BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

মানবতার অবক্ষয় ও ভোগবাদের উত্থান

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:২৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:২৭

মুহাম্মদ সামিউল গাজী

আরও পড়ুন:

“মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে” — এই বহুল উচ্চারিত গানের পঙক্তির ভিতর লুকিয়ে আছে সভ্যতার দীর্ঘশ্বাস, অন্তহীন আর্তি এবং অব্যক্ত প্রতিবাদ। আধুনিক পৃথিবীতে মানবিকতা যেন এক অদৃশ্য নিলামে বিকিয়ে গেছে; আর সেই নিলামের দাম পরিশোধ করছে দরিদ্র, নিপীড়িত ও বঞ্চিত মানুষজন।

আরও পড়ুন:

পুঁজিবাদের অদৃশ্য জাল, মানুষের ওপর মানুষের আধিপত্য: আজকের বিশ্বে পুঁজিবাদ এমন এক যান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে, যেখানে মানুষ পরিণত হয়েছে পণ্য, আর মানবিকতা পরিণত হয়েছে বিলাসী এক শব্দে। উচ্চবিত্তের ঝকঝকে অট্টালিকায় নেওয়া সিদ্ধান্তের ভার বহন করে গ্রামের কৃষক, শহরের দিনমজুর, কিংবা ফুটপাতে দিন কাটানো অসহায় পরিবার। রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতার অদৃশ্য চক্রব্যূহে সাধারণ মানুষের জীবন দাঁড়িয়ে আছে এক নির্মম অসমতায়, যেখানে সুযোগ কেবল প্রিভিলেজড শ্রেণির, আর বঞ্চনা নিত্যসঙ্গী গরিবের।

আরও পড়ুন:

চাকরি, শ্রম ও লক্ষ্য; এক নতুন দাসত্বের নাম: মানবসভ্যতা বহুদিন আগে দাসপ্রথাকে বিদায় দিয়েছে, কিন্তু আজকের কর্পোরেট দুনিয়া তৈরি করেছে দাসত্বের নতুন রূপ। চাকরি, বেতন, টার্গেট, ইনসেনটিভ — সবই এখন আধুনিক শোষণের শিকল। শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম, এমনকি শিশুর স্বপ্নও বাজারে মুনাফার হিসাবের অঙ্কে পরিণত হয়েছে। এক শ্রেণি দিনরাত কাজ করে বাঁচে, আরেক শ্রেণি সেই পরিশ্রমের ওপর দাঁড়িয়ে অহংকারের প্রাসাদ তৈরি করে।

আরও পড়ুন:

রাজনীতি, যেখানে মানুষ হয়ে যায় ভোটের পণ্য: রাজনীতি একসময় ছিল মানুষের সেবার ক্ষেত্র, আজ তা পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। ভোটের বাজারে মানুষ এখন ‘সংখ্যা’, বর্ণ, ধর্ম ও জাতপাত ‘অস্ত্র’, আর দারিদ্র্য — সবই এখন ভোটের ‘কৌশল’ ও বিভাজনের হাতিয়ার। যারা ক্ষমতায় থাকে, তারা জনগণকে বিভক্ত করে, ভয় দেখায়, শোষণ করে, আর শেষে সেই জনগণেরই মুখ দিয়েই তাদের নামে স্লোগান তুলিয়ে নেয়। সচেতন জনগণের চোখে আজ রাজনীতি মানে চাকরি নয়, ব্যবসা; নেতৃত্ব নয়, প্রভাব; আর সেবা নয়, স্বার্থ। মানুষের কষ্ট, ক্ষুধা ও অশ্রুকে ব্যবহার করা হয় ভোটের মঞ্চে; এমন লজ্জাজনক সময়ে আমরা কীভাবে নিজেদের সভ্য বলি?

আরও পড়ুন:

ধর্মের নামে স্বার্থের ব্যবসা: সমাজের আরেকটি গভীরতম ক্ষত হল ধর্মের নাম নিয়ে ব্যক্তিস্বার্থের বাণিজ্য। কিছু ধর্মগুরু, মুফতি, পুরোহিত, আচার্য — যাঁরা মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিজেদের অবস্থান গড়ে তোলেন — তাঁরা ধর্মকে নয়, বরং ধর্মের প্রভাবকে ব্যবহার করেন স্বার্থ রক্ষার ঢাল হিসেবে। যেখানে ধর্মের উদ্দেশ্য হল, মানুষকে মানবতার পথে আনা, ন্যায়ের বোধ তৈরি করা, চেতনার উন্মেষ ঘটানো, সমাজকে সৎ পথে পরিচালিত করা, সবক্ষেত্রে মানবতার মৌলিক নীতিমালা মেনে চলা, ইনসাফ বা ন্যায়পরায়ণ হওয়া, সবার হক বা অধিকার যথাযথ আদায় করা, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে জীবন গঠন করা, সেখানে কিছু ব্যক্তি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে অনুদান, শিক্ষা কেন্দ্র, ধর্ম রক্ষার নামে রাজনীতির মঞ্চ থেকে কিংবা সামাজিক সংগঠনের আড়ালে তৈরি করেছেন ব্যক্তিগত লাভের সাম্রাজ্য।

আরও পড়ুন:

যে রাসূল (সা.) করুণা ও ন্যায়ের পথ দেখিয়েছেন, গুরু নানক মানবতার বাণী দিয়েছেন, বিবেকানন্দ বলেছেন “জীবসেবাই ঈশ্বরের সেবা” — তাঁদের আদর্শ পাশে সরিয়ে রেখে কেউ কেউ নিজেদের মতো করে ‘ফতোয়া’ ও ‘ব্যাখ্যা’ তৈরি করছেন। এই ভণ্ডামি মানুষের অন্তরে ধর্মের প্রতি ভয়, বিভ্রান্তি এবং বিরক্তি তৈরি করছে, যা সমাজের নৈতিক ভিত্তিকে ক্ষয় করছে।

আরও পড়ুন:

বাড়িঘর ভাঙার রাজনীতি, গরিবদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া: আজ দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে, দরিদ্র মানুষের শেষ সম্বল একটি ছোট্ট আশ্রয়, সেটিকেও ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে ‘অবৈধ’ তকমা লাগিয়ে। বছরের পর বছর শ্রমে গড়া একচিলতে ঘর, যেখানে প্রতিবেশীর ভালবাসা আর জীবনের স্মৃতি মিলেমিশে আছে — সবকিছু এক নির্দেশে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তাই প্রশ্ন জাগে, এই ভাঙা ঘরের জায়গায় কোন উন্নয়ন হবে? কার স্বার্থ রক্ষা পাবে? সরকারি নীতির নামে অসহায় মানুষের জীবনকে অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দেওয়া কি উন্নয়ন? এই কি তবে বিকশিত ভারতের মডেল?

আরও পড়ুন:

হিন্দু-মুসলিম বৈরিতা; কৃত্রিম বিভাজনে ক্ষতবিক্ষত সমাজ: এই উপমহাদেশ মাওলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, আম্বেদকর, রামপ্রসাদ বিসমিল, স্বামী বিবেকানন্দ, গুরু নানক, ভগৎ সিং, আসফাকউল্লা খান, রাজা রামমোহন রায় এবং খান আবদুল গফ্ফার খান প্রমুখ — এই সকল আলোকিত ব্যক্তিত্বের শিক্ষা, ত্যাগ, মানবিকতা, অহিংসা, সাম্যচেতনা, সহমর্মিতা ও যৌথ সমাজদর্শনের ভিত্তিতেই গড়ে উঠেছে। কিন্তু আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে হিন্দু-মুসলমান বিভাজনকে পরিকল্পিতভাবে উসকে দেওয়া হচ্ছে। যে দেশ শত দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, সেখানে এখন ধর্মীয় ভেদাভেদকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই বিভাজন কেবল ধর্মের সীমায় আটকে নেই — এটি জাতিগত এবং আর্থ-সামাজিক স্তরেও গভীর ক্ষত তৈরি করছে; যার ফলে গরিব ও প্রান্তিক মানুষের অবস্থান ক্রমেই আরও দুর্বল হয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

বৈশ্বিক অমানবিকতা, এক মুখোশধারী সভ্যতা: বিশ্বজুড়ে যুদ্ধ, হত্যা ও নির্যাতনের খবর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মানুষ এখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষকেই হত্যা করছে। ইজরাইল-গাজা সীমান্ত, রাশিয়া-ইউক্রেন, আমেরিকা বনাম লাতিন আমেরিকা, সুদান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল — সবখানেই রক্তের বাজার চলছে স্বার্থের নামধারী নির্বাচনী অঙ্কে।
সভ্যতার অগ্রগতি যত দ্রুত হচ্ছে, মানবিকতার পতনও ততই ত্বরান্বিত হচ্ছে। তবু মানবতার আলো নিভে যায়নি। এই অন্ধকারের মধ্যেও কিছু মানুষ আছেন, যাদের জন্য পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে। কেউ নিজের অঙ্গদান করে অপরিচিতকে জীবন দেন; কোনো শিক্ষক নিঃস্ব ছাত্রের পাশে দাঁড়ান; কোনো পথিক ক্ষুধার্তকে খাবার দেন; কোনো তরুণ রক্ত দান করেন অচেনা রোগীর জন্য। বিপদের মুহূর্তে, দুর্ঘটনাস্থলে, প্রাকৃতিক দুর্যোগে কত মানুষকে দেখা যায় ধর্ম, জাত, বর্ণ ইত্যাদি না দেখে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান পরিচয় ছাপিয়ে যে মানুষটি নিঃস্বার্থভাবে অন্যকে তুলে ধরে, তার মধ্যেই মানবতার প্রকৃত শক্তি প্রকাশ পায়। ইতিহাসের প্রত্যেক যুগেই এমন উদাহরণ অসংখ্যবার প্রমাণ করেছে,
মানুষ এখনো পুরোপুরি পণ্য হয়নি। মানবিকতা এখনো বেঁচে আছে, ক্ষীণ হলেও দীপ্তিমান।

আরও পড়ুন:

মানুষকে আবার মানুষ হতে হবে: ইতিহাস একদিন যখন এই সময়কে বিচার করবে, আমরা কি লজ্জা পাব না? যেখানে মানুষকে মানুষ নয়, ‘দল’, ‘ধর্ম’, ‘বর্ণ’, ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে দেখা হয় — সেই সমাজ কি সত্যিকারের সভ্য? আমরা কি পারব না মানুষকে আশ্রয় দিতে? একজন অসহায় মানুষ তোমার হাত ধরে দাঁড়ালে তোমার কি কমে যাবে? না, বরং সমাজটা আরও সুন্দর হবে। আমাদের দরকার এমন এক পৃথিবী, যেখানে মানুষ মানুষকে ব্যবহার করবে না, বরং পাশে দাঁড়াবে; যেখানে ভালবাসা বিক্রয়যোগ্য পণ্য হবে না; যেখানে ন্যায়বিচার ক্ষমতার মুদ্রায় কেনা-বেচা হবে না; যেখানে নাগরিক পরিচয়ের নিচে থাকবে একটাই পরিচয় — আমি মানুষ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder