব্যক্তিকে ভারতের নাগরিক, ন্যূনতম ১৮ বছর বয়সী এবং কোনো একটি কেন্দ্রের (কনস্টিটুয়েন্সি) বাসিন্দা হতে হয়। কিন্তু নাগরিকত্বের বিষয়টি একটু গোলমেলে। কারণ, নাগরিকত্বের পরিচয়বাহী কোনো সুনির্দিষ্ট নথি চিহ্নিত অথবা চালু করা হয়নি। এজন্য কোটি কোটি ভারতীয়কে মাঝেমধ্যেই নাগরিকত্ব প্রমাণের পরীক্ষার সম্মুখীন হতে হয়। নানান ধরনের নথি দেখাতে হয়। স্যার-এর জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ১২টি নথি হল: (১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, (২) ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম প্রভৃতি রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রদান করেছে এমন নথি, (৩) জন্মের শংসাপত্র, (৪) পাসপোর্ট, (৫) মাধ্যমিক বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, (৬) রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, (৭) বনভূমি অধিকার শংসাপত্র, (৮) এসসি, এসটি, ওবিসি প্রভৃতি জাতিগত শংসাপত্র, (৯) জাতীয় নাগরিক পঞ্জি (এন আর সি), (১০) রাজ্য বা স্থানীয় প্রশাসনের দ্বারা তৈরী করা পরিবার পঞ্জী (ফ্যামিলি রেজিস্টার), (১১) জমি বা বাড়ির দলিল এবং (১২) আধার কার্ড।

আরও পড়ুন:

এগুলোর মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। দুই-এক শতাংশ নিরক্ষর, হতদরিদ্র, ভবঘুরে, ঠিকানাবিহীন মানুষ ছাড়া বাকি সকলেরই এগুলোর মধ্যে অন্তত একটি নথি রয়েছে বলেই মনে হয়। উল্লেখ্য, প্রথমে নথির সংখ্যা ছিল ১১টি। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে ১২তম নথি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বিভিন্ন কাজে বহুল ব্যবহৃত ভোটার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড আশ্চর্যজনকভাবে ব্রাত্যই রয়ে গেছে। আধার কার্ডের ক্ষেত্রে বলা হয়েছে, এটা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা গেলেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে এর কোনো মান্যতা থাকবে না। এখানে আধার কার্ডের ক্ষেত্রে আলাদাভাবে নাগরিকত্বের প্রশ্ন টেনে এনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে মনে হয়। প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ অবশ্য আধার কার্ডকে নথি হিসেবে দেখিয়েই স্যার-এ নাম তুলবেন।

আরও পড়ুন:

২০২৫ সালের ভোটার তালিকায় নাম আছে, এমন সকলের জন্যই এনুমারেশন (গণনা) ফর্ম তৈরি হয়েছে। এসআইআর-এ নাম তুলতে আগ্রহী সকলকেই সেই ফর্ম পূরণ করতে হবে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গণনা পর্বে (এনুমারেশন ফেজ) বুথ লেভেল অফিসার বা বিএলও সেই ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন। বিএলও-রা হবেন স্থানীয় সরকারি কর্মী। তাঁদের কাজে সহযোগিতা করতে থাকবেন স্বীকৃত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ। এই পর্বে কোনো নথি জমা দিতে হবে না। শুধু নতুন ভোটার কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ফটো লাগবে। অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। অফলাইনেও নির্দিষ্ট ব্যক্তির পক্ষে তাঁর পরিবারের সদস্যরা ফর্ম পূরণ ও স্বাক্ষর করতে পারবেন। এজন্য ভিন রাজ্য অথবা বিদেশ থেকে তাড়াহুড়ো করে কারো বাড়ি আসার দরকার হবে না।

আরও পড়ুন:

২০০২ ও ২০২৫ সালের দুটি ভোটার তালিকাতেই যাঁদের নাম আছে অর্থাৎ যাঁরা ‘ম্যাপিং’-এর আওতায় এসেছেন তাঁরা পুরোপুরি ‘সেফ জোন’-এ থাকবেন, তাঁদের কোনো ডকুমেন্ট লাগবে না। শুধু নতুন ভোটার কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ভারতে জন্মগ্ৰহণ করেছেন এবং ২০২৫ সালের তালিকায় নাম আছে কিন্তু ২০০২ সালের তালিকায় নাম নেই এমন ব্যক্তিরা ২০০২ সালের ভোটার তালিকায় থাকা বাবা, মা অথবা অন্য কোনো আত্মীয়ের নাম দেখিয়ে স্যার-এ নাম তুলে নিতে পারবেন। ভারতের বাইরে যাঁদের জন্ম, তাঁদের ভারতীয় মিশন কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। যাঁরা ভারতের বাইরে থেকে এসেছেন তাঁদের নাগরিকত্ব নিবন্ধনকরণ শংসাপত্র দেখাতে হবে। শেষোক্ত শর্তটি উদ্বাস্তু, অনুপ্রবেশকারী ও শরণার্থীদের জন্য প্রযোজ্য হতে পারে। এটাতে মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ সমস্যায় পড়তে পারেন। ২০২৫ সালের ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের জন্য এনুমারেশন ফর্ম তৈরি হয়নি। এমন ব্যক্তিদের ১.১.২০২৬ তারিখের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলার জন্য বিএলও ৬ নম্বর ফর্ম সরবরাহ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র সহ সেই ফর্ম পূরণ করতে হবে।

আরও পড়ুন:

এক মাস ধরে ইনুমারেশন ফর্ম ও নতুন ভোটার ফর্ম পূরণ পর্ব শেষ হবার পর ৯ ডিসেম্বর’ ২০২৫ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁদের সংযোগ (লিঙ্ক) নির্ধারণ করা যাবে না, তাঁদের নাম খসড়া তালিকায় থাকবে না এবং তাঁদেরকে ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এক মাস ধরে নোটিশ পাঠিয়ে নথি দেখাতে বলা হবে। আবার ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার দাবি ও অভিযোগ জানানোর জন্য ৫০ দিনের বেশি সময় রাখা হয়েছে। অবশেষে ৭ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

বিহারের স্যার-এর অভিজ্ঞতা থেকে অনুমান করা যায়, পশ্চিমবঙ্গেও বিরাট সংখ্যক নাম খসড়া তালিকার বাইরে থাকবে। কিন্তু তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ চূড়ান্ত তালিকায় ঠাঁই পাবে।

আরও পড়ুন:

কোনো ব্যক্তি এসআইআর প্রক্রিয়ায় অংশ না নিলে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিতব্য ভোটার তালিকায় তার নাম থাকবে না। এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরেও ভুলবশত কিছু মানুষের নাম ভোটার তালিকায় নাও উঠতে পারে। ভোটার তালিকায় নাম না থাকার কারণে তাঁরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে অথবা প্রার্থী হতে পারবেন না। আপাতত এছাড়া অন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভোটার লিস্টে নাম না থাকা ব্যক্তিদের সকল নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে।
আগামী বছরগুলোতে যখন ভোটার তালিকা সংশোধনের কাজ হবে তখন তাঁরা আবার নাম তোলার সুযোগ পাবেন — এমনটাই জানিয়েছেন দেশের নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

(লেখক: প্রধানশিক্ষক, কাবিলপুর হাইস্কুল, মুর্শিদাবাদ)।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder