BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুর ও হাফিজ শিরাজি: দুই সভ্যতার কাব্যিক সংলাপ কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে কড়া বার্তা সুপ্রতীম সরকারের অমর্ত্য সেন, মহম্মদ শামিরা কি ঘুসপেটিয়া? প্রশ্ন অভিষেকের বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক শাহর মহারাষ্ট্রে প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী তেলেঙ্গানায় পরিকল্পিত মেরুকরণ নিশানায় আদিবাসী, মুসলিম ও দলিতরা আর্থিক সমীক্ষা রিপোর্ট আর্থিক সংকটে রাষ্ট্রসংঘ বকেয়া চেয়ে সব দেশকে চিঠি নিয়মরক্ষার ম্যাচেও নির্দয় সূর্য, ঈশানরা; বোলিংয়ে নজর কাড়লেন অর্শদীপ বিশ্বকাপের আগে জোড়া ধাক্কা অজি শিবিরে, খুশির হাওয়া পাকিস্তানে মালতিপুরে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সংরক্ষিত জঙ্গল পরিষ্কার রাখতে তৎপর নাথুয়া রেঞ্জের বনদপ্তর.! এসএফআই-এর বিকাশভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড রেজিনগরে বিপুল জনসমাবেশ, এক মঞ্চে এসডিপিআই-মিম সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সিপিএম জোট করবে না সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কান্তি গাঙ্গুলির প্রতিক্রিয়া বদলির ক্ষেত্রে কমিশনের নির্দেশ মানল না নবান্ন পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পাল্টা চিঠি রাজ্যের সিপিএম-জেইউপি কি জোটের পথে? সেলিম-হুমায়ুন বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা লালগোলায় চালু হল ভূমি সাব-রেজিস্ট্রার দফতর ধূপগুড়িতে দুঃসাহসিক চুরি, বাড়িতে লোক থাকা সত্ত্বেও নগদ টাকা ও সোনা নিয়ে পালাল চোর শনিবার ভোররাতে পানুরিয়া বাস স্ট্যান্ডের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে জ্বলে উঠল দুটি ডাম্পার এসআইআর চক্রান্তের বিরুদ্ধে মালদায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাংগঠনিক আলোচনা সভা নীল নদের হারানো শাখা নদী আবিষ্কার হল চার হাজার বছর পর এবার কোপ আরটিআই আইনে মানুষ সব তথ্য জানলে কাজে অসুবিধা হচ্ছে প্রয়াত অজিতের দফতর দাবি এনসিপি-র মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দরবারে প্রফুল-ভুজবলরা সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে রাশ বিহারে আসামের মিয়ারা বিশ্বশর্মার নৌকা ডুবিয়ে দেবে: আজমল পৃথিবীর বিকল্প বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান কলাপাতায় খাওয়ার উপকারিতা ২০০ বছরে রাশিয়ায় রেকর্ড তুষারপাত এরদোগান যেভাবে ট্রাম্পকে ইরানের সঙ্গে বৈঠকে রাজি করিয়েছেন? সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান? চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা তিউনিসিয়ায় সূর্যের আলোয় বিপ্লব গাড়িশিল্পে মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়? মাদক কারবারের বিরুদ্ধে প্রশাসন–সমাজের যৌথ লড়াই পুলিশের নির্বাচন কমিশন ও এসআইআর নথির ভুলে হেয়ারিংয়ের নোটিশ, মুম্বাই থেকে সিউড়ীতে এসে অসুস্থ মহিলা পরিযায়ী শ্রমিক সম্প্রীতির সংবিধান, ঘৃণার রাজনীতি ও ধর্মনিরপেক্ষতার সংকট ভুয়া এসটি সার্টিফিকেট রুখতে ১০ দফা দাবিতে আদিবাসী অধিকার মঞ্চের ডেপুটেশন করিমপুরে রেল সংযোগের দাবিতে বাইক র‍্যালিতে উত্তাল সীমান্ত এলাকা নটে গাছটি মুড়োল পখন্না মেলার সংস্কৃতি মঞ্চে সাইবার সচেতনতার বার্তা অমিত শাহ’র মিছিল ঘিরে যানজট, অসমে ভোগান্তি বাংলার সিরিজের শেষ ম্যাচে নজরে সঞ্জু, নিউজিল্যান্ড পরখ করতে পারে ফিন অ্যালেনকে শাহবাজের ঘূর্ণি আর আকাশের আগুনে ছারখার হরিয়ানা, গ্রুপ শীর্ষে বাংলা সন্দেশখালিতে পাইকারি হারে ‘বে-নাগরিক’ ঘোষণা এলাকায় জামাআতে ইসলামী হিন্দের রাজ্য প্রতিনিধি দল ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছি, স্বীকার করল ইসরাইল বইমেলায় রক্তদানের মানবিক নজির সাগরদিঘীতে বালিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজেপির সভার চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা কুলতলীতে সন্দেশখালিতে হাজার হাজার বৈধ নাগরিককে ‘Not Indian Citizen’ ঘোষণার অভিযোগ বিশুদ্ধ ও আয়রন-মুক্ত পানীয় জলের দাবিতে ধূপগুড়িতে পথ অবরোধ, বিক্ষোভে মহিলা ও মাধ্যমিক পরীক্ষার্থীরা আশাকর্মীদের ৩৯ দিনের আন্দোলনের ঢেউ এবার চুঁচুড়ায় এসে পড়ল ১,২০০ সিপিআই(এম) নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করল মালদহ জেলা পুলিশ কংগ্রেসের ডিএম অফিস অভিযানে উত্তাল মালদহ প্রশাসনিক ভবন মালদা শহরে কংগ্রেসের শক্তি প্রদর্শন ‘কুরআন ও বিজ্ঞান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন দিল্লিতে হিংসার বাজারে শান্তির দোকান জামাআতে ইসলামীর অভিনব উদ্যোগ এসআইআর: মানুষকে আতঙ্কিত ও হয়রানির প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশন অফিসে নওসাদ বইমেলায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ঢালাও বেসরকারিকরণের পথেই বাজেট? ঈশ্বরপুরে গ্রেফতারের প্রতিবাদে আকুই ফাঁড়ির সামনে বিজেপির বিক্ষোভ দেশে নিষিদ্ধ হবে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার? সোনামুখীতে বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় পাল্টা অবরোধ তৃণমূলের নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ঘটনাস্থল পরিদর্শন সাগরদিঘীতে শান্তি-সম্প্রীতির বার্তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নবাবপুরে তিন দিনব্যাপী দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা কালিয়াচকে DYFI–এর স্বেচ্ছায় রক্তদান শিবির ও বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ ডব্লুপিএলে ফাইনালে বাঙালি কন্যা রিচার বেঙ্গালুরুর কাজে এল না বার্টলেটের অলরাউন্ড পারফরম্যান্স,পাকিস্তানের কাছে হার অজিদের নিয়মরক্ষার ম্যাচে চাপে বাংলা, লড়ছেন একা সুদীপ খয়রামারি হাই স্কুলে ৩০তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ সভা ফুলের মালা দিয়ে নথির বোঝা মাথায় নিয়ে হেয়ারিংয়ে ভাঙড়ের যুবক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ প্রাক্তন সেনা ক্যাপ্টেনকে শুনানির নোটিশ  তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন জঙ্গিপুরের সমাজসেবী ইমরান আলি কীর্ণাহারে দুঃসাহসিক ডাকাতি; সোনার দোকানে লুটপাট করে বোমাবাজি জলঢাকা নদীর বিসর্জন ঘাট দখল করে বেআইনি বালি-পাথর মজুদ, বিপদের আশঙ্কা এসআইআর শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, চাঞ্চল্য ধূপগুড়ি বিডিও অফিসে বাইসনের হামলা, গুরুতর আহত দুই সাইকেল আরোহী মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেফতার ৫ যুবক সিঙ্গুর থেকে ঘোষিত ‘বাংলার বাড়ি’- প্রকল্পে বদলাচ্ছে হাজারো পরিবারের জীবন ভয়েস পাবলিক স্কুলে প্রতিষ্ঠা দিবস উদযাপন স্কুলে যাওয়ার কথা বলে সমুদ্র শহরে পাড়ি, দীঘা থেকে দুই নাবালককে উদ্ধার শিক্ষকের বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ পড়ুয়ারা, মঙ্গলবার বীরভূম জেলা স্কুলে পোস্টার-বিক্ষোভ হাজি মহম্মদ মহসীনের নামে অডিটোরিয়াম ও  খেলার মাঠ গড়ে তোলার দাবি জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চে সাফল্য আরবি শিক্ষক নিয়োগ বিলম্বের প্রতিবাদে আন্দোলন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহত ১৮ লক্ষাধিক সেনা রাজারহাটে প্রজাতন্ত্র দিবসে এডুকেশনাল সেমিনার ও গুণীজন সংবর্ধনা সিঙ্গুরের সভা থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা যামিনী রায় গ্রামীণ মেলায় একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি শেরশাবাদিয়া বিকাশ পরিষদের এসআইআর-এর প্রতিবাদ নিয়ম রক্ষার ম্যাচে পয়েন্ট নষ্ট করলো বাংলা কাজে এল না দুবের দুরন্ত ইনিংস, চতুর্থ টি-টোয়েন্টিতে হার ভারতের পরকীয়া, ভালবাসা ও দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত প্রজাতন্ত্র-অনুষ্ঠানে গান্ধীকে নিয়ে কুরুচিকর গান বিতর্কে মধ্যপ্রদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিসা বাতিল: কেরলে মঞ্চস্থ হল না ফিলিস্তিনিপন্থী ইসরাইলি নাটক

নটে গাছটি মুড়োল

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৭ | আপডেট: ১ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ৯:৪৩
আমার গল্পটি ফুরাল...নটে গাছটি মুড়াল.. কেনরে নটে মুড়োলি? গরু কেন খায়? কেনরে গরু খাস? রাখাল কেন চরায় নে? কেনরে রাখাল চরাস নে? বৌ কেন ভাত দেয়নে? কেনরে বৌ ভাত দিসনে? ছেলে কেন কাঁদে? কেনরে ছেলে কাঁদিস? পিঁপড়ে কেন কামড়ায়? কেনরে পিঁপড়ে কামড়াস? পিঁপড়ে তখন বলে- বেশ করব কামড়াব, ডোবের ভিতর সিঁদোব।

ছেলেবেলায় প্রতিটি গল্পের শেষে এই কথাগুলি ছন্দের সুরে শুনতে খুব ভাল লাগত, মজাও লাগত খুব। আমাদের হারিয়ে যাওয়া ঠাম্মা-দিদাদের ছায়া খুঁজে পাই গল্পদিদির মধ্যে, চলো আজ আমরা ইচ্ছা ডানায় ভর করে তাঁর কাছে ফিরে যাই, দেখি তিনি ঝুলিতে কোন গল্প নিয়ে এসেছেন আমাদের জন্য।

আরও পড়ুন:

রূপকথা মানেই তো রূপক আকারে বাস্তব অবস্থার ব্যাখ্যা করা। কোন জটিল বিষয়কে শিশুদের সহজ করে বোঝানোর জন্যই তাদেরকে নানা রূপকথার গল্প শোনানো হয়। প্রতিটি রূপকথাতেই (ঠাকুরমার ঝুলি) একটি মেসেজ থাকে, যা শিশুদেরকে বর্তমান সমাজ অবস্থা বা সমাজব্যবস্থাকে তাদের মতো করে বিশ্লেষণ করার শিক্ষা দেয়। আর তাই শিশুরা যখন সেই মেসেজগুলোর (সদা সত্য কথা বলিবে, না বলিয়া কাহারো জিনিসে হাত দিবে না ইত্যাদি) সাথে বর্তমানের মিল খুঁজে না পেয়ে হাজারটা প্রশ্ন করে সঠিকটা জানতে চায়। আমাদের উচিৎ, তাদের প্রশ্নে বিরক্ত না হয়ে সত্যটা অকপটে স্বীকার বা প্রকাশ করা। আর বাচ্চাদের রূপকথা শোনানোর মূল দুটি উদ্দেশের একটি হচ্ছে, গল্পের ছলে বর্তমান জীবন যাত্রার নীতি কথা বা মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়া এবং অন্যটি হচ্ছে তাদের কল্পনার জগতকে বিকশিত করা।
রূপকথার পাখি বা পরির মতো ডানা মেলে ওড়ার স্বপ্নজালে আটকে পড়েই তো আজকের চন্দ্র অভিযান, নয়কি? আপনি কি শিশুদেরকে, কে আমাদের রাষ্ট্র প্রধান, কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কী তাদের ভূমিকা — এসব কপচাবেন? নাকি তার “মায়ের কাছে যাব” বলে কান্না থামানোর জন্য, “এক যে ছিল আজব দেশ, সেখানে প্রতি ৫ বছর অন্তর রাজা বদল হয়,………… সেনাপতিরা বারংবার যুদ্ধে (দায়িত্বে) পরাজিত হলেও নির্লজ্জের মতো স্বপদে টিকে থাকেন, …………অসংখ্য দৈত্য দানবের তান্ডবে অতিষ্ঠ হয়ে তোমার মা-বাবা আজ চাঁদ মামার দেশে পাড়ি জমিয়েছে” — এমনটি বলে ছেলে ভোলানোর চেষ্টা করবেন?
“হরতাল বা ধর্মঘট কেন ডাকা হয়” — শিশুর এ প্রশ্নে আপনি নিশ্চয় রাজনৈতিক জটিল সমীকরণ বিশ্লেষণে বৃথা চেষ্টা না করে, কল্প-কথার ছলে শিশুটির নাছোড়বান্দা হাজারটা প্রশ্ন থেকে রেহাই পাবার পথ খুঁজবেন! আরেকটি কথা, আজকের দিনের ইট-পাথরের চার দেয়ালে আটকে পড়া শিশুদের চিন্তা-চেতনাকে ‘চাঁদের বুড়ি চড়কা কাটে’ — এই রূপকথার মাধ্যমেই ঘরের জানালা দিয়ে শিশুর কল্পনার জগতটাকে নিয়ে যেতে পারেন সুদূর মহাশূন্যে।
সুতরাং, শিশুদেরকে রূপকথা শোনানো ভাল বিষয় হতেও পারে, আবার নাও হতে পারে। কোমলমতি শিশুদেরকে শিক্ষাদানের এমন সঠিক মাধ্যমকে এড়িয়ে যাবার কোন সুযোগ আছে বলে অন্তত আমি মনে করি না। শিশুর বয়স বৃদ্ধির কথা কিংবা বাস্তব (বর্তমান) অবাস্তব রূপকথার সংঘাত-সংঘর্ষ নিয়ে যে দুর্ভাবনার কথা বলা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি, শিশুটি যখন এমনই একটা বয়সকে অতিক্রম করবে, তখন সে নিজেই উপলব্ধি করবে ওটা ছিল রূপকথা, কিন্তু একই সাথে সে বুঝতে সক্ষম বাস্তব-অবাস্তব এর যোগসূত্র বা তফাৎটা কোথায়। অতএব আমার কথাটি ফুরোল, নটে গাছটি মুড়োল।
অক্টোবর ৪, ২০২৩, ১৬:৪৮

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder